০৯:৫৩ এম
১৬-০৬-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটি টিম মাঝরাতে মান্দা থানার এলাকা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকারী টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা থানাধীন গনেশপুর সেকি পাড়া (বিলের পাশে) স্বামী স্ত্রী দুইজন মিলে তাদের বাড়ির সামনে মাদক দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাত ০০.১০ মিনিটে অভিযানিক টিম আসামি সাইদুর রহমান (৪৬) পিতা হযরত আলী গ্রাম গনেশপুর সেকি পাড়া (বিলের পাশে) থানার মান্দা, জেলা নওগাঁ এর বাড়ির সামনে পৌছানো মাত্র আসামি সাইদুর রহমান তার হাতে থাকা কালো পলিথিন ব্যাগ ফেলে দিয়ে বিলের মধ্যে পালিয়ে যায়। উক্ত পলিথিনে থাকা ১০× ৪০ পাতায় মোট ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামি সাইদুরের স্ত্রী রাশেদা বেগম পালাতে গেলে মহিলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে স্থানীয় লোকজন ও ইউপি মেম্বারের উপস্থিতিতে রাশেদা বেগমের গৃহ তল্লাশি করা হয়। আসামি রাশেদের কাছে থাকা চাবি দিয়ে তার ট্রাংকের তালা নিজের হাতে খুলে দিলে উক্ত ট্রাংকের মধ্য থেকে উপস্থিত লোকজন ও স্থানীয় মেম্বারের ২৬৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সবার সামনে ৪০০+২৬৩ = ৬৬৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৩ হাজার ৩ শত ২০ টাকা জব্দ করা হয়।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
এ বিষয়ে মান্দা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অনুসন্ধানে জানা যায় তারা স্বামী স্ত্রী উভয়েই বেশ কিছুদিন যাবত মান্দা থানা এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। স্বামীকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান আগামী দিনে আরও জোরদার করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন