০৫:১৩ পি.এম
খুলনার সোনাডাঙ্গা থানার আলোচিত শাশুড়ি ও দুই শিশু হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রফিক হাওলাদারকে র্যাব-৬ বরিশাল থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় র্যাব-৬ এবং র্যাব-৮ এর যৌথ অভিযানের মাধ্যমে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। এরপর তাকে খুলনায় নিয়ে এসে সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে। সেখানে তার জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।
র্যাব ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনাটি ঘটে ২৯ মে রাত ২টা থেকে সকাল ৮টার মধ্যে যেকোনো সময়। তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে প্রথমে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে নানী বেবি এবং দুই শিশু—১২ বছর বয়সী শামীম ও ৭ বছর বয়সী মোস্তাকিমকে প্রথমে অচেতন করা হয়। এরপর ঘরের ভেতরে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পরে মরদেহ গোপন করার চেষ্টা করা হয়; একটি মরদেহ ঘরের ভেতর এবং আরেকটি মরদেহ ট্রাংকের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: হবিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসে ১৮,৬৬৯ জনের নিবন্ধন
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানালেন, রফিক হাওলাদারকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। রফিককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও পরিকল্পনা উদঘাটন করার চেষ্টা চলছে।
গত ২৯ মে সোনাডাঙ্গা কাঁচাবাজার এলাকার দারুন আমার মহল্লার একটি ভাড়া বাসা থেকে নানী বেবি এবং তার দুই নাতির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুদের বাবা মাসুম বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় শিশুদের মা মেরির দ্বিতীয় স্বামী রফিক হাওলাদারকে প্রধান আসামি করা হয়েছে।
ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ রয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বলছে
আরও পড়ুন: ঝালকাঠিতে স্কাউটসের বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত, আলোচনা হয়েছে কর্মপরিকল্পনা নিয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন