ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সারাদেশে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে


সারাদেশে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন: পাঁচ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমতে পারে

আবহাওয়ার সিনপটিক অবস্থার বিষয়ে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

এদিকে, গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কুতুবদিয়ায় ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস হিসেবে রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৭ মিনিটে।

আরও পড়ুন: লাহোর বায়ুদূষণে শীর্ষে, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে মুক্তির প্রস্তুতি, ইতিহাস গড়ার পথে ‘রামায়ণ’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


চীনে মুক্তির প্রস্তুতি, ইতিহাস গড়ার পথে ‘রামায়ণ’

বক্স অফিসে ঝড় তুলতে নতুন প্রস্তুতি নিচ্ছে ‘রামায়ণ’ সিনেমার প্রযোজকরা, যিনি পরিচালনা করেছেন নীতীশ তিওয়ারি। আন্তর্জাতিক বাজারের পরিসর বাড়াতে বিগ বাজেটের আলোচিত ভারতীয় সিনেমাটি এবার বিশ্বব্যাপী মুক্তির পাশাপাশি চীনেও বড় আকারে মুক্তি দেয়ার পরিকল্পনা চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীনে ‘রামায়ণ’ সিনেমার মুক্তির সম্ভাবনা রয়েছে প্রায় ২০ থেকে ২৫ হাজার পর্দায়। সিনেমাটির পরিবেশক অক্ষয় রাঠি জানান, চীনে সিনেমাটি ‘রামায়ণ: দ্য লিজেন্ড অব দ্য প্রিন্স’ নামে মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে। সিনেমাটির পরিবেশনার দায়িত্ব পালন করবে সনি পিকচার্স।

অক্ষয় রাঠি সংবাদমাধ্যমে বলেন, "ভারতীয় একটি গল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার সুযোগ এটি। সিনেমাটি সফল হলে এর ব্যবসা ভারতীয় সিনেমার প্রচলিত আন্তর্জাতিক বাজারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।"

বিশ্ববাজারে সিনেমাটির মুক্তির লক্ষ্যমাত্রা ৫০ হাজারের বেশি পর্দা। সব মিলিয়ে সিনেমাটির পর্দাসংখ্যা ৫৯ হাজার ছাড়িয়ে যেতে পারে। তাই বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ সিনেমাটির ওপেনিংয়ের আয় নিয়ে আশাবাদী।

‘রামায়ণ’ সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে ভবিষ্যদ্বাণী করে তরন আদর্শ বলেন, "রাম, সীতা, হনুমান ও লক্ষ্মণের সঙ্গে দর্শকের যে আবেগের সম্পর্ক, সে কারণে সিনেমাটি মুক্তির প্রথম দিনের আয়ের সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়তে পারে।"

নীতীশ তিওয়ারির পরিচালনায় এই চলচ্চিত্রে ‘রাম’ চরিত্রে রণবীর কাপুর, ‘সীতা’ চরিত্রে সাই পল্লবী এবং ‘রাবণ’ চরিত্রে যশ অভিনয় করেছেন। সিনেমায় আরও রয়েছেন সানি দেওল, লারা দত্ত, অরুণ গোভিলসহ আরও অনেকে।

প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘রামায়ণ’-এর দুইটি পর্ব রয়েছে। বাল্মীকির মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটির প্রথম পর্ব আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে আগামী ৬ নভেম্বর। ভারতে আগামী ৮ নভেম্বর দীপাবলি উৎসবে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রথম পর্ব মুক্তির এক বছর পর ‘রামায়ণ’ সিনেমার দ্বিতীয় পর্ব মুক্তির কথা রয়েছে ২০২৭ সালের আগামী দীপাবলিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনের আগে বেকারত্বে রেকর্ড চাপের মুখে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


নির্বাচনের আগে বেকারত্বে রেকর্ড চাপের মুখে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের সরকার নির্বাচনের তিন দিন আগে একটি বড় অর্থনৈতিক চাপের মধ্যে পড়েছে। দেশটিতে বেকারত্বের হার বৃদ্ধি পেয়ে গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এই পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার জন্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে বেকারত্বের হার ৫ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। আগের তিন মাসে এই হার ছিল ৫ দশমিক ৫ শতাংশ। ২০১৫ সালের পর এটি দেশের সর্বোচ্চ বেকারত্বের হার।

একই সময়ে কর্মসংস্থানও কমেছে। সেপ্টেম্বর প্রান্তিকে কর্মসংস্থান আগের প্রান্তিকের তুলনায় ০.১ শতাংশ হ্রাস পেয়েছে। অথচ অর্থনীতিবিদেরা পূর্বাভাস দিয়েছিলেন যে, এ সময়ে কর্মসংস্থান ০.৪ শতাংশ বৃদ্ধি পাবে।

এদিকে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নির্বাচনের আগে ভোটারদের জন্য প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। বিরোধী লেবার পার্টি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক ব্যবস্থাপনাকে বেকারত্বের এই পরিস্থিতির জন্য দায়ী করেছে। তবে অর্থমন্ত্রী নিকোলা উইলিসের দাবি, অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি মনে করেন, সরকারের পরিকল্পনা অর্থনীতি পুনরুদ্ধারে কার্যকর হচ্ছে।

দেশটিতে আগামী ৭ নভেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই অবস্থায় বেকারত্ব বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ লুকসনের নির্বাচনী লড়াইকে আরও কঠিন করে তুলেছে।

অন্যদিকে, শ্রমবাজারের দুর্বলতার কারণে দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধির চাপ কিছুটা কমতে পারে বলে অর্থনীতিবিদেরা মনে করছেন। গত সপ্তাহে ব্যাংকটি নীতিগত সুদের হার ২ দশমিক ৭৫ শতাংশে অপরিবর্তিত রেখেছিল।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা গড়ার ঘোষণা রাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা গড়ার ঘোষণা রাষ্ট্রমন্ত্রীর

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তোলার কথা জানিয়েছেন রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক যাতায়াত ও বাণিজ্য সহজীকরণের পাশাপাশি মানব পাচার, অবৈধ অভিবাসন এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মেঘনা হলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) আয়োজিত ‘বাংলাদেশে ইমিগ্রেশন ও সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত আইওএম কৌশলগত রূপরেখা (২০২৭-২০৩১)’ শীর্ষক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, সীমান্ত ব্যবস্থাপনায় জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ যাতায়াত ও বাণিজ্য নির্বিঘ্ন রাখতে হবে। এ লক্ষ্যে সরকার জাতীয় সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা কৌশল ২০২৬-২০৩১ এবং পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন রূপরেখা ২০২৬-২০৩১ বাস্তবায়নে কাজ করছে।

তিনি জানান, ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, কাগজবিহীন প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিমানবন্দর, স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে সীমান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি মানবাধিকার ও মানুষের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। মানব পাচার, আন্তঃদেশীয় অপরাধ ও অবৈধ অভিবাসন প্রতিরোধে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আইওএমের প্রস্তাবিত ২০২৭-২০৩১ মেয়াদের কৌশলগত রূপরেখাকে স্বাগত জানিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক মানের সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তুলতে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আরও প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা চান।

আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ড. লরা টম বন্ডে বলেন, অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়াতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে দক্ষ জনবল, কার্যকর ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রয়োজন রয়েছে। সরকারের অগ্রাধিকার বাস্তবায়নে কারিগরি সহযোগিতা দিতে আইওএম আগ্রহী।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসান, উপপুলিশ মহাপরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এবং ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে একনেক সভা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে একনেক সভা শুরু

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় এ সভার কার্যক্রম শুরু হয়।

বিস্তারিত পরে আসছে..

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%