ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং
ফেসবুকে রাশেদ খানের দাবি

আসিফের দুর্নীতি জানতেন জামায়াত আমির? এ জন্যই ছাড়েননি আসন


আসিফের দুর্নীতি জানতেন জামায়াত আমির? এ জন্যই ছাড়েননি আসন

এক বৃদ্ধ বাবার অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে থাকা অবস্থায় জমিসংক্রান্ত একটি নথিতে সই নেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বেডে বসে আছেন এক বৃদ্ধ। এ সময় তার কাছ থেকে জমিসংক্রান্ত একটি কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করছেন এক নারী, যাকে বৃদ্ধের মেয়ে হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ভিডিওতে বৃদ্ধকে দুর্বল অবস্থায় দেখা যায়।

ভিডিও ধারণকারী নারী ওই বৃদ্ধের মেয়েকে জমির দলিল নিয়ে আসার ব্যাপারে বারবার প্রশ্ন করেন। এক পর্যায়ে, ভিডিওতে শোনা যায় যে ওই নারী তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলছেন।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনাটিকে অনৈতিক ও অমানবিক বলে মন্তব্য করেছেন। বিশেষ করে, একজন অসুস্থ ও শয্যাশায়ী ব্যক্তির কাছ থেকে সম্পত্তিসংক্রান্ত নথিতে স্বাক্ষর নেওয়ার প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ অভিযোগ করেছেন, বৃদ্ধের অসুস্থতার সুযোগ নিয়ে তার কাছ থেকে সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি

কুমিল্লার তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষের হামলায় মো. ইউসুফ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার ভাইসহ আরও একজন আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ তিন নারী ও এক পুরুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।ঘটনাটি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের একলারামপুর গ্রামে ঘটে। নিহত ইউসুফ ভূঁইয়া ওই গ্রামের মৃত আলী আজগর ভূঁইয়ার ছেলে।নিহতের ছেলে মো. রাকিব হোসেন জানিয়েছেন, বাড়ির সীমানা নিয়ে তাদের এবং পাশের বাড়ির মৃত আশাদ মিয়ার ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে আশাদ মিয়ার ছেলেদের নেতৃত্বে তার অন্য ভাই ও আত্মীয়স্বজনেরা তাদের ওপর হামলা চালায়। এ সময় তার বাবা ইউসুফ ভূঁইয়া ও চাচা মো. স্বাধীন ভূঁইয়া (৫৫) আহত হন। পরে তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।কালুখালীতে নছিমন-ইজিবাইকের সংঘর্ষে যুবক নিহতরাকিব হোসেন অভিযোগ করেন, প্রতিপক্ষের হামলার পর তার বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম জানিয়েছেন, ‘ইউসুফ ভূঁইয়াকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত পাওয়া যায়। তবে তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’তিতাস থানার ওসি মো. মমিরুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাইব্যুনাল ঘিরে নাশকতার আশঙ্কা, বাড়ানো হয়েছে সার্বিক নিরাপত্তা : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


ট্রাইব্যুনাল ঘিরে নাশকতার আশঙ্কা, বাড়ানো হয়েছে সার্বিক নিরাপত্তা : চিফ প্রসিকিউটর

দুর্নীতির মামলায় পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের মালিকানাধীন ১৩ দশমিক ৯৯ একর জমি ও দুটি গাড়ি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি, তার নামে থাকা ১৪টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ প্রদান করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করে জানান, এসব জমির মূল্য এক কোটি ৭৬ লাখ ৬৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যাংক হিসাবগুলিতে ৭৪ লাখ ১০ হাজার ৪৯৫ টাকা রয়েছে। তবে আবেদনে গাড়ির মূল্য উল্লেখ করা হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা জমি ও গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, গোলাম ফারুক খন্দকার প্রিন্স একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ও অসৎ উদ্দেশ্যে ৯ কোটি ৯১ লাখ ৭৪ হাজার ৪৩৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি নিজ নামে ৩৬টি ব্যাংক হিসাবে ২১২ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ১০০ টাকা জমা এবং ২১২ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৮৯৭ টাকা উত্তোলন করেছেন, যার ফলে মোট ৪২৫ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৯৯৭ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে। এই লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের সাথে জড়িত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ গ্রহণের উদ্দেশ্যে অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার চেষ্টা করা হয়েছে।

এ অভিযোগে দুদক মামলা দায়ের করে।

তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনার সময় দেখা যায়, আসামির নামীয় ও তার স্বার্থ সংশ্লিষ্ট এসব স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা চলছে। মামলা নিষ্পত্তির পূর্বে যদি এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে যায়, তবে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই কারণে তার স্থাবর সম্পদ জব্দ করা এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর সড়ক বিভাজকগুলো নান্দনিক করে তুলতে ডিএসসিসির বিশেষ উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


রাজধানীর সড়ক বিভাজকগুলো নান্দনিক করে তুলতে ডিএসসিসির বিশেষ উদ্যোগ

রাজধানীর জিরো পয়েন্ট থেকে বঙ্গভবন এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদের স্বর্ণ গলি এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা এবং ডিএসসিসির ট্রেড লাইসেন্সবিহীন/মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে ৩ জন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মানুষের/সেবা গ্রহীতাদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও পানি সরবরাহের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন হোটেলে সরবরাহকৃত পানি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আধুনিক পরীক্ষাগারে পরীক্ষার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট এলাকার সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট, স্থাপনা ও অবৈধভাবে রাখা যানবাহন অপসারণ করা হয়।

জনস্বার্থে নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান ক্রিকেটে নতুন নাটক বাদ পড়াদের নিয়েই রাজার সঙ্গে সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


পাকিস্তান ক্রিকেটে নতুন নাটক বাদ পড়াদের নিয়েই রাজার সঙ্গে সাক্ষাৎ

ভারতের ক্রীড়াঙ্গনে বয়স জালিয়াতির ভয়াবহ চিত্র আবারও সামনে এসেছে। গত জুন মাসে দেশের অনূর্ধ্ব-১৭ কুস্তি চ্যাম্পিয়নশিপ থেকে বয়স লুকানোর অপরাধে অন্তত ৫০০ জন কুস্তিগিরকে বহিষ্কার করা হয়েছে। উত্তর প্রদেশের গোন্ডায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটি ক্রীড়াক্ষেত্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।বিশেষজ্ঞদের মতে, নিষিদ্ধ ড্রাগ নেওয়ার বিরুদ্ধে যেভাবে লড়াই করা হয়, ঠিক একইভাবে বয়স জালিয়াতির বিরুদ্ধেও রুখে দাঁড়ানো প্রয়োজন।গোন্ডায় অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার এক বছরেরও কম সময় আগে, ভারতের অন্যতম সেরা স্কুল ফুটবল টুর্নামেন্ট সুব্রতো কাপেও বয়স জালিয়াতির কারণে ২০টি দলকে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল।অ্যাশেজ সিরিজের টিকিটের দাম বৃদ্ধির সমালোচনায় সাবেক ক্রিকেটার ও ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন।এই বিষয়ে একটি গবেষণা প্রবন্ধের লেখক এবং দেশের শীর্ষস্থানীয় স্পোর্টস আইনজীবী আহনা মেহরোত্রাবলেন, “এটি এখন একটি মহামারী রূপ নিয়েছে।”যেসব খেলায় বয়স ভিত্তিক প্রতিযোগিতা রয়েছে, তার প্রায় সবখানেই বয়স জালিয়াতির প্রবণতা দেখা যায়। বিশেষ করে সাব-জুনিয়র এবং জুনিয়র স্তরে এই সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। কারণ এই স্তরে ভালো করলে সুযোগ-সুবিধা বা পুরস্কার অনেক বেশি পাওয়া যায়, কিন্তু সেই তুলনায় খেলোয়াড়দের কাগজপত্র যাচাই-বাছাই বা নজরদারি করা হয় খুবই কম, যোগ করেন এই আইনজীবী।ভারতের বিশৃঙ্খল জন্মনিবন্ধন ব্যবস্থা এবং ক্রীড়াবিদদের জন্য কোনো একক ডিজিটাল ডাটাবেস (তথ্যভাণ্ডার) না থাকার সুযোগটি দীর্ঘদিন ধরে কাজে লাগাচ্ছে কিছু অসাধু অভিভাবক ও কোচ। তারা নিজেদের স্বার্থে এই দুর্বল ব্যবস্থার অপব্যবহার করছে।

চার বছরেই বিশ্বরেকর্ড গড়ল এলেনা

ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের ক্ষেত্রে, বয়স কম উদীয়মান ক্রিকেটারদের অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখে। এটি তাদের ভবিষ্যৎ জীবন বদলে দেওয়া এবং কোটি টাকার আইপিএলে দল পাওয়ার চুক্তির দৌড়ে অনেক বড় সুবিধা এনে দেয়।ইন্ডিয়ান ফেডারেশন অব স্পোর্টস মেডিসিনের সভাপতি পিএসএম চন্দ্রন বলেন, “আধুনিক খেলাধুলার অন্যতম বড় অভিশাপ ডোপিংয়ের মতোই এই অপরাধেরও শাস্তি হওয়া উচিত।”ভারতে রোনালদোর বোন, হানিমুন নিয়ে জল্পনা চলছে।বয়স জালিয়াতি ব্যাপকভাবে চলছে এবং বর্তমান ব্যবস্থায় এটি বন্ধ করার জন্য একেবারেই পর্যাপ্ত নয়। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনগুলো এই সমস্যা ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নেয়নি। ক্রিকেট বোর্ড সাম্প্রতিক সময়ে কিছুটা উদ্যোগী হলেও, অন্যান্য ফেডারেশনগুলোর কাছ থেকে আমাদের আরো জোরালো ভূমিকা দরকার। ডোপিংয়ের জন্য আমাদের এত কঠোর শাস্তি রয়েছে; তাহলে বয়স জালিয়াতির জন্যও কেন একই রকম শাস্তির ব্যবস্থা থাকবে না, যোগ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%