ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

শিবগঞ্জ ভূমি অফিসে ভুয়া রায় দিয়ে রেকর্ড সংশোধনের চেষ্টা: বাদীর ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড


শিবগঞ্জ ভূমি অফিসে ভুয়া রায় দিয়ে রেকর্ড সংশোধনের চেষ্টা: বাদীর ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ভূমি অফিসে আদালতের ভুয়া রায় ও ডিক্রির কপি দাখিল করে রেকর্ড সংশোধনের চেষ্টার অপরাধে মো. রফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ ৩ নভেম্বর ২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারәয় এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আখতার উদ্দিনের ছেলে।

ঘটনার বিবরণ
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ ৩ নভেম্বর ভূমি অফিসে একটি বিবিধ কেসের শুনানির সময় বাদীপক্ষের লোকজন বিজ্ঞ আদালতের একটি রায় ও ডিক্রির আলোকে ১৪৩ ধারামতে রেকর্ড সংশোধনের আবেদন জানান। তবে দাখিলকৃত কাগজপত্রের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে সহকারী কমিশনারের কাছে রায় ও ডিক্রির ফটোকপিগুলো সন্দেহজনক মনে হয়। বিশেষ করে বিচারকের স্বাক্ষর নকল বলে প্রতীয়মান হলে মামলার বাদী মো. রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, তার দাখিল করা রায় ও ডিক্রির কপিটি সঠিক নয়।

আরও পড়ুন: পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১

পরবর্তীতে মামলার বিবাদী পক্ষের দাখিল করা আদালতের আসল রায় ও ডিক্রি পর্যালোচনা করে দেখা যায়, বিজ্ঞ আদালত মূল মামলাটি ডিসচার্জ (খারিজ) করেছিলেন। অথচ বাদী প্রতারণার আশ্রয় নিয়ে সম্পূর্ণ নিজের তৈরি একটি একতরফা ভুয়া রায়ের কপি প্রস্তুত করে তা আদালতের রায় বলে চালিয়ে দেন এবং রেকর্ড সংশোধনের আবেদন করেন। শুনানિકালে দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এই দণ্ড দেওয়া হয়।

প্রশাসনের কঠোর বার্তা
রায় ঘোষণার পর ভূমি অফিসে উপস্থিত অন্যান্য সেবাগ্রহীতাদের সতর্ক করে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা স্পষ্ট জানিয়ে দেন যে, কোনো অবস্থাতেই যেন কেউ ভুয়া বা নকল কাগজপত্র দিয়ে নামজারি কিংবা মিস কেসের আবেদন না করেন। এ ধরনের অনিয়ম ও জালিয়াতির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা গণমাধ্যমকে বলেন, ভূমি সেবা সহজীকরণ ও স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের অপরাধমূলক কাজের বিরুদ্ধে ভূমি অফিসের নিয়মিত অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ হেফাজতে নেয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে তরুণ-তরুণীদের আত্মরক্ষায় চার দিনব্যাপী ‘প্রজেক্ট নির্ভয়’ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


ফেনীতে তরুণ-তরুণীদের আত্মরক্ষায় চার দিনব্যাপী ‘প্রজেক্ট নির্ভয়’ সম্পন্ন

ই-ল্যার্নিং ইয়ুথ ফোরামের এবং ফেনী ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই প্রকল্পে ৫০ জন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে, আত্মরক্ষার বিভিন্ন কৌশল ও প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনুষ্ঠানে ই-ল্যার্নিং ইয়ুথ ফোরামের পরিচালক মো. নুরুল হক শুভ'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ফেনী অপূর্ব'র প্রাক্তন সভাপতি সাইদুল মিল্লাত মুক্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ইমন উল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য শরিফুল ইসলাম অপু, স্বেচ্ছাসেবী উদ্যোগের সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি এবং সংগঠক, আরাফাতুল মিল্লাত দিপু, মোহাম্মদ জহিরুল আলম ফরহাদ, উপদেষ্টা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠক, প্রশিক্ষক ও উপদেষ্টা মহিম উদ্দিন পৃথিবী।

চার দিনব্যাপী এ আয়োজনে মোট ৫০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। ফেনী ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়।

আয়োজকরা জানান, নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, আত্মরক্ষার কৌশল সম্পর্কে সচেতনতা তৈরি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করাই ‘প্রজেক্ট নির্ভয়’-এর মূল লক্ষ্য। ভবিষ্যতেও তরুণ সমাজের দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ অব্যাহত রাখবে ই-ল্যার্নিং ইয়ুথ ফোরাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেন,১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


শেরপুরে তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেন,১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,

 

শেরপুর সদর উপজেলায় পূর্ববিরোধের জেরে মো. আকমল আলী (৩৬) নামে এক ব্যবসায়ীকে ধারালো দা, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে হামলা করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর পকেটে থাকা ব্যবসায়িক কাজের নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সদর উপজেলার চাপাতলী এতিমখানা মোড় এলাকায় একটি ওয়েল্ডিংয়ের দোকানের সামনে এঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আকমল আলী। অভিযোগে মো. বাবু মিয়া (৩০) নামে একজনকে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। বাবু মিয়া শেরপুর শহরের চাপাতলী এলাকার হাবিবুল্লাহ ড্রাইভারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, আকমল আলী শেরপুর সদর উপজেলার মনকান্দা এলাকার বাসিন্দা। বিভিন্ন বিষয় নিয়ে আগে থেকেই বাবু মিয়ার সঙ্গে তাঁর বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় চাপাতলী এতিমখানা মোড় থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বাবু মিয়াসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন তাঁর পথরোধ করেন। এ সময় তাঁরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

অভিযোগে আরও বলা হয়, গালিগালাজের প্রতিবাদ করলে প্রধান অভিযুক্ত বাবু মিয়া তাঁর হাতে থাকা ধারালো দা দিয়ে আকমল আলীর মাথায় আঘাত করেন। পরে অন্য অভিযুক্তরা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা, রক্তাক্ত ও ফোলা জখম হয়। একপর্যায়ে তাঁর পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা ব্যবসায়িক কাজের নগদ এক লাখ টাকা নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে অভিযুক্তরা মামলা-মোকদ্দমা করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা এবং লাশ গুম করার হুমকি দেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় অজ্ঞাতপরিচয় এক অটোরিকশাচালকের অটোরিকশায় করে তাঁকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মিশন হাসপাতালে ভর্তি ছাত্রদল নেতা সানি

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মিশন হাসপাতালে ভর্তি ছাত্রদল নেতা সানি
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম সানি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার সন্ধ্যার পর তাঁকে রাজশাহী মিশন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের (২৪ নং) কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। সানি মহানগরীর ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা।

এদিকে, সানির অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব মোঃ রফিকুল ইসলাম রবি। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

সানির রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন বোয়ালিয়া থানা (পশ্চিম) স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ মোস্তাফিজুর রহমান হিমেল, ব্যবসায়ী ও বিএনপি নেতা মাইনুল হক (হারু) এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু।
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ মুজিবের হাতেই স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের ধ্বংসের সূচনা: ডা. জাহেদ উর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


শেখ মুজিবের হাতেই স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের ধ্বংসের সূচনা: ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মন্তব্য করেছেন যে, শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক চর্চাকে ধ্বংস করেছিলেন। তিনি উল্লেখ করেন, পাকিস্তান আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা সম্ভব নয়, তবে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে তিনি মূলত দেশের গণতান্ত্রিক চর্চাকে ধ্বংসের সূচনা করেছিলেন।

মঙ্গলবার, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কর্তৃক আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সেমিনার সিরিজের ‘তিয়াত্তরের নির্বাচন : ভোটচুরির আওয়ামী মডেলের সূচনা’ শীর্ষক পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, তিয়াত্তরের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের পরাজয়ের সম্ভাবনা ছিল না। তবুও তিনি নির্বাচনে কারচুপি করেছিলেন। অন্যদিকে, শেখ হাসিনা জানতেন যে, তাঁর সামনে একটি শক্তিশালী বিরোধী দল রয়েছে, যাদের সঙ্গে নিরপেক্ষ নির্বাচন হলে তাঁর সরকারের পরাজয় নিশ্চিত ছিল। এই কারণে তিনি ক্ষমতা কুক্ষিগত করতে নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করেছিলেন। অথচ শেখ মুজিব নিশ্চিতভাবে জয়ী হবেন জেনে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনটাকেই তিনি নষ্ট করেছিলেন।

নির্বাচনব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, নির্বাচনব্যবস্থা ধ্বংস হলে সাধারণ নাগরিকের প্রতিবাদ করার বা নিজেদের অধিকার প্রকাশের কোনো সুযোগ থাকে না। অনেকেই বিএনপিকে নিয়ে সমালোচনা করে বলেন যে, দলটি কেবল নির্বাচন নির্বাচন করে। কিন্তু এ ধরনের বক্তব্য মূলত জনগণের ভোটাধিকারকে অস্বীকার করে।

জাতীয় ঐকমত্য প্রসঙ্গে তিনি বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় বিভিন্ন আপত্তি নিয়ে কথা হলেও জুলাই সনদ স্বাক্ষরের সময় দেখা যায়, সেখানে ‘নোট অব ডিসেন্ট’ বা দ্বিমত পোষণকারী বিষয়গুলো রাখা হয়নি। দেশের এই ক্রান্তিলগ্নে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করায় আমরা তাদের স্বাগত জানিয়েছিলাম। কিন্তু তাদের বিদায়ের প্রাক্কালে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে ‘নোট অব ডিসেন্ট’ ছাড়া যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল, তা মূলত পরবর্তী সময়ে জনগণের ভোটে নির্বাচিত সংসদকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে বেঁধে দেওয়ার চেষ্টা ছিল।

সেমিনারে আরো বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান ও গবেষক মাহমুদা হাবীবা প্রমুখ, যাদের সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহমুদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%