০৫:৪৯ পি.এম
ঢাকার দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত স্বাধীন নামে এক কিশোর সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেলেন।
শুক্রবার (২৬ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত স্বাধীন (১৮) দোহার উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকার হোটেল ব্যবসায়ী শুকুর আলীর ছেলে ছিলেন।
আরও পড়ুন: নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুন দোহার উপজেলার পোদ্দাবাড়ি এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন স্বাধীন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুরে তিনি মারা যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন