০৯:০১ পি.এম
পুলিশে চাকরি পাইয়ে দেয়ার জন্য প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতার করা ব্যক্তিদের একজন নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট পরিচয় দিতেন এবং চাকরিপ্রার্থীদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন, এটি জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
শাফায়েত হোসেন ও এনামুল হক পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য কয়েকটি ধাপে বাদ পড়া প্রার্থীদের তথ্য সংগ্রহ করতেন। তারা পরবর্তীতে দাবি করতেন যে, তাদের প্রভাবশালী ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং চাকরি নিশ্চিত করার শতভাগ গ্যারান্টি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। পরে অভিযোগের ভিত্তিতে নগদ টাকাসহ এই প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে সিআইডি।
বুধবার (১৭ জুন) বিকেলে সিআইডি সদরদফতরে এসব তথ্য জানান ঢাকা মেট্রোর অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন সরকার।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
তিনি জানান, প্রতারকরা চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জনে অভিনব কৌশল ব্যবহার করতেন। তারা অগ্রিম টাকা নেয়ার আগে জামানত হিসেবে ব্যাংকের চেক ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মেডিকেলের ব্যবস্থার কথাও উল্লেখ করতেন। তাদের ধরার সময় সাড়ে চার লাখ টাকা নেয়ার চেষ্টা করছিলেন এমন এক প্রার্থীর কাছ থেকে।
এদিকে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশেষ পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, এই চক্রের সঙ্গে আরও কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সিআইডি জানিয়েছে, গ্রেফতার শাফায়েত হোসেনের বিরুদ্ধে হত্যাকাণ্ড, চেক জালিয়াতি এবং প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় সিআইডি।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন