০৩:০৬ পি.এম
ফেনী, ৩ নভেম্বর, ২০২৬ : ফেনী জেলা প্রশাসন ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় দিবসটি উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচি নির্ধারণ করা হয়।
জেলা প্রশাসক মাহবুব উল করিম এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো.সাইদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আবু নাসের চৌধুরী, জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নান, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাকির উদ্দিন, জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী এবং জেলা যুবদল সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন: দাউদকান্দিতে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, বিকাল সাড়ে ৩ টায় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ।
এর আগে ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
দিবসটিতে উপজেলা পর্যায়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মাহবুব উল করিম।
তিনি উল্লেখ করেন, "আমাদের জাতীয় জীবনে ৭ নভেম্বরের ঐতিহাসিক ভূমিকা রয়েছে।" জেলা প্রশাসক সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের আহ্বান জানান।
আরও পড়ুন: ভৈরবে ডাকাতের হামলায় স্কুল শিক্ষকসহ ৩ জন আহত, মোবাইল ও টাকা লুট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন