০৫:০৬ পি.এম
বরিশাল, ১৫ আগস্ট, ২০২৬ : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমান সরোয়ার এর উদ্যোগে আজ শনিবার দুপুর ১২ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে এই সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় সংসদ সদস্য বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এবং তিনি কারো সঙ্গে আপোষ করেননি। বেগম খালেদা জিয়ার কথা মনে করতে গেলে উন্নয়নের কথা মনে পড়ে। বরিশালের সিংহভাগ উন্নয়ন বেগম খালেদা জিয়ার হাত ধরেই হয়েছে।
আরও পড়ুন: নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার পথ ধরেই বর্তমান সরকার বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। একটি সমৃদ্ধশালী দেশ গড়তে তিনি কাজ করছেন। এইসময় নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, মহানগর বিএনপি নেতা আনোয়ারুল হক তারিনসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দলীয় কার্যালয়ে কোরআন খতম দেয়া হয়। পাশাপাশি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
আরও পড়ুন: সৈয়দপুরে কাকলী রানী দাসের তিন সন্তানের জন্ম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন