০৬:০৭ পি.এম
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের কোন পরাজিত শক্তি যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি উল্লেখ করেন, স্বৈরাচার শেখ হাসিনা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসার ঘোষণা দিয়েছেন। বেনাপোল দিয়ে আসার চেষ্টা করলে তাঁকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় শার্শা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় অবস্থানকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: ফটিকছড়িতে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন লাগানো হয়েছে
সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন।
এছাড়া, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্যসচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্যসচিব সবুজ হোসেন খানও সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন কমিটির সুপার ফাইভের নেতারাও অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬ হাজার মানুষের চোখের চিকিৎসা ক্যাম্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন