ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক


কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক

পিরোজপুরের কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে অভিভাবক ও কিশোরীদের সচেতন করতে সমাবেশ এবং সঞ্চয় ও সরকারি প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ. গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মোঃ নাজমুল আনোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রফিকুল ইসলাম রফিক ও দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার । এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রকল্পের আওতায় মেয়াদ পূর্ণ হওয়া চার কিশোরীর জমাকৃত সঞ্চয় ও সরকারি প্রণোদনা মিলিয়ে মোট ১ লাখ ১ হাজার ১৪৭ টাকার চেক তাদের হাতে তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী বলেন, “বাল্যবিবাহ ও মাদক সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। বিশেষ করে কিশোরীরা বাল্যবিবাহের শিকার হলে তাদের শিক্ষা ও জীবন থমকে যায়। আজকের আয়োজনের মূল উদ্দেশ্য অভিভাবক ও কিশোরীদের সচেতন করা, যাতে তারা নিজেদের অধিকার সম্পর্কে সোচ্চার হয়। বিআরডিবির মাধ্যমে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সরকারি প্রণোদনা প্রদান কিশোরীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, আমাদের মেয়েরাই আগামীর ভবিষ্যৎ। আজ চারজন কিশোরীকে তাদের সঞ্চয় ও প্রণোদনার চেক দেওয়া হয়েছে। এটি দেখে অন্য শিক্ষার্থীরাও সঞ্চয়ে উৎসাহিত হবে। ‘করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ এই স্লোগান আজ বাস্তব রূপ পাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে তিনটি পথ, উপদেষ্টাদের মতভেদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে তিনটি পথ, উপদেষ্টাদের মতভেদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গে তিনটি ভিন্ন পথ নিয়ে চিন্তা করছেন। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, তার উপদেষ্টারা তিনটি ভিন্ন দিক থেকে তাকে প্রভাবিত করছেন। আলোচনার একটি পথ রয়েছে, অন্যটি আবার যুদ্ধে ফিরে যাওয়ার। মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর তিনি কোন পথে যাবেন, তা নিয়ে আশা করা হচ্ছে।

প্রথম পথের সমর্থকরা হলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। তারা চান যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে যুদ্ধের অবসান ঘটানো হোক।

দ্বিতীয় পথে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তাদের মত হলো, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা উচিত।

তৃতীয় পথের সমর্থকরা হলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ। তারা ‘যুদ্ধও নয়, চুক্তিও নয়’ অবস্থান ধরে রাখার পরামর্শ দিয়েছেন। তারা অর্থনৈতিক চাপ বজায় রাখার কথাও বলেছেন, যাতে ইরান আমেরিকার শর্ত মেনে নিতে বাধ্য হয়।

র‍্যাটক্লিফ ট্রাম্পকে আরও জানিয়েছেন, যদি অর্থনৈতিক চাপ অব্যাহত থাকে, তাহলে ইরানে অস্থিরতা বাড়তে পারে। এর ফলে সাধারণ জনগণ রাস্তায় নেমে বিদ্রোহ করতে পারে। অনেক পর্যবেক্ষক দীর্ঘদিন ধরেই বলছেন, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটাতে অভ্যন্তরীণ বিদ্রোহ উসকে দেওয়াই ট্রাম্পের যুদ্ধের প্রধান উদ্দেশ্য ছিল।

ট্রাম্প কোন দিকে ঝুঁকছেন, তা এখনও স্পষ্ট নয়। গত কয়েক সপ্তাহে তিনি বারবার ইরানে হামলার হুমকি দিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও যুদ্ধজাহাজ পাঠিয়েছেন। একই সময়ে, তিনি নতুন করে আলোচনার দায়িত্ব ভ্যান্সকে দিয়েছেন। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা দুই পক্ষকে সরাসরি আলোচনার টেবিলে আনার চেষ্টা করছেন।

অ্যাক্সিওসের সূত্র জানায়, কাতারের মধ্যস্থতাকারীরা একটি খসড়া চুক্তি তৈরি করেছেন। এতে তিন দিনের মধ্যে কয়েকটি আস্থা বাড়ানোর পদক্ষেপের কথা উল্লেখ রয়েছে। লক্ষ্য হলো আমেরিকা ও ইরানের সরাসরি আলোচনা আবার শুরু করা। দুই দেশের জবাবের অপেক্ষায় আছেন মধ্যস্থতাকারীরা।

তবে এই ভাবনা চলাকালীন সোমবার মার্কিন সামরিক বাহিনী কেশম দ্বীপে হামলা চালিয়েছে। এটি কয়েক সপ্তাহ ধরে চলা সীমিত হামলার সর্বশেষ ঘটনা।

যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে, যা নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভোটাররা এর জন্য সরাসরি ট্রাম্পকে দায়ী করছেন। এমনকি কিছু রিপাবলিকান প্রার্থী ও ভোটার তার থেকে দূরত্ব রাখছেন বলেও জানা গেছে।

যখন উপদেষ্টারা তাকে বিভিন্ন দিক থেকে প্রভাবিত করছেন, তখন ট্রাম্প বলছেন, সিদ্ধান্ত নিতে ‘কোনো তাড়া নেই’। তিনি অ্যাক্সিওসকে বলেন, ‘এভাবে হোক বা ওভাবে, আমরা কিছু একটা করব। তবে কোনো তাড়া নেই। আমরা ওদের আর্থিকভাবে পঙ্গু করে দিয়েছি। ওদের টাকা নেই, গ্যাসোলিন নেই। ওদের মানুষ এসব নিয়ে খুব ক্লান্ত হয়ে পড়ছে।’

নির্বাচনের আগে তিনি আরও উল্লেখ করেন, ইরানের হাতে চুক্তি করার তাড়া এখন কিছুটা কম। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘ওরা চুক্তি করার তাড়াটা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের অধিক অর্থ চুরির অভিযোগ অস্বীকার করেছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্রের উত্থাপিত অভিযোগকে গুরুতর রাজনৈতিক উসকানি হিসেবে চিহ্নিত করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদসংস্থা ডয়েচে ভেলের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর উদ্ধৃতি দিয়ে জানা যায়, কিম ইয়ো জং যুক্তরাষ্ট্রের অভিযোগকে ‘অযৌক্তিক কথাবার্তা’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, এ ধরনের অভিযোগ নতুন কিছু নয়।

এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই অভিযোগ করে যে, উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ‘ট্রেডারট্রেইটর’ নামের একটি হ্যাকার গোষ্ঠী বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ চুরি করেছে। সংস্থাটির দাবি, গত সপ্তাহে এই ঘটনা ঘটেছে।

ব্লকচেইন বিশ্লেষক প্রতিষ্ঠান টিআরএম ল্যাবসও হামলার পেছনে একই গোষ্ঠীর সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছে। জার্মান সংবাদ সংস্থা ডিপিএর প্রতিবেদনে বলা হয়েছে, চুরির ২০ মিনিটের মধ্যে অধিকাংশ অর্থ অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

এটি ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি লেনদেন-প্রতিষ্ঠানকেন্দ্রিক চুরি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর আগে ২০২৫ সালে বাইবিট নামের আরেকটি প্রতিষ্ঠানে প্রায় ১৫০ কোটি ডলারের চুরির ঘটনা ঘটেছিল। ওই হামলার জন্যও উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করা হয়েছিল।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক পুনরায় শুরুর প্রস্তাব নিয়ে পিয়ংইয়ং এখনও কোনো মন্তব্য করেনি। দক্ষিণ কোরিয়ার বিশ্লেষকদের ধারণা, উত্তর কোরিয়ার দ্রুত অভিযোগ অস্বীকারের পেছনে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর পদক্ষেপ নিয়ে উদ্বেগ কাজ করছে। তাদের মতে, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার অস্ত্র উন্নয়নে অর্থ জোগানোর একটি গুরুত্বপূর্ণ উৎস বন্ধের চেষ্টা জোরদার করতে পারে।

অন্যদিকে, চুরির ঘটনার পর বাইন্যান্স বিভিন্ন নেটওয়ার্কে লেনদেন ও অর্থ উত্তোলন পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশের স্থানীয় সময় সকাল ১০টা (জিএমটি ০৪:০০) থেকে বিন্যান্স স্মার্ট চেইন, ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি ও সুইসহ কয়েকটি নেটওয়ার্কে আরও কিছু মুদ্রা উত্তোলনের সুযোগ চালু হবে। আরবিট্রাম, অপটিমিজম, ট্রন ও বেস নেটওয়ার্কের নির্দিষ্ট কিছু মুদ্রাও এ উদ্যোগের আওতায় থাকবে।

বাইন্যান্সের দাবি, চুরি হওয়া অধিকাংশ অর্থ তারা নিজেদের তহবিল থেকে পূরণ করেছে।

সূত্র: ডয়েচে ভেলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের (নন-রেসিডেন্ট) হাইকমিশনার মি. ডেরেক লোহ, যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন।

মঙ্গলবার মিন্টো রোডস্থ সরকারি বাসভবনে এই বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং এবং সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকা অধিদপ্তরের কান্ট্রি অফিসার ম্রিথিনি টিজি গ্রিথারান।

বৈঠকের সময় দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, দুর্নীতি প্রতিরোধ, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নসহ প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক অন্তর্ভুক্ত ছিল।

বৈঠকে সিঙ্গাপুরের হাইকমিশনার মি. ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার, সহযোগিতা সম্প্রসারণ এবং উভয় দেশের উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরির আশাবাদও ব্যক্ত করেন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় দিনব্যাপী এআই বিজনেস সামিট আগামী বৃহস্পতিবার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


ঢাকায় দিনব্যাপী এআই বিজনেস সামিট আগামী বৃহস্পতিবার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ : ডাক টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’।

মন্ত্রী উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের উদ্দেশ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। সম্মেলনটি ৫ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, সম্মেলনের উদ্বোধনী অধিবেশন বৃহস্পতিবার সকাল ১০টায় সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় সক্ষমতা অর্জনে একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্বব্যাপী এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এর ইতিবাচক সম্ভাবনার পাশাপাশি অপব্যবহার ও নেতিবাচক প্রভাব নিয়েও আলোচনা বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতায় বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক উন্নত অর্থনীতির দিকে এগিয়ে নিতে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

মন্ত্রী জানান, এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এআই ফর টুমরোজ ইকোনমি’। মানুষ, ব্যবসা ও কৃত্রিম বুদ্ধিমত্তা—এই তিনটির সমন্বয়ের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা ও ব্যবসায়িক কার্যক্রমের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্য রয়েছে।

দিনব্যাপী সম্মেলনে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব, এর প্রয়োগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে। দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য এ অধিবেশনে অর্থনৈতিক রূপান্তরে এআইয়ের ভূমিকা, নীতিগত চ্যালেঞ্জ, দক্ষ মানবসম্পদ এবং প্রযুক্তিগত অবকাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।

দ্বিতীয় অধিবেশনে ব্যবসায়িক উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প খাতের মধ্যে অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে। এই অধিবেশনে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনবল তৈরির বিষয়ে আলোচনা হবে।

বিকেল ৩টায় তৃতীয় অধিবেশনে ডিজিটাল সহকর্মী হিসেবে এআই এজেন্টের ভূমিকা নিয়ে আলোচনা হবে। ব্যবসায়িক কার্যক্রমে অর্ডার প্রক্রিয়াকরণ, লেনদেন সমন্বয় এবং বিভিন্ন শিল্প খাতের বাস্তব সমস্যার সমাধানে স্থানীয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে এ অধিবেশনে আলোচনা করা হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%