ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অপরাধীদের আত্মসমর্পণের সুযোগ নেই, আইনের মুখোমুখি হতে হবে


অপরাধীদের আত্মসমর্পণের সুযোগ নেই, আইনের মুখোমুখি হতে হবে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তিনি সরাসরি আত্মসমর্পনের সুযোগ পাবেন না। তবে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরলে বা ফেরত আনা হলে তাঁকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে।

আজ রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদেরে একথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। গত দুই বছর ধরে তিনি সেখানেই আছেন। তাঁর সরকারের অনেক মন্ত্রী এবং দলের শীর্ষ নেতাদের অনেকেই প্রতিবেশি দেশটিতে আছেন বলে বিভিন্ন সময় নিজেদের জানিয়েছেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এর মধ্যে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় তাঁর সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রীও ভারতে আছেন। গত ৯ জুলাই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দীর্ঘ এক সাক্ষাৎকার দেন শেখ হাসিনা।

রয়টার্সের বরাত দিয়ে দেশের কিছু গণমাধ্যমও সাক্ষাৎকারটি প্রকাশ করেছে। সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, চলতি বছর ডিসেম্বরের দিকে ভারত থেকে বাংলাদেশে ফিরে তিনি আদালতের মুখোমুখি হবেন। স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন, তারা যেন আত্মগোপন থেকে বেরিয়ে এসে তাঁর সঙ্গে আদালতে আত্মসমর্পণ করেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনার এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা চিফ প্রডসিকিউটরের দৃষ্টি আকর্ষণ করলে আমিনুল ইসলাম বলেন, ‘সরকার তাঁকে ভারত সরকারের কাছে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে।

এখন প্রশ্নটা হচ্ছে যে, তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে তো নিজে নিজে তাঁর আসার কোনো সুযোগ নাই। হয় প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন) আওতায় তাঁকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে অথবা তাকে পুশব্যাক করবে।’

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

চিফ প্রসিকিউটর বলেন, ‘দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরলে তাঁকে গ্রেপ্তার হয়েই কারাগারে যেতে হবে।’ নেতাকর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনা এমন বক্তব্য দিয়েছেন বলে মনে করেন আমিনুল ইসলাম।

দেশে ফিরলে শেখ হাসিনার জামিনের কোনো সুযোগ আছে কি না, জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের দেশে এখন পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন হয়েছে, এরকম নজির নাই। যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় অথবা তাঁকে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে সংগত কারণে তিনি প্রথমে জেলে যাবেন এবং জেলে যাওয়ার পর তিনি আপিল করতে পারবেন কি পারবেন না, সে বিষয়টির নিষ্পত্তি হবে।’

এ পর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারার বিধান তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, ‘সেকশন ২১ এর ৩ পরিষ্কার করে বলা আছে, ৩০ দিনের পরে (রায় ঘোষণার) আর কোনো আপিল হবে না। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে। যদি আপিল করা যায়, তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হয় তা হবে।’

শেখ হাসিনার প্রসঙ্গ ছাড়াও ট্রাইব্যুনালে চলমান অন্যান্য মামলার হালনাগাদ তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে মামলার তদন্তকাজ শেষ হয়েছে। আগামী ২১ জুলাই ধার্য তারিখে মামলার আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান তিনি। এছাড়া জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরো ১০টি মামলার তদন্তকাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ফেনীর স্বজনদের মাঝে সহায়তার চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ফেনীর স্বজনদের মাঝে সহায়তার চেক বিতরণ

ফেনীতে সাম্প্রতিক সময়ের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত এবং নিহত পরিবারের জন্য বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত অর্থের চেক জেলা প্রশাসন এবং বিআরটিএ ফেনী অফিস শনিবার হস্তান্তর করেছে।

রোববার (১২ জুলাই) দুপুরে নিহত ও আহতদের স্বজনদের হাতে ১ কোটি ৯ লাখ টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক মনিরা হক। নিহতদের মধ্যে ২১ জন এবং আহত ২ জন রয়েছেন। নিহতদের প্রতিটি পরিবার ৫ লাখ টাকা করে পেয়েছে। আহত পরিবারের সদস্যরা ৩ লাখ ও ১ লাখ টাকা করে পেয়েছে।

চেক বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা, ফেনী বিআরটিএর সহকারী পরিচালক মো. আল ফয়সাল এবং পরিবহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন উপস্থিত ছিলেন।

ফেনী বিআরটিএর সহকারী পরিচালক মো. আল ফয়সাল জানিয়েছেন, যদি কোনও ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হয়, তাহলে ৯০ দিনের মধ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আবেদন করে এই ক্ষতিপূরণ পাওয়া যাবে।

এদিকে, সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বন্যা কবলিত মানুষদের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


‘বন্যা কবলিত মানুষদের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’

বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি মন্তব্য করেছেন যে, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি যে, রাষ্ট্রের সহযোগিতা ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হয়ে যাবে।

রবিবার (১২ জুলাই) চট্টগ্রামের বাঁশখালীর দুর্যোগকবলিত পশ্চিম চাম্বল ইউনিয়নের ডিপুটি ঘোনা এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেছেন। উক্ত সময় তিনি বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং জরুরি সহায়তা সরবরাহ করেন।

মাওলানা গাজী আতাউর রহমান আরও উল্লেখ করেন, ‘বহু পরিবারকে আবার নতুন করে সংসার গুছিয়ে নিতে হবে। তাই বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে রাষ্ট্রকে আন্তরিক ও কার্যকর ভূমিকা নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘শুধু ত্রাণ বিতরণ বা পুনর্বাসনই যথেষ্ট নয়। বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় বন্যা একটি বাস্তবতা। তাই ক্ষয়ক্ষতি কমাতে সরকারের প্রস্তুতি, নদী ব্যবস্থাপনা ও বন্যা মোকাবিলায় কোনো ঘাটতি আছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বন্যার বাস্তবতা বিবেচনায় নিয়েই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা উচিত।’

ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাজকল্যাণ বিভাগের প্রধান আলহাজ আব্দুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ জান্নাতুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মুজাহিদ সগীর আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতারণা মামলা: তানজিন তিশার আদালতে উপস্থিতির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


প্রতারণা মামলা: তানজিন তিশার আদালতে উপস্থিতির নির্দেশ

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালত সমন জারি করেছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের বিচারক মো. জুয়েল রানা রবিবার (১২ জুলাই) এই আদেশ প্রদান করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হতে হবে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে তানজিন তিশা প্রায় ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি গ্রহণ করেন। তিনি সেই শাড়ির প্রচারণা করা এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এই ঘটনা নিয়ে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। অভিযোগ থাকা সত্ত্বেও তানজিন তিশা শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন যে শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

বাদীপক্ষ দাবি করে, আইনি নোটিশ পাঠানোর পরেও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে আদালত সমন জারির নির্দেশ দিয়েছে।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, ‘তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সেই কারণে এখন বিষয়টি আদালতেই নিষ্পত্তি হবে।’

এদিকে, তানজিন তিশা বর্তমানে শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। ছবিটি এখনও মুক্তি পায়নি, তবে আদালতের এই নতুন আদেশের ফলে তার নাম নতুন করে আলোচনায় এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানি ঘটার ঘটনায় শোক প্রকাশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানি ঘটার ঘটনায় শোক প্রকাশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রোববার (১২ জুলাই) তাঁর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি বাংলাদেশের জনগণের প্রতি এই শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় শাহবাজ শরীফ বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে সৃষ্ট মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত।

পাকিস্তানের জনগণের পক্ষ থেকে তিনি বাংলাদেশের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, আমরা বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমাদের অবিচল সংহতি ব্যক্ত করছি।

এছাড়া, বন্যায় আহতদের দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্ত সকলের নিরাপত্তা কামনা করে বিশেষ প্রার্থনা করেছেন ইনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%