ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

অর্ণবের রেশ কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা


অর্ণবের রেশ কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অর্ণবের পর। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গঠিত একটি নিম্নচাপ আগামী ছয় ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পহেলা নভেম্বরের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমস শনিবার ভারতের আবহাওয়া বিভাগের সূত্রে এই তথ্য জানিয়েছে। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর আবহাওয়াব্যবস্থাটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি অন্ধ্রপ্রদেশ উপকূলের নিকটবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধের শর্তে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

এর আগে, ২৬ অক্টোবর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গঠিত একটি গভীর নিম্নচাপ থেকে তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেয়। বাংলাদেশ এই ঘূর্ণিঝড়ের নাম প্রস্তাব করেছিল।

শক্তিশালী ঘূর্ণিঝড়টি বুধবার ভোরে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানে। উপকূলে আছড়ে পড়ার পর ঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শেষ হতে ছয় ঘণ্টারও বেশি সময় লাগে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পৃথক ঘটনায় রাজ্যটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, আবার কেউ গাছ ভেঙে পড়ার কারণে প্রাণ হারিয়েছেন।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, অর্ণব উপকূলে আঘাত হানার সময় ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ের রূপে ছিল। এটি সংস্থাটির নির্ধারিত শক্তিমাত্রার তৃতীয় সর্বোচ্চ শ্রেণি। তবে বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঝড়টি ‘প্রবল’ ঘূর্ণিঝড়ে দুর্বল হয়ে পড়ে।

আরও পড়ুন: সংসদ ভবন এলাকায় ৯ নভেম্বর থেকে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় ৪টি পাহাড়ি বন্য বানরসহ ৪ বাজিকর আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


কলাপাড়ায় ৪টি পাহাড়ি বন্য বানরসহ ৪ বাজিকর আটক

পটুয়াখালীর কলাপাড়ায় ৪টি পাহাড়ি বন্য বানরসহ ৪ জন বাজিকরকে আটক করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। শনিবার বেলা এগারোটায় বনবিভাগের সহায়তায় শহরের ব্রিজ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত বানরগুলোর বয়স ১৫ থেকে ২০ বছর পর্যন্ত।

আটককৃতদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের মো. মোস্তাক (৫০), মো. লোকমান (৪০), মো. লিটন মীর (৫৫) ও মো. কামরুল (৫০)। তারা দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব বানর দিয়ে খেলা দেখিয়ে আসছিলেন। পরে বনবিভাগের কাছে তারা মুচলেকা দেন যে, আর বন্যপ্রাণী সংরক্ষণ করবেন না, এরপর বনবিভাগ বানরগুলো রেখে তাদের মুক্তি দেয়।

এনিমেল লাভারস অফ পটুয়াখালী'র কলাপাড়া শাখার টিম লিডার বায়েজিদ মুন্সী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বানরসহ এসব বাজিকরদের আটক করা হয়েছে। বন বিভাগের সহায়তায় বানরগুলো সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

এতে উল্লেখ করা হয়েছে যে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০২৬ অনুযায়ী লাইসেন্স ছাড়া যে কোনো বন্যপ্রাণী শিকার, লালন-পালন, আবদ্ধ রাখা, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপাইনের বাংসামোরো অঞ্চলে আবদুলরাওফ মাকাকুয়া প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


ফিলিপাইনের বাংসামোরো অঞ্চলে আবদুলরাওফ মাকাকুয়া প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী

ফিলিপাইনের স্বায়ত্তশাসিত মুসলিম-অধ্যুষিত অঞ্চল বাংসামোরো প্রথমবারের মতো নির্বাচিত মুখ্যমন্ত্রী পেয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত পার্লামেন্ট অধিবেশনে আবদুলরাওফ মাকাকুয়াকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। দীর্ঘ কয়েক দশকের আত্মনিয়ন্ত্রণ ও স্বায়ত্তশাসনের সংগ্রামের পর এই ঘটনা ঘটেছে। কোটাবাটো সিটিতে বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চলের ৮০ সদস্যের পার্লামেন্টের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এ তথ্য আরব নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ১৪ সেপ্টেম্বর অঞ্চলটিতে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৮৪ শতাংশের বেশি। পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে আবদুলরাওফ মাকাকুয়া ৫১ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক মুখ্যমন্ত্রী মুরাদ ইব্রাহিম পান ২৭ ভোট। একজন ভোটদানে বিরত ছিলেন এবং একজন অনুপস্থিত ছিলেন। নবনির্বাচিত পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর।

দায়িত্ব গ্রহণের পর উদ্বোধনী বক্তব্যে মাকাকুয়া বলেন, “প্রকৃত স্বশাসনের লক্ষ্যে আমাদের দীর্ঘ যাত্রায় আজ আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যুক্ত হলো।” তিনি আরও বলেন, একটি শক্তিশালী বাংসামোরো গড়ে তুলতে শুধু অভিন্ন আকাঙ্ক্ষা যথেষ্ট নয়; প্রয়োজন পারস্পরিক আস্থা, বোঝাপড়া এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার মানসিকতা। মতপার্থক্য দূর করতে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও পরিপক্বতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

৬৯ বছর বয়সী মাকাকুয়া বাংসামোরো ট্রানজিশন অথরিটির সদস্য ছিলেন। তিনি স্যামি গাম্বার নামেও পরিচিত। একসময় তিনি মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) জ্যেষ্ঠ নেতা এবং সংগঠনটির সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের মার্চে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র তাঁকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এর মাধ্যমে ২০১৯ সাল থেকে দায়িত্ব পালন করা মুরাদ ইব্রাহিমের স্থলাভিষিক্ত হন তিনি।

উল্লেখ্য, ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত মিনদাও অঞ্চলে কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছিল। ২০১৪ সালে ফিলিপাইন সরকার ও মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় ২০১৯ সালে বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে বাংসামোরো ফিলিপাইনের সবচেয়ে দরিদ্র অঞ্চল এবং সরকারি জরিপ অনুযায়ী এখানে সাক্ষরতার হারও সবচেয়ে কম। নতুন আঞ্চলিক সরকারকে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য মূলত ফিলিপাইনের কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তার ওপর নির্ভর করতে হবে। ২০২৭ সালের প্রস্তাবিত জাতীয় বাজেটে এ অঞ্চলের জন্য ১১৫ বিলিয়ন পেসোর বেশি (প্রায় ১.৮ বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে পল্লী জাগরণী সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


ভৈরবে পল্লী জাগরণী সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

কিশোরগঞ্জের ভৈরবে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে ‘পল্লী জাগরণী সংঘ’ গজারিয়া ইউনিয়ন শাখা। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মানিকদী চৌমুহনী বাজারে এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিতে সর্বস্তরের মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এর সার্বিক সহযোগিতায় ছিল ভৈরব ল্যাবএইড হসপিটাল।

পল্লী জাগরণী সংঘের ভৈরব উপজেলা শাখার সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং গজারিয়া ইউনিয়ন শাখার সভাপতি আতিকুল ইসলাম আতিকের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পল্লী জাগরণী সংঘের উপজেলা সাংগঠনিক সম্পাদক পাবেল মৃধাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা।

আয়োজকরা জানান, জরুরি চিকিৎসার প্রয়োজনে রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা, অস্ত্রোপচার কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত রক্তের ব্যবস্থা করতে আগে থেকেই নিজের রক্তের গ্রুপ জানা থাকলে অনেক সময় জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই তাঁদের এ উদ্যোগ।

তাঁরা আরও জানান, ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, রক্তের গ্রুপ জানা শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, বরং বিপদের সময় অন্যের পাশে দাঁড়ানোরও একটি প্রস্তুতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় অর্জন করেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে টাইগার ব্যাটসম্যানদের দুর্বল পারফরম্যান্সের কারণে ১৭০ রানের একটি সহজ লক্ষ্য নির্ধারণ করে ক্যারিবিয়ানরা। এই সহজ লক্ষ্যটি মাত্র ২ উইকেট হারিয়ে জয়ী হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

রাজধানীর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে, বাংলাদেশ দল তাদের দ্বিতীয় ইনিংসে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়। ফলে, ওয়েস্ট ইন্ডিজের কাছে এই ম্যাচে তারা পরাজিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%