১২:০৪ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনী ইরানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ নৌপথে অবস্থিত।
ট্রাম্প হামলাটি সীমিত আকারের উল্লেখ করে বলেন, তেহরানের সঙ্গে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে।
আরও পড়ুন: স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী অন্দরমহল
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা সীমিত আকারে একটি হামলা চালিয়েছি। তারা একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল। আমরা সেটি পাঁচ থেকে ১৫ মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছি।’
কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশিত হওয়ার পর ট্রাম্পের এই বক্তব্য আসে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানায়, ইরানের সেনাবাহিনী কেশম দ্বীপের ওপর দিয়ে উড়ন্ত একটি মার্কিন এমকিউ-৯ ড্রোনকে প্রতিহত ও ধ্বংস করেছে।
ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়ার পর, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান তদারককারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, পরিস্থিতি এখন ‘তুলনামূলকভাবে শান্ত’ রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য ২ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। তথ্যদাতাকে সম্ভাব্য পুনর্বাসনের প্রস্তাবও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি
শুক্রবার (৬ নভেম্বর) সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এই তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই পুরস্কারের ঘোষণা এসেছে।
এছাড়া, ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে এবং তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়।’ তিনি আরও জানান, ‘ইরানের সঙ্গে আলোচনায় আমরা অনেক অগ্রগতি অর্জন করেছি।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
আরও পড়ুন: ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন