ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

শাহরুখ নিজেকে বকতে বলেছিলেন, জানালেন ফারাহ


শাহরুখ নিজেকে বকতে বলেছিলেন, জানালেন ফারাহ

বলিউডের অভিনেতা শাহরুখ খানের সঙ্গে পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের দীর্ঘদিনের একটি কাজের সম্পর্ক বিদ্যমান। শুটিংয়ের সময় শাহরুখ যদি কোনো ভুল করতেন, তাহলে ফারাহ তাকে বকতে দ্বিধা করতেন না। বরং শাহরুখ নিজেই তাকে বলেছিলেন, ভুল হলে যেন সবার সামনেই তাকে ধমক দেন। সম্প্রতি ফারাহ এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন একটি অনুষ্ঠানে।

‘ডাবল ডেট’ টক শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাহ খান এবং টেনিস তারকা সানিয়া মির্জা, যেখানে নেহা ধুপিয়া ও আঙ্গাদ বেদি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সেখানে শাহরুখ এবং অমিতাভ বচ্চনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন ফারাহ।

ফারাহ জানান, শাহরুখ যদি কোনো নির্দেশনা না মানতেন, তাহলে তাকে সরাসরি বকতে পারতেন। এ বিষয়ে শাহরুখ নিজেই তাকে উৎসাহিত করেছিলেন। অভিনেতার পরামর্শ ছিল, কোনো ভুল হলে যেন ফারাহ সবার সামনেই তাকে বকেন। এতে সেটের অন্যান্য সদস্যরাও বুঝতে পারবেন, প্রয়োজনে একজন সুপারস্টারকেও ধমক দেওয়া যায়।

আরও পড়ুন: প্রেমের গুঞ্জন নিয়ে দীঘি বললেন, "নিজের মুখে কিছু না বলা পর্যন্ত সবই গুঞ্জন"

শাহরুখের সেই কথার স্মৃতিচারণা করে ফারাহ বলেন, ‘তুমি আমাকে বকবে। যা বলার, চিৎকার করেই বলবে। তাহলে সবাই বুঝবে, তুমি যখন শাহরুখকেও বকতে পারো, তখন নিশ্চয়ই তোমার সাহস অনেক।’

২০০১ সালে করণ জোহরের ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার কাজের সময় ফারাহর এমন অভিজ্ঞতা হয়েছিল। ছবিটির ‘সে শাভা শাভা’ গানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, কাজল ও রানি মুখার্জিকে দেখা যায়। ফারাহ জানান, একবার নাচের একটি স্টেপ নিজের মতো করে বদলে ফেলেছিলেন শাহরুখ। তখন তাকে বলেছিলেন, ‘শাহরুখ, স্টেপ বদলানোর সাহস হলো কিভাবে? আমি যেভাবে শিখিয়েছি, সেভাবেই করো।’

তবে ফারাহ জানান, শাহরুখকে খুব বেশি বকতে হয়নি। তার মতে, শাহরুখ তার দেখা সবচেয়ে মিষ্টি, ভালো ও পরিশ্রমী অভিনেতাদের একজন।

অন্যদিকে, অমিতাভ বচ্চনের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল ভিন্ন। ফারাহ জানান, শাহরুখকে অনায়াসে বকতে পারলেও অমিতাভকে কখনো ধমক দেওয়ার সাহস পাননি তিনি।

আরও পড়ুন: মিশিগানে এক মঞ্চে মৌসুমী ও মুন্নী, বন্ধুত্বের ৩০ বছর উদযাপন

শাহরুখের সঙ্গে ফারাহর প্রথম কাজ ১৯৯৪ সালের ‘কাভি হাঁ কাভি না’ সিনেমায়। এরপর ২০০৪ সালে ‘ম্যায় হুঁ না’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। ছবিটির নায়ক ছিলেন শাহরুখ। পরে ‘ওম শান্তি ওম’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে বিএনপির বিক্ষোভ, নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


টঙ্গীতে বিএনপির বিক্ষোভ, নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি

গাজীপুরের টঙ্গীতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা সানজিদ আহমেদ মিঠুনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। টঙ্গী সরকারি হাসপাতাল গেট এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা নুরুল ইসলাম সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন মো. আমান, মো. লোকমান, মো. তুষার, মো. আকরাম ও মো. রবিনসহ বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

সমাবেশে সানজিদ আহমেদ মিঠুন উল্লেখ করেন, ২০০৪ সালের ৭ মে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তৎকালীন গাজীপুর -২ আসনের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার নিহত হন। তিনি দাবি করেন, ওই হত্যা মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে গাজীপুরের জনপ্রিয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার গ্রেপ্তার হন।

মিঠুন আরও জানান, দীর্ঘ সময় ধরে মামলাটির নিষ্পত্তি হয়নি। তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এ মামলায় নুরুল ইসলাম সরকার দীর্ঘ ২৩ বছর ধরে কারাবন্দি রয়েছেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে মামলা থেকে তাঁকে অব্যাহতি দিয়ে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ২২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে।

এই তথ্য নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি জানিয়েছেন, শুক্রবার (০৬ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে সকাল থেকে বিকাল পর্যন্ত বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় ৭৮টি শাড়ী, ৩৮টি কম্বল, ৮টি চাদর, ১টি থ্রী-পিস, সাড়ে ৪ কেজি জিরা, ২৭ প্যাকেট ফুসকা, সাড়ে ১৩ কেজি কিসমিস, ২ কেজি কাজু বাদাম, ১১৩৯টি চকলেট, ২১টি খাদ্য সামগ্রী, ১২০টি মোবাইলের ডিসপ্লে এবং ১৩৩৬টি বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ২১ লাখ ৭৫ হাজার টাকা। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে।

কমান্ডিং অফিসার আরও উল্লেখ করেন, চোরাকারবারিদের আটক করার জন্য সীমান্তে বিজিবির টহল কার্যক্রমকে জোরদার করা হয়েছে। বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-সমর্থিত জনতাবাদী জোয়ারে আমেরিকা-ব্রাজিলে বড় ভাটা, ইউরোপের পরিণতি নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


ট্রাম্প-সমর্থিত জনতাবাদী জোয়ারে আমেরিকা-ব্রাজিলে বড় ভাটা, ইউরোপের পরিণতি নিয়ে প্রশ্ন

মাত্র ১০ দিনের ব্যবধানে আমেরিকার দুই বৃহত্তম গণতন্ত্রে ট্রাম্প-সমর্থিত পপুলিস্ট বা জনতাবাদী ডানপন্থীরা বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। ব্রাজিলে লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রথম রাউন্ডে পিছিয়ে থেকেও দ্বিতীয় দফার নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিওকে পরাজিত করেছেন। একই সময়ে, মার্কিন ভোটাররা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র‍্যাটদের হাতে তুলে দিয়েছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “মেক আমেরিকা গ্রেট এগেইন-মাগা” আন্দোলনের সঙ্গে যুক্ত প্রার্থীদের প্রত্যাখ্যান করেছেন।

এই ফলাফল বিশ্বজুড়ে ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার প্রবণতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এমন এক সময়ে যখন দ্রব্যমূল্য, কর্মসংস্থান এবং সরকারি পরিষেবা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ রয়েছে। এর আগে, সার্বিয়ার সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচ এবং হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও পরাজয়ের সম্মুখীন হয়েছেন। ওয়াশিংটনভিত্তিক ‘ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ’-এর জন ফেফার মন্তব্য করেছেন, বর্তমানের সামাজিক মাধ্যমের দ্রুত পরিবর্তনশীল পরিবেশে ভোটাররা এমন প্রার্থীদেরকে ইতিবাচক সাড়া দিচ্ছেন, যারা “আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি” দেন।

ট্রাম্প ইউরোপের ডানপন্থী নেতাদের কড়া সমর্থন দিয়ে এসেছেন। তিনি মার-এ-লাগোতে অরবানকে আতিথ্য দিয়েছেন এবং আমেরিকার রক্ষণশীল গোষ্ঠীগুলোর সঙ্গে ইউরোপের জনতাবাদী দলগুলোর সম্পর্ক গড়ে তুলেছেন। তবে রিপাবলিকানদের পরাজয় এবং ইউরোপজুড়ে ট্রাম্পের ক্রমহ্রাসমান জনপ্রিয়তার কারণে অনেক কট্টর ডানপন্থী রাজনীতিবিদ এখন তাঁর কাছ থেকে দূরত্ব বজায় রাখছেন। জার্মানির ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) পার্টির অ্যালিস ভাইডেল ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেছেন, “ট্রাম্প তাঁর ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি হস্তক্ষেপমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন না। এই প্রতিশ্রুতি ভঙ্গ করার বিষয়টি এখন রিপাবলিকানদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে।”

যদিও, ইউরোপের ফ্রান্সে মেরিন ল্য পেনের ‘ন্যাশনাল র‍্যালি’ এখনো প্রভাবশালী। অন্যদিকে জার্মানিতে ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) বিশেষ করে পূর্বাঞ্চলে ঐতিহাসিক সাফল্য পেয়েছে। তবে, নভেম্বরের শেষ দিকে আগাম নির্বাচনের মুখোমুখি হওয়া স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো মন্তব্য করেছেন যে, মার্কিন নির্বাচনের ফলাফল প্রমাণ করে যে ডানপন্থী জোয়ারের গতি কমে আসছে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “আমেরিকানরা এমন সব নীতি প্রত্যাখ্যান করেছে যা কেবল দারিদ্র‍্য বাড়ায়, ঘৃণা ছড়ায়, বৈষম্য তৈরি করে, জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করে এবং অভিজাতদের বিশেষ সুবিধা দেয়। ব্রাজিলে এমনটাই ঘটেছে, আমেরিকাতেও তা-ই হলো। আর খুব শীঘ্রই স্পেনেও এমনটাই ঘটবে।”

গত এপ্রিলে কানাডার লিবারেল নেতা মার্ক কার্নি ট্রাম্প-সমর্থিত কনজারভেটিভ নেতা পিয়ের পোয়ালেভরেকে পরাজিত করেন। বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ প্রায় ২০ বছরের শাসনের পর ভর্তুকি হ্রাস এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন। চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর জনপ্রিয়তা প্রায় ৬০ শতাংশ থেকে ২৭ শতাংশে নেমে এসেছে। কার্নেগি এনডাউমেন্টের ফেলো অলিভার স্টুঙ্কেল বলেছেন, লাতিন আমেরিকার ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা যতটা দৃঢ় মনে হয়েছিল, আসলে তার চেয়ে অনেক বেশি ভঙ্গুর। এর পেছনে রয়েছে অর্থনৈতিক দুর্বলতা এবং যৌন অপরাধে দ-িত ব্যক্তিদের আগেভাগে মুক্তি দেওয়ার মতো বিতর্কিত সিদ্ধান্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহনগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ক্যাশবাক্স থেকে টাকা লুট

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


মোহনগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ক্যাশবাক্স থেকে টাকা লুট

নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না দেওয়ায় সবুজ মিয়া (৬০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর দোকান ভাঙচুর করে ক্যাশবাক্স থেকে ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় আব্দুল্লাহ আল সোহান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের খাদ্যগুদামের বিপরীতে অবস্থিত ‘পিংকী সাইকেল স্টোরে’ এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহান কয়েকজন সহযোগীকে নিয়ে দোকানে গিয়ে ব্যবসায়ী সবুজ মিয়ার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর নাক কেটে গুরুতর জখম হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, এ সময় হামলাকারীরা দোকানে ভাঙচুর চালিয়ে ক্যাশবাক্সে থাকা ব্যবসার ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত সবুজ মিয়াকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি জায়গায় নির্মিত একটি ঘর মাসিক আট হাজার টাকা ভাড়ায় সবুজ মিয়ার কাছে দিয়েছিলেন সোহান। ভাড়ার টাকা ও বিভিন্ন সময়ে অতিরিক্ত টাকা দাবি করাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আহত ব্যবসায়ীর ছোট ভাই মোহাম্মদ কমল মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত সোহানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল সোহান মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামের মৃত নূর আহম্মদের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ধর্ষণ, ছিনতাই, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে আগে থেকেই ১৫টি মামলা রয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে। মামলার পরপরই অভিযান চালিয়ে সোহানকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%