১১:৩৮ এম
রাজধানীতে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে আটক করেছে। এ সময় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
আটককৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৭ জন, লালবাগ বিভাগ থেকে ৬০ জন, ওয়ারী বিভাগ থেকে ৬২ জন, মতিঝিল বিভাগ থেকে ৭১ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮২ জন, মিরপুর বিভাগ থেকে ১৩৮ জন, গুলশান বিভাগ থেকে ৫২ জন, উত্তরা বিভাগ থেকে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১১ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবে করবেন
অভিযানের সময় ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১ পিস ইয়াবা, ২টি সোনার চেইন, ১টি প্রাইভেট কার, ১টি মিশুক গাড়ি, ৮টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৮০০ টাকা এবং ১ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে।
আকতার হোসেন জানান, শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই সব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের আটক করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন