১১:৪০ পি.এম
প্রিমিয়ার লিগে জয়ী হওয়ার ধারায় ফিরে এসেছে লিভারপুল। তারা ক্রিস্টাল প্যালেসের মাঠে ৩-১ গোলের একটি জয় অর্জন করেছে। অল রেডদের হয়ে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক আলিস্তার, ফ্লোরিয়ান উইর্টজ এবং আলেকজান্ডার ইসাক। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে প্যালেসের একমাত্র গোলটি করেন এনকেটিয়া।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল। ১৮ মিনিটে ইয়েরেমি পিনোর শট ক্রসবারে লেগে ফিরে আসলে প্যালেস এগিয়ে যাওয়ার সুযোগ হারায়। ৩৯ মিনিটে ডমিনিক সোবোসালাইয়ের ফ্রি-কিক থেকে হেডে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন ম্যাক আলিস্তার।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান দ্বিগুণ করেন উইর্টজ। এরপর গোলের জন্য চেষ্টা চালিয়েও প্যালেস অ্যালিসন বেকারের বাধা অতিক্রম করতে পারেনি। ৮৯ মিনিটে উইর্টজের পাস থেকে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন ইসাক। যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান এনকেটিয়া।
আরও পড়ুন: শ্রীলঙ্কার কোচের সাফের রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ
১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিভারপুল চতুর্থ স্থানে অবস্থান করছে। অপরদিকে, ৭ পয়েন্ট নিয়ে ক্রিস্টাল প্যালেস তলানিতে রয়েছে। এদিকে, আরেক ম্যাচে সান্ডারল্যান্ডের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে চেলসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন