০১:২০ পি.এম
বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবির কারণে চলমান শ্রমিক অসন্তোষের সমাধান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গাজীপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের অধীনে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আগামী ৭ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, শ্রমিক অসন্তোষ নিরসন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গাজীপুরের চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবির প্রেক্ষিতে চলমান শ্রম অসন্তোষের কারণে এসব স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েনের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বরিশালে ঘরের মেঝেতে দুটি ‘কবর’ সদৃশ ঢিবি, এলাকায় চাঞ্চল্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন