ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এক ভুলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ চিরতরে বন্ধ হতে পারে: ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কতা


এক ভুলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ চিরতরে বন্ধ হতে পারে: ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কতা

যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়সীমা লঙ্ঘনের ফলে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সতর্কবার্তা প্রদান করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশিদের উদ্দেশ্যে এই সতর্কতা জারি করা হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, "আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।"

আরও পড়ুন: মানিকগঞ্জের কিছু এলাকায় সোমবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জের কিছু এলাকায় সোমবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


মানিকগঞ্জের কিছু এলাকায় সোমবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণের জন্য আগামী ২৩ নভেম্বর সোমবার সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ ২৪ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন এলাকা গুলো হলো—মানিকগঞ্জের ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয়।

এছাড়া, তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%