০৭:১২ পি.এম
যুক্তরাষ্ট্রের ঘোষিত যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরাইল প্রায় সাড়ে তিন হাজার হামলা চালিয়েছে, দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম।
মন্ত্রিসভার বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গত ১৭ এপ্রিল থেকে ৭ জুনের মধ্যে ইসরাইল লেবাননে ৩ হাজার ৪৯১টি বিমান হামলা, ৪০৭টি পরিকল্পিত ধ্বংস অভিযান এবং ছয়টি ‘রেজিং অপারেশন’ পরিচালনা করেছে। এই অভিযানের ফলে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি পুরো গ্রাম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
নওয়াফ সালাম বলেন, লেবানন যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে। তবে ইরান-ইসরাইলের সাম্প্রতিক উত্তেজনার কারণে নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল সৃষ্টি হয়েছে, যা দেশটির জন্য বড় চাপ হয়ে পড়েছে।
আরও পড়ুন: স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০
তিনি জানান, বৈরুত, সাইদা এবং দেশের অন্যান্য অঞ্চলে বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়ার সক্ষমতা প্রায় সীমায় পৌঁছে গেছে। ফলে নতুন করে আশ্রয়প্রার্থীদের সামাল দেওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
গত ২ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের হামলা এবং জোরপূর্বক সরিয়ে নেওয়ার হুমকির কারণে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানানো হয়েছে। এটি দেশটির মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের একভাগ।
সূত্র: আল-জাজিরা।
আরও পড়ুন: কাতারের নতুন প্রস্তাব ইরানকে, যুদ্ধ বন্ধের চেষ্টা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন