ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

৫৫তম জন্মদিনে ঝাঁসির রানি টাবুর বিশেষ চমক


৫৫তম জন্মদিনে ঝাঁসির রানি টাবুর বিশেষ চমক

বলিউড অভিনেত্রী টাবু ৫৫তম জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হয়েছেন। তার জন্মদিন উপলক্ষে দক্ষিণী সিনেমা ‘কিং১০০’-এ অভিনেত্রীর চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করেছে নির্মাতারা। এতে তাকে ‘মহন্তী ঝাঁসি রানি’ চরিত্রে দেখা গেছে। প্রকাশিত ভিডিওতে চরিত্রটির রাজকীয় পারিবারিক পরিচয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং দৃঢ় ব্যক্তিত্বের আভাস পাওয়া যায়।

বুধবার (৪ নভেম্বর) টাবুর জন্মদিনে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান অন্নপূর্ণা স্টুডিওস সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফার্স্ট লুকের পোস্টার প্রকাশ করে। পোস্টারের পাশাপাশি একটি ঝলক ভিডিওও প্রকাশ করা হয়। ভিডিওতে টাবুকে গম্ভীর ও প্রভাবশালী এক চরিত্রে উপস্থাপন করা হয়েছে। পোস্টারের সঙ্গে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি তার পর্দায় উপস্থিতি ও অভিনয়ের তীব্রতার প্রশংসা করেছে।

কেমন টাবুর নতুন চরিত্র?

আরও পড়ুন: ৩৫ বছর বয়সে মারা গেলেন গায়িকা নিকোল টেলর

ঝলকে ‘মহন্তী ঝাঁসি রানি’কে এমন একজন হিসেবে তুলে ধরা হয়েছে, যিনি বিশ্বাস করেন পৃথিবীতে দুই ধরনের মানুষ রয়েছে—একদল পরিশ্রমে বিশ্বাসী এবং অন্যদল ভাগ্যে। ভাগ্যের ওপর নির্ভরশীল মানুষদের প্রতি তার অসন্তোষ প্রকাশ পেয়েছে। ভিডিওতে তার সংলাপ ও উপস্থিতি থেকে চরিত্রটির দৃঢ় মনোভাবের পরিচয় পাওয়া যায়।

এছাড়া, ভিডিওতে চরিত্রটি একটি রাজপরিবারের সদস্য এবং রাজনীতির সঙ্গে যুক্ত—এমন ইঙ্গিতও রয়েছে। তবে গল্পে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ কিংবা নাগার্জুনের চরিত্রের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে, তা এখনো বিস্তারিত জানানো হয়নি।

নাগার্জুনের শুভেচ্ছা

টাবুর জন্মদিনে ছবিটির সহশিল্পী নাগার্জুনও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রীর চরিত্রের পোস্টার শেয়ার করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয় টাবু। ‘নিন্নে পেল্লাদাতা’ সিনেমার পান্ডুকে পৃথিবী কখনো ভুলবে না। আর এবার ‘মহন্তী ঝাঁসি রানি’ হিসেবেও তিনি আমাদের স্মৃতিতে জায়গা করে নেবেন। তুমি এই ছবিকে বিশেষ করে তুলেছ।’

আরও পড়ুন: ফের বিচ্ছেদের ঘোষণা করলেন ‘বেবি ডল’ গায়িকা কনিকা কাপুর

নাগার্জুনের এই বার্তায় টাবুর সঙ্গে তার দীর্ঘদিনের পর্দার সম্পর্কের কথাও উঠে এসেছে। এর আগে দুজনকে একসঙ্গে দেখা গেছে ‘নিন্নে পেল্লাদাতা’ ও ‘আবিদা মা আবিদে’ সিনেমায়। প্রায় ২৮ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তারা।

নাগার্জুনের শততম সিনেমা ‘কিং১০০’

‘কিং১০০’ নাগার্জুনের অভিনয়জীবনের শততম সিনেমা। এ কারণেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ রয়েছে। চলতি বছরের আগস্টে অভিনেতার জন্মদিনে সিনেমাটির নাম ঘোষণা করা হয়। একই সময় প্রকাশ করা হয়েছিল তার চরিত্রের প্রথম ঝলক। সেখানে অর্থ ও পরিচয় নিয়ে নাগার্জুনের চরিত্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।

এ ছবিতে নাগার্জুনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টাবু। সিনেমাটি লিখেছেন ও পরিচালনা করেছেন আর এ কার্তিক। প্রযোজনায় রয়েছে অন্নপূর্ণা স্টুডিওস। সংগীত পরিচালনা করছেন দেবী শ্রী প্রসাদ, চিত্রগ্রহণে রাজা মহাদেবন এবং সম্পাদনায় নবীন নূলি।

আরও পড়ুন: মুক্তির আগেই ‘কিং’ সিনেমার স্বত্ব বিক্রি থেকে আয় ৬৬৫ কোটি টাকা

‘কিং১০০’ আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার ।

আন্তর্জাতিক ডেস্ক

সাতক্ষীরা প্রতিনিধি:

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার ।

সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার চন্ডিপুর গ্রাম থেকে ওই কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া কন্টেন্ট ক্রিয়েটর মামুন মাদক ও নারী কেলেঙ্কারীতে চাকরিচ্যুত হওয়া বাংলাদেশ নৌবাহিনীর সাবেক সদস্য ও চন্ডিপুর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক করিম উল্লাহ মাস্টারের ছেলে।

এদিকে গত ১ নভেম্বর দায়ের করা মালায় সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান বাবুলকে প্রধান আসামী করে এ মামলা করেছেন দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বর্তমানে সাতক্ষীরার বাসিন্দা সাহেব আলী। ওই মামলায় কন্টেন ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনকে ২য় আসামী এবং ভুক্তভোগীর ২য় স্ত্রী জান্নাতুল ফেরদৌস (মৌসুমি) কে ৩য় আসামী করা হয়। এছাড়া আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, প্রায় ছয়-সাত মাস আগে পারিবারিক কারণে নিজের স্ত্রীকে তালাক দেন ভুক্তভোগী। পরে ওই নারীর সঙ্গে অভিযুক্তদের পরিচয় ও যোগাযোগ হয়। অভিযোগ রয়েছে, ভুক্তভোগীর অজান্তে দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও ছবি ধারণ করে রাখেন তার সাবেক স্ত্রী। পরবর্তী সময়ে ওই ভিডিও অভিযুক্তরা সংগ্রহ করে ভুক্তভোগীকে হোয়াটসঅ্যাপে পাঠান।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। তাদের কথা না শুনলে বড় ধরনের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়। পরে ২০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে আবারও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এক লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ ছাড়া গত ২৯ অক্টোবর বিকেল ৪টার দিকে ‘সখিপুর ইউনিয়ন ছাত্রদল’ নামের একটি ফেসবুক আইডি এবং ১ নভেম্বর দুপুর ২টার দিকে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনের নিজস্ব ফেসবুক আইডি থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের অভিযোগ করা হয়েছে। এতে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় এজাহারে অভিযোগের বিষয়ে বিভিন্ন ভিডিও, স্ক্রিনশট ও অডিও রেকর্ডিং সংরক্ষিত রয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। যা প্রতিবেদকের কাছেও সংরক্ষিত আছে।

বিষয়টি নিয়ে সাবেক চেয়ারম্যান সাহেব আলী বলেন, আমার সাবেক স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে আসছিল। এক পযয়ে আমাকে ভয় দেখিয়ে প্রথমে ৫ লাখ, পরে ৩ লাখ। এরপর ১ লাখ টাকার দাবি করে। পরবর্তীতে ৫০ হাজার টাকায় রাজি হয়। টাকা নেওয়ার পরও সে ব্লাকমেইল করতে থাকে। একই সাথে সে বিষয়টি নিয়ে আপত্তিকর ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকে। পরে আমি নিরুপায় হয়ে সাতক্ষীরা সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ আইনে মামলা দায়ের করি।

এ ছাড়া, কালীগঞ্জের নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের আজমির হোসেন (শেখ আকাশ) নামের এক যুবক মামুনের একটি ফেসবুক পোস্টে তার মনঃপূত নয়—এমন মন্তব্য করেন। এর জেরে শেখ আকাশকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মামুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘লিংক আসছে...’ লিখে একটি পোস্ট দেন। এতে শেখ আকাশের সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ আছে।দেবহাটা তথা সাতক্ষীরা বাসির দাবি চাঁদাবাজ আব্দুল্লাহ আল মামুন এর সাথে নলতা গ্রামের আকবর আলি পুত্র আবুল কালাম সহ যারাই জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত জামিল কবির বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সাতক্ষীরা সদর থানায় দায়ের করা মামলার আসামী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায় সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তরায় সতর্ক পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তরায় সতর্ক পুলিশ

বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন করছে পোশাক শ্রমিকরা, এ পরিস্থিতিতে রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা উত্তরার রাজলক্ষ্মী থেকে বিমানবন্দর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় এ দৃশ্য দেখা গেছে।

উত্তরখান-দক্ষিণখান আঞ্চলিক সড়ক হয়ে জসিমউদ্দীন এলাকায় পোশাক শ্রমিকদের অবস্থান নেওয়ার পরিকল্পনা থাকলেও সকাল সাড়ে ১০টা পর্যন্ত কাউকে সড়কে নামতে দেখা যায়নি।

এদিকে, সকাল থেকে যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। বুধবার উত্তরায় সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সব মার্কেট বন্ধ থাকায় লোকসমাগমও তুলনামূলকভাবে কম রয়েছে।

সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। তবে এখন পর্যন্ত পোশাক শ্রমিকদের কাউকে সড়কে নামতে দেখা যায়নি।

তিনি আরও জানান, দুই থেকে আড়াই হাজার লোক জড়ো হবেন- এমন একটি বার্তা ছড়িয়ে পড়েছে। তবে তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। ওই বার্তাটি সঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন হামলার জবাব দিতে ইরানের ‘সর্বোচ্চ প্রতিরোধ’ পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


নতুন হামলার জবাব দিতে ইরানের ‘সর্বোচ্চ প্রতিরোধ’ পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি নতুন কোনো হামলা হয়, তাহলে তাৎক্ষণিকভাবে জবাব দেওয়ার জন্য ইরান ‘সর্বোচ্চ প্রতিরোধ’ পরিকল্পনা প্রস্তুত রেখেছে। দেশটির সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করে তা হালনাগাদ করছে। তেহরান জানিয়েছে, সম্ভাব্য হামলার জবাব দিতে আরও বিস্তৃত ভৌগোলিক এলাকায় লক্ষ্যবস্তু নির্ধারণ করা হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) আলজাজিরার একটি প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে। অন্যদিকে, হরমুজ প্রণালির কাছে একটি তেলবাহী ট্যাংকারে হামলা, ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। হুথিদের সামরিক সহায়তায় ইরান ও হিজবুল্লাহর সংশ্লিষ্টতার অভিযোগও বিষয়টিকে আরও জটিল করেছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, হরমুজ প্রণালির কাছে একটি তেলবাহী ট্যাংকারে দুটি ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে। এর আগে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছিল, অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় নৌমাইনে আঘাত লেগে তিনটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনার বিষয়ে স্বাধীনভাবে বিস্তারিত নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া বছরে প্রায় ৪০০ কোটি ডলারের মার্কিন সামরিক সহায়তা বন্ধ করা হবে। তিনি দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে কয়েক মাস আগে সমঝোতা হয়েছে। ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েলের বিরোধী দলের নেতারা নেতানিয়াহুর সমালোচনা করে একে তাঁর ‘আরেকটি ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছেন।

অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার অভিযোগ করেছে, ইরানের আইআরজিসি ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ২১ জন বিশেষজ্ঞ হুথিদের সামরিক কার্যক্রমে সহায়তা করছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম হাইদান জানিয়েছেন, এসব বিশেষজ্ঞের মধ্যে আইআরজিসির ১৪ জন এবং হিজবুল্লাহর সাতজন সদস্য রয়েছেন। তাঁরা ইয়েমেনে হুথিদের সামরিক অভিযান পরিকল্পনা ও পরিচালনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বৃদ্ধি এবং সামরিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করছেন বলে অভিযোগ করা হয়েছে।

তবে ইরান দীর্ঘদিন ধরে হুথিদের সরাসরি নিয়ন্ত্রণ করার অভিযোগ অস্বীকার করে আসছে। হুথিরাও নিজেদের ইরানের নিয়ন্ত্রণাধীন গোষ্ঠী হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। তথ্যসূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


সারাদেশে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য উপস্থাপন করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থার বিষয়ে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

এদিকে, গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কুতুবদিয়ায় ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস হিসেবে রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৭ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%