০৩:১৫ এম
বাংলাদেশের ১ নম্বর বেভারেজ ব্র্যান্ড মোজোর সর্ববৃহৎ কনজিউমার ক্যাম্পেইন ‘মোজো বিরাট CARবার’ ভোক্তাদের অকুণ্ঠ ভালোবাসা, আস্থা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে। ৩ নভেম্বর রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে আয়োজিত বর্ণাঢ্য মেগা গিফট হ্যান্ডওভার সেরিমনির মাধ্যমে ক্যাম্পেইনের আনন্দ ও সাফল্য ভোক্তাদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সৌভাগ্যবান বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ফ্যামিলি কার, একাধিক স্পোর্টস মোটরসাইকেল, স্মার্ট টিভি ও আইফোনসহ আকর্ষণীয় সব মেগা পুরস্কার।
অনুষ্ঠানে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব সৈয়দ জহুরুল আলম এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে মেগা পুরস্কার তুলে দেওয়ার সময় ভোক্তাদের সঙ্গে মোজোর দীর্ঘদিনের ভালোবাসা, আস্থা ও সুদৃঢ় বন্ধনের এক আনন্দঘন মুহূর্ত উদযাপিত হয়।
সৈয়দ জহুরুল আলম অনুষ্ঠানে বলেন, “মোজোর প্রতিটি উদ্যোগের কেন্দ্রে রয়েছেন আমাদের সম্মানিত ভোক্তারা। ‘মোজো বিরাট CARবার’-এ তাঁদের অভূতপূর্ব সাড়া, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভালোবাসা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই ক্যাম্পেইন শুধু পুরস্কার জেতার একটি আয়োজন নয়, বরং আমাদের ভোক্তাদের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক উদযাপনের একটি উপলক্ষ। ক্যাম্পেইনটিকে সফল করে তোলার জন্য আমরা প্রত্যেক ভোক্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের এই ভালোবাসা ও আস্থা আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। আমরা ভবিষ্যতেও আরো বড়, আরো আনন্দময় ও ব্যতিক্রমী ক্যাম্পেইনের মাধ্যমে ভোক্তাদের জীবনে আনন্দের নতুন উপলক্ষ তৈরি করতে চাই। মোজোর সঙ্গে তাদের এই পথচলা আরও দীর্ঘ ও আনন্দময় হোক—এটাই আমাদের প্রত্যাশা।”
আরও পড়ুন: ‘রামায়ণ’-এর সেটে রণবীরের সঙ্গে আলিয়ার বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ
‘মোজো বিরাট CARবার’ ক্যাম্পেইনটি মোজো ও ক্লেমনের ১ লিটার এবং ২ লিটার পেট বোতলের মাধ্যমে পরিচালিত হয়। ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য ভোক্তাদের বোতলের লেবেলে থাকা QR কোড স্ক্যান করে মাইক্রোসাইটে প্রবেশ করতে হয়েছে এবং বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোড সাবমিট করতে হয়েছে। মেগা পুরস্কারের পাশাপাশি ক্যাম্পেইনে লক্ষ লক্ষ আকর্ষণীয় উপহার ছিল, যা ভোক্তাদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
মোজো তরুণদের উদ্দীপনা, প্রাণবন্ততা ও আধুনিক লাইফস্টাইলের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে উদ্ভাবনী উদ্যোগ ও ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলছে। ব্র্যান্ডটির কাছে ভোক্তাদের প্রতিটি ভালোবাসা, প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি অভিজ্ঞতা বিশেষ গুরুত্ব বহন করে। ‘মোজো বিরাট CARবার’ সেই সম্পর্ককে আরো গভীর ও অর্থবহ করে তোলার একটি অনন্য প্রয়াস।
ভোক্তাদের ভালোবাসাকে শক্তি এবং তাদের আস্থাকে অনুপ্রেরণা হিসেবে ধারণ করে মোজো ভবিষ্যতেও নিয়ে আসবে আরো বড় আয়োজন, নতুন অভিজ্ঞতা ও আনন্দের অসংখ্য উপলক্ষ—যেখানে ব্র্যান্ডের সঙ্গে ভোক্তাদের সম্পর্ক হবে আরো নিবিড়, আরো আন্তরিক এবং আরো প্রাণবন্ত।
আরও পড়ুন: জামিনের পর পরীমনির অশালীন ভাষায় দুই শব্দের পোস্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন