১০:৫৭ এম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, কমিশন জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-কেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি পেতে চায়। এ লক্ষ্যে কমিশন কঠোর অবস্থানে যেতে ইচ্ছুক।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সিইসি নাসির উদ্দিন উল্লেখ করেন, এনআইডি নিয়ে ব্লেম গেমে না গিয়ে মানুষের সেবা নিশ্চিত করতে হবে। এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলতে হবে।
আরও পড়ুন: কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহুল গাড়ি!
এ সময় সিইসি এনআইডি সেবা নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমানোর জন্য ইসি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এ পর্যন্ত ৬৫ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি হয়েছে। গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে এসব নিষ্পত্তিতে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যার ফলে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এতে নাগরিকদের অসাবধানতা, দোকানের ওপর নির্ভরশীলতা, নাগরিকদের অসততা ও প্রতারণা দুর্নীতির ক্ষেত্র তৈরি করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন