ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে নতুন মুখ কেভিন উইকহ্যাম


বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে নতুন মুখ কেভিন উইকহ্যাম

চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই দ্বিপক্ষীয় সিরিজটি হবে দুটি টেস্টের। সিরিজটি সামনে রেখে দল ঘোষণা করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।

১৫ সদস্যের দলে দুর্দান্ত ছন্দে থাকা শাই হোপকে রাখা হয়নি। মূলত সীমিত সংস্করণের অধিনায়ককে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে, চোট থেকে সুস্থ না হওয়ায় এই সিরিজে পেসার আলজারি জোসেফের অংশগ্রহণ হচ্ছে না।

এদিকে, ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের জন্য কেভিন উইকহ্যামকে পুরস্কৃত করা হয়েছে। ২৩ বছর বয়সী এই ব্যাটার প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি। ইনিংসগুলো হলো—১০৫, ১৫৩ ও ১০৮*। টুর্নামেন্টে বার্বাডোজের হয়ে মোট ৩৯৩ রান করেছেন তিনি, যার গড় ৭৮.৬০।

আরও পড়ুন: ব্যর্থতার আবর্তে ম্যানচেস্টার ইউনাইটেড, লিডসের সঙ্গে ১-১ ড্র

জোসেফের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কিমো পল। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওপেনার জন ক্যাম্পবেল দলে ফিরেছেন। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তিনি ছিলেন অনুপস্থিত।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর ঢাকায়। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর সিলেটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে এটি ক্যারিবিয়ানদের শেষ সিরিজ। বর্তমানে তারা পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে, যেখানে বাংলাদেশের অবস্থান ৪ নম্বরে।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল-

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান, জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা. সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

আরও পড়ুন: বৃষ্টি-বাগড়ার মাঝেই ত্রাস ছড়ালেন বোল্যান্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার, স্বামী পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,স্টাফ রিপোর্টার

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৫ এম


চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার, স্বামী পলাতক

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ১০ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৯৬০ টাকাসহ মোসাঃ কবিতা খাতুন (৩১) নামের এক গৃহবধূকে গ্রেফতার করা হয়েছে। তবে এ সময় পালিয়ে যেতে সক্ষম হন তার স্বামী মো. বিপ্লব হোসেন (৩৭)।

আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে সদর মডেল থানাধীন জিয়ানগর হাড্ডিপট্টি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগের দিনও একই এলাকা থেকে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়েছিল। পরপর দুই দিনে একই এলাকা থেকে মাদকসহ একাধিক ব্যক্তি আটকের ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জোরালো হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিঝিলে পদ্মা ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, ফেরতের রোডম্যাপের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৩ এম


মতিঝিলে পদ্মা ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, ফেরতের রোডম্যাপের দাবি

পদ্মা ব্যাংকের গ্রাহকরা মতিঝিলে আমানত ফেরতের রোডম্যাপের দাবিতে মানববন্ধন করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় তারা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন।

গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে অর্থ ফেরত না পাওয়ার কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন। এসময় তারা পদ্মা ব্যাংকের অর্থ লুটকারীদের শাস্তি এবং পাচার হওয়া অর্থ ব্যাংকে ফেরতের দাবি জানান।

পদ্মা ব্যাংকের সর্বশেষ প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন শেষে ব্যাংকটির বিতরণ করা ঋণের ৯১ শতাংশের বেশি খেলাপি হয়ে পড়ে। বাংলাদেশ ব্যাংকের কাছে উপস্থাপিত ব্যাংকটির আর্থিক চিত্রে উল্লেখযোগ্য মূলধন ঘাটতির তথ্যও উঠে এসেছে।

২০২৪ সালে প্রকাশিত তথ্যে ব্যাংকটির গ্রাহক সংখ্যা ছিল প্রায় দেড় লাখ। বাংলাদেশ ব্যাংকের কাছে সর্বশেষ উপস্থাপিত তথ্য অনুযায়ী, মূলধন ঘাটতি বা ঋণাত্মক ইকুইটির পরিমাণ ৪ হাজার ৫৩৩ কোটি টাকা। পদ্মা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩১ কোটি টাকা। ২০২৫ সালের জুন শেষে ব্যাংকটির মোট ঋণ ছিল ৫ হাজার ৫৯৮ কোটি টাকা। একই সময়ে আমানত ছিল ৬ হাজার ৩৪৭ কোটি টাকা। ব্যাংকটির পরিচালন ক্ষতি দাঁড়িয়েছে ৩৪১ কোটি ৪২ লাখ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর হোটেল আমারি, কিংফিশার ও ব্লিজ আর্ট বারে ডিএনসির অভিযান, সাতজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৪ এম


রাজধানীর হোটেল আমারি, কিংফিশার ও ব্লিজ আর্ট বারে ডিএনসির অভিযান, সাতজন আটক

রাজধানীর পাঁচ তারকা মানের হোটেল আমারি, কিংফিশার ও ব্লিজ আর্ট বারে অভিযান পরিচালনা করেছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের নিয়মিত অভিযান কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান অনুষ্ঠিত হয়। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বার পরিচালনার ক্ষেত্রে লাইসেন্সের শর্ত প্রতিপালন ও আইনগত বৈধতা যাচাই করা হয়।

অভিযানের সময় হোটেল আমারিতে পারমিটবিহীন অবস্থায় মদ্যপানরত সাতজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, কিংফিশার বারে অভিযানের সময় বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া, ব্লিজ আর্ট বারে অভিযান পরিচালনাকালে বারটি বন্ধ অবস্থায় পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সম্ভাব্য অনিয়মের বিষয়ে অধিকতর যাচাইয়ের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

এ ছাড়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ধারা ১৫(১) অনুযায়ী প্রযোজ্য আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, লাইসেন্সের শর্ত যথাযথভাবে প্রতিপালন নিশ্চিতকরণ এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. রাজিউর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে স্থান নির্বাচনে ভুল, কোটি টাকার ২টি পৌর বাজার চালু হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৪ এম


সিরাজগঞ্জে স্থান নির্বাচনে ভুল, কোটি টাকার ২টি পৌর বাজার চালু হয়নি

নির্মাণের পাঁচ বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের পৌর কাঁচাবাজার এখনো চালু হয়নি। পাশাপাশি, স্টেডিয়ামের সামনে নির্মিত আরেকটি বাজারও দুই বছর ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে। দীর্ঘ সময় ধরে অবহেলিত অবস্থায় থাকার কারণে এসব স্থাপনার বিভিন্ন মালামাল চুরি হয়ে যাচ্ছে।

২০১৯ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে সিরাজগঞ্জ পৌরসভা ফজলুল হক রোডে পৌর কাঁচাবাজারের নির্মাণ কাজ শুরু করে। দুইতলা বিশিষ্ট এই মার্কেটের নির্মাণ কাজ ২০২১ সালে সম্পন্ন হয়। নিচতলায় ১১৬টি মাছ, মাংস, মুরগি, কাঁচা তরকারি ও ফলমূলের দোকান রয়েছে, এবং দোতলায় আরও ৭৮টি দোকান রয়েছে। কিন্তু নির্মাণের পাঁচ বছর পরেও বাজারটি চালু করা সম্ভব হয়নি, ফলে এর মূল্যবান মালামাল নষ্ট হচ্ছে।

এছাড়াও, স্টেডিয়ামের সামনে নতুন নির্মিত বাজারটি দুই বছর ধরে বন্ধ রয়েছে। এই বাজারে ৪টি ব্লকে মোট ৪৮টি দোকান রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান, নতুন বাজারটি মূল বাজার থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত। কিন্তু তবুও কোনো ব্যবসায়ী এখানে আসছেন না। দীর্ঘ সময় ধরে পড়ে থাকার কারণে এসব ভবনের মালামাল চুরি হয়ে যাচ্ছে। পাশাপাশি, মাদকসেবীদের আড্ডা হয়ে উঠেছে অব্যবহৃত এসব স্থাপনা।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমর কৃষ্ণ দাস মন্তব্য করেন, স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলোচনা ও কোনো সমীক্ষা ছাড়াই বাজার নির্মাণের স্থান নির্ধারণ করায় এই দুটি বাজার কোনো কাজে আসছে না। এ কারণে ব্যবসায়ীদের দোকান বরাদ্দ নিয়েও তারা দোকান চালু করছেন না।

তবে পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে দ্রুত নতুন নির্মিত বাজার দুটি চালুর উদ্যোগ গ্রহণ করা হবে।

সিরাজগঞ্জ পৌর কাঁচাবাজার নির্মাণের ব্যয় প্রায় ১২ কোটি ৪৪ লাখ টাকা। অন্যদিকে, স্টেডিয়ামের সামনের বাজারটি প্রাণিসম্পদ বিভাগ নির্মাণ করে সিরাজগঞ্জ পৌর কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%