ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নরসিংদীতে জেলা প্রশাসকের কার্যালয়ে ১৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি


নরসিংদীতে জেলা প্রশাসকের কার্যালয়ে ১৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসন শাখা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ১৩টি পদে সরাসরি নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নিয়োগের আওতায় আসে— ১টি কম্পিউটার অপারেটর, ৪টি কম্পিউটার, ২টি বেঞ্চ সহকারী, ৪টি হিসাব সহকারী এবং ২টি সার্টিফিকেট সহকারী পদ।

এক্ষেত্রে উল্লেখযোগ্য হলো, কম্পিউটার অপারেটর পদটি গ্রেড-১৩ এর অন্তর্ভুক্ত এবং এর বেতন স্কেল ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। ওই পদের জন্য প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

এছাড়া, কম্পিউটার পদটিতে গ্রেড-১৬ অনুযায়ী বেতন স্কেল নির্ধারিত হয়েছে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। অন্যান্য পদগুলোর ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে পৃথক শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য নরসিংদী জেলা প্রশাসনের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটে আবেদন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট ও টেলিটকের নিয়োগ পোর্টালে পাওয়া যাবে।

প্রতিবেদকের নোট: আবেদন করার আগে প্রার্থীদের সংশোধিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে পদভেদে শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন ফি ও আবেদনের সময়সীমা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: নোয়াখালী সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জান্নাত ৩’ নিয়ে পর্দায় ফিরছেন ইমরান হাশমি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:০১ পি.এম


‘জান্নাত ৩’ নিয়ে পর্দায় ফিরছেন ইমরান হাশমি

ইমরান হাশমির জনপ্রিয় সিনেমা ‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজিতে আসছে তৃতীয় কিস্তি। নির্মাতারা ইতোমধ্যে ‘জান্নাত ৩’ নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। প্রযোজক বিশেষ ভাট জানিয়েছেন, সিনেমাটির গল্প ও চিত্রনাট্য তৈরির কাজ চলছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘আওয়ারাপন ২’-এর পর নির্মাতারা ‘জান্নাত ৩’ নিয়ে এগোতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশেষ ভাট সিনেমাটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।

‘জান্নাত ৩’-এর চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে কি না, তা জানতে চাইলে তিনি বলেন, এ নিয়েই বর্তমানে কাজ চলছে। অর্থাৎ গল্প ও চিত্রনাট্য তৈরির প্রক্রিয়া এখনো শেষ হয়নি।

২০০৮ সালে মুক্তি পাওয়া ‘জান্নাত’ ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা। কুণাল দেশমুখ পরিচালিত এবং মুকেশ ভাট প্রযোজিত রোমান্টিক ক্রাইম ড্রামাটিতে ইমরানের বিপরীতে অভিনয় করেছিলেন সোনাল চৌহান। মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এর গানগুলোও এখনো জনপ্রিয়।

অর্জুন দীক্ষিত চরিত্রে অভিনয় করেন ইমরান হাশমি। অর্জুন দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখে এবং ছোটখাটো জুয়া থেকে ধীরে ধীরে ক্রিকেট বুকিংয়ের বড় চক্রে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তার যোগাযোগ গড়ে ওঠে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে। অপর দিকে সোনাল চৌহান অভিনয় করেন জোয়া চরিত্রে। অর্জুন ও জোয়ার প্রেম এবং অপরাধজগতের টানাপোড়েনের বিষয় নিয়ে গল্প এগিয়েছিল।

প্রথম কিস্তির সাফল্যের পর ২০১২ সালে মুক্তি পায় ‘জান্নাত ২’। সেই সিনেমাটিতেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ইমরান হাশমি। তার সঙ্গে অভিনয় করেন রণদীপ হুডা ও এষা গুপ্তা।

একই সাক্ষাৎকারে ‘আওয়ারাপন ২’ নিয়েও কথা বলেন বিশেষ ভাট। তিনি দাবি করেন, সিনেমাটি দ্রুত ব্যবসা করার উদ্দেশ্যে নির্মাণ করা হয়নি। ছবিটি নিজেদের অর্থ বিনিয়োগ করে তৈরি করা হয়েছে। মুক্তির আগে কোনো পরিবেশক সিনেমাটি কিনতে আগ্রহ দেখাননি বলেও তিনি জানান।

‘জান্নাত ৩’-এর খবর সামনে আসার পর ইমরান হাশমির ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি হয়েছে। তবে তৃতীয় কিস্তিতে ইমরান থাকছেন কি না, এবং থাকলে তার চরিত্র কী হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রযোজকের বক্তব্য অনুযায়ী, ‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায় নিয়ে কাজ শুরু হয়েছে। এখন সবাই অপেক্ষা করছে যে, তৃতীয় কিস্তিতে নির্মাতারা দর্শকদের জন্য কি নতুন গল্প হাজির করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, ঘরছাড়া হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, ঘরছাড়া হাজারো মানুষ

ফিলিপিন্সে মৌসুমি ভারী বৃষ্টি এবং ঘূর্ণিঝড় লুইস ও মায়মায়ের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) দেশের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল (এনডিআরআরএমসি) দ্বারা প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার পাশাপাশি লুইস ও মায়মে নামে দুটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে ফিলিপিন্সের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে ব্যাপক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে।

বিশেষ করে লুজন দ্বীপ এবং ভিসায়াসের কিছু এলাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নদীর পানি উপচে পড়ায় অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। বন্যার পানিতে বেশ কিছু সড়ক তলিয়ে যাওয়ার কারণে যান চলাচলও ব্যাহত হয়েছে।

এনডিআরআরএমসি জানিয়েছে, স্থানীয় প্রশাসন জাতীয় সংস্থা ও স্থানীয় সরকার ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ এবং মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিভিন্ন প্রদেশে সড়ক, সেতু এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা ও মানুষের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্যাকবলিত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং পানির সংকটও দেখা দিয়েছে। আবহাওয়ার অবস্থা পরিবর্তনশীল হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষয়ক্ষতির তথ্য যাচাইয়ে সংশ্লিষ্ট দলগুলো কাজ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ কারণে নিচু এবং ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বাস্তুচ্যুত পরিবারগুলোর সহায়তা এবং ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে সরকারি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে ৮ মাসে ৮৩০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


মৌলভীবাজারে ৮ মাসে ৮৩০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

মৌলভীবাজারের সীমান্ত এলাকায় চলতি বছরের প্রথম আট মাসে ৮৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৪৭৭ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন এসব অভিযান পরিচালনা করেছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। ব্রিফিংয়ে তিনি বলেন, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় চারটি সেক্টরের অধীনে ১৩টি ইউনিটের ২১১টি বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে বিজিবি। মাদক, অস্ত্র, মানবপাচারসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে বিপুল মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে চারটি পিস্তল, ছয়টি এয়ারগান, পাঁচটি পাইপগান ও একটি ওয়ান শুটার গান। এছাড়া ৪০ রাউন্ড কার্তুজ, ১৮ দশমিক ৩৩ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কথাও তুলে ধরেন তিনি। আসিফ মাহমুদ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা, চোরাচালান ও অস্ত্র-গোলাবারুদ পাচার প্রতিরোধ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিজিবির এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে ডিএসসিসির জিরো টলারেন্স নীতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:১০ পি.এম


অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে ডিএসসিসির জিরো টলারেন্স নীতি ঘোষণা

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগ এ কারণে ডিএসсিসির রাজস্ব বিভাগের কর্মকর্তা মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

একই সঙ্গে তাঁকে জানানো হয়েছে কেন প্রচলিত আইনে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ ডিএসসিসির রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখা, অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

 

গতকাল রবিবার (১৬ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইন-শৃঙ্খলা, যানজট নিরসন এবং ট্রেড লাইসেন্স সেবার মান বৃদ্ধি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিসিসিআই ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো সরাসরি অভিযোগ উত্থাপন করেন যে গত ২৩ ও ২৪ জুন অনস্পট ট্রেড লাইসেন্স নবায়ন ক্যাম্প চলাকালে ওই লাইসেন্স সুপারভাইজার ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়নের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করেন।

যদিও দেড় মাসেরও বেশি সময় অতিক্রান্ত হলেও লাইসেন্সগুলো নবায়ন করে দেওয়া হয়নি এবং পরবর্তী সময়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি টালবাহানা করে সময়ক্ষেপণ করেন।

ব্যবসায়ী নেতার অভিযোগ শোনামাত্রই ডিএসসিসির প্রশাসক তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রশাসকের নির্দেশক্রমে মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে অনতিবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

নাগরিক ও ব্যবসায়ী সেবায় যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও হয়রানির বিষয়ে ডিএসসিসি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে উল্লেখ করে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জনাব জোনায়েদ কবীর সোহাগ জানান, শোকজের লিখিত জবাব পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%