০১:৫৫ পি.এম
জনবলের ঘাটতির পরিস্থিতির প্রেক্ষাপটে নতুনভাবে সেনা নিয়োগের পরিকল্পনা করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ২০২৬ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে নিয়োগ কার্যক্রম শুরু হবে। চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে বিভিন্ন রণাঙ্গনে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এর আগে নভেম্বরের প্রথম দিকে ইসরাইলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট, হিব্রু ভাষার সংবাদমাধ্যম ওয়ালারকে উদ্ধৃত করে জানায়, ক্রমবর্ধমান জনবলের ঘাটতি পূরণের জন্য ইসরায়েলি সামরিক বাহিনী পুনরায় তলব করছে এমন সব যুদ্ধসৈন্যদের, যারা মাত্র কয়েক মাস আগে তাদের বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করে অব্যাহতি পেয়েছিলেন।
গত মার্চে ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছিলেন, দেশটির সামরিক বাহিনীতে প্রায় ১৫ হাজার সেনার ঘাটতি রয়েছে। এর মধ্যে প্রায় আট হাজার সেনা যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনে সক্ষম।
আরও পড়ুন: রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত, সানায় সউদী হামলায় আহত ১৩
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন