ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

নওগাঁর মহাদেবপুরে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতেই উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা, গ্রেপ্তার ৩


নওগাঁর মহাদেবপুরে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতেই উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা, গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুরে পিকআপ বিকল হওয়ার সুযোগে অস্ত্র ছাড়াই মারধর করে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহাদেবপুর থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ৯ লাখ ৩ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাদেবপুর উত্তরগ্রাম চৌদ্দ মাইল ব্রিজের পশ্চিম পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বুধবার (৪ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার ও ছিনতাইয়ের অর্থের অধিকাংশ উদ্ধার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মহাদেবপুর সরকারি গোডাউনের পাশে অবস্থিত মেসার্স সোহাগ আয়রন স্টোরের মালিক আব্দুল আলিমের ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল বিক্রির জন্য চালক সোহেল রানা ও ম্যানেজার মজনু মিয়া পিকআপ নিয়ে বগুড়ায় যান। সেখানে মালামাল বিক্রি করে নগদ ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে ফিরছিলেন তারা।

আরও পড়ুন: ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখ ২৩ হাজার নিবন্ধন

পথে চৌদ্দ মাইল ব্রিজের পশ্চিম পাশে নির্জন সড়কে পিকআপটি বিকল হয়ে পড়ে। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা চালক সোহেল রানাকে হালকা মারধর এবং ম্যানেজার মজনু মিয়াকে ব্যাপক মারধর করে। পরে তাদের কাছ থেকে মালামাল বিক্রির পুরো টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয় ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসিবের নেতৃত্বে বিশেষ দল ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরে ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি, সাক্ষ্য-প্রমাণ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অল্প সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে। এরপর ডিবি ও মহাদেবপুর থানা পুলিশের যৌথ অভিযানে প্রথমে মহাদেবপুরের রামচন্দ্রপুর গ্রামের মুন্না (২৪) গ্রেপ্তার হন। তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ৫ লাখ ১০ হাজার টাকা।

মুন্নার দেওয়া তথ্যের ভিত্তিতে মহাদেবপুরের ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের রবিন (২৫) নামের আরেকজনকে তাঁর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় আরও ৩ লাখ ৯৩ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল।

আরও পড়ুন: সদ্য প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়া'র স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন সোনালী ধারা'র ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াছিন আরাফাত

পরে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী পিকআপচালক সোহেল রানাকে (২৫) নওগাঁ সদর হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ ছিনতাইয়ের পরিকল্পনায় চালক সোহেল রানা ও মুন্না জড়িত ছিলেন। আর ছিনতাইয়ের ঘটনায় রবিনের ভূমিকা ছিল প্রধান। তাঁরা তিনজন মিলে প্রায় এক সপ্তাহ ধরে ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়কে যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে ছিনতাই ও ডাকাতি দমনে নওগাঁ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ঝিনাইদহের তারিকুলের খামার থেকে ৬ গরু চুরি, দিশেহারা কৃষক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীর পিতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীর পিতার মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে মিরাজ হোসেন নামের এক পরিচ্ছন্নতাকর্মীর বৃদ্ধ পিতা মোঃ শাহজাহান (৭৫) পানিতে ডুবে মারা গেছেন। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ শাহজাহান পিরোজপুর সদর উপজেলার মাসুমপুর গ্রামের বাসিন্দা। তিনি কদিন আগে কাউখালীতে তার ছেলে উপজেলা পরিষদের পরিচ্ছন্নতাকর্মী মিরাজের বাসায় বেড়াতে এসেছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে মোঃ শাহজাহান কাউখালী উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নামেন। গোসল শেষে তিনি আর বাসায় ফিরে যাননি। পরবর্তীতে দুপুরের দিকে এলাকাবাসী পুকুরে তার লাশ ভাসতে দেখে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান জানান, পানিতে ডুবেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এবাদ আলী বলেন,
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর থেকে বৃদ্ধ মোঃ শাহজাহানের মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে ডেঙ্গুতে নতুন ২৯ আক্রান্ত, হাসপাতালে ৭৫ ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


মানিকগঞ্জে ডেঙ্গুতে নতুন ২৯ আক্রান্ত, হাসপাতালে ৭৫ ভর্তি

মানিকগঞ্জে ডেঙ্গুর পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সরকারি হাসপাতালে ২৬ জন এবং বেসরকারি হাসপাতালে তিনজন শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন ডেঙ্গু রোগী।

বুধবার (৪ নভেম্বর) মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আটজন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, শিবালয় উপজেলায় চারজন এবং সাটুরিয়া উপজেলায় চারজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া মানিকগঞ্জের মন্নু মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন শনাক্ত হয়েছেন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৫ জন রোগীর মধ্যে সদর হাসপাতালে ১৬ জন, সিংগাইরে দুজন, ঘিওরে পাঁচজন, শিবালয়ে চারজন, সাটুরিয়ায় আটজন, দৌলতপুরে দুজন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন এবং মননো মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। হরিরামপুর উপজেলায় বর্তমানে কোনো রোগী ভর্তি নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৬৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে ১ হাজার ৫৬৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৯৮ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৮৯ জন। ডেঙ্গুতে এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীতে শিশুসন্তানকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ঈশ্বরদীতে শিশুসন্তানকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে ধর্ষণের অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে এক গৃহবধূর বিরুদ্ধে তার ভাতিজার দ্বারা ধর্ষণের অভিযোগ উঠেছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে, চার বছর বয়সী শিশুসন্তানকে হত্যার ভয় দেখানো হয়েছে। এই ঘটনা মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের একটি হলুদ ক্ষেতে সংঘটিত হয়।

ভুক্তভোগী গৃহবধূ অভিযোগে উল্লেখ করেছেন যে, তার স্বামীর বড় ভাইয়ের ছেলে শিবলু মৃধা একমাত্র অভিযুক্ত। অভিযুক্ত শিবলু মৃধা বক্তারপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ইনছান মৃধার সন্তান।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, ঘটনার দিন মঙ্গলবার ভোরে আনুমানিক ৪টার দিকে গৃহবধূর স্বামী কাজের সন্ধানে মেহেরপুরের গাংনীতে চলে যান। দুপুরের দিকে, গৃহবধূ প্রতিবেশী এক স্বজনের সঙ্গে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের মাঠে ছাগল চরাতে যান।

দুপুর আনুমানিক ২টার দিকে শিবলু সেখানে এসে গৃহবধূকে জানায় যে, তার ছোট ছেলের কোমরের নিচের অংশ কেটে রক্ত বের হচ্ছে। সন্তানের দুর্ঘটনার খবর শুনে গৃহবধূ দ্রুত বাড়ির উদ্দেশে রওনা হন।

অভিযোগে বলা হয়েছে, বাড়ি ফেরার পথে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের হায়দার নামের এক ব্যক্তির হলুদ ক্ষেতের কাছে পৌঁছালে শিবলু ধারালো হাসুয়া উঁচিয়ে শিশুটিকে হত্যার ভয় দেখায়। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই গৃহবধূ।

ভুক্তভোগী নারী জানান, ঘটনার পরপরই তিনি অভিযুক্তের মা ও বোনকে বিষয়টি জানান। পরে মোবাইল ফোনে স্বামীকেও ঘটনাটি জানান। খবর পেয়ে তার স্বামী মেহেরপুর থেকে বাড়িতে ফিরে স্বজনদের সঙ্গে আলোচনা করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে এক নারী ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় আসেন। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একটি দল অভিযান শুরু করেছে।

ওসি আরও জানান, ভুক্তভোগী গৃহবধূকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী শারীরিক পরীক্ষার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


সাতক্ষীরায় কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার

সাতক্ষীরার দেবহাটায় এক ইউপি চেয়ারম্যানের সাবেক স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে দেবহাটার চণ্ডীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায়।

গ্রেপ্তারকৃত মামুন চণ্ডীপুর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক করিম উল্লাহ মাস্টারের ছেলে। মামলার এজাহারে তার বিরুদ্ধে ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, অর্থ আদায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও প্রকাশের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। গত ১ নভেম্বর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এবং বর্তমানে সাতক্ষীরা শহরের বাসিন্দা সাহেব আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান বাবুলকে প্রধান আসামি, আব্দুল্লাহ আল মামুনকে দ্বিতীয় এবং বাদীর দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীকে তৃতীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, পারিবারিক কলহের জেরে প্রায় ছয়-সাত মাস আগে বাদী সাহেব আলী তার স্ত্রীকে তালাক দেন। এর আগেই তাদের দাম্পত্য জীবনের বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে রাখা হয়েছিল। পরবর্তী সময়ে অভিযুক্তরা সেই ছবি ও ভিডিও সংগ্রহ করে বাদীর হোয়াটসঅ্যাপে পাঠান। গত ১৫ অক্টোবর সন্ধ্যায় ওই ভিডিও দেখিয়ে বাদীকে ভয়ভীতি দেখানো হয় এবং ২০ অক্টোবর এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, প্রথমে পাঁচ লাখ টাকা দাবি করা হলেও পরবর্তীতে তা কমিয়ে এক লাখ এবং শেষ পর্যন্ত ৫০ হাজার টাকায় আপোষ করা হয়। তবে সমঝোতার পরও অভিযুক্তদের ব্ল্যাকমেইল বা চাঁদাবাজি বন্ধ হয়নি। গত ২৯ অক্টোবর ‘সখিপুর ইউনিয়ন ছাত্রদল’ নামের একটি ফেসবুক আইডি এবং ১ নভেম্বর মামুনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বাদীর ব্যক্তিগত ছবি ও ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এসব ঘটনার স্বপক্ষে পুলিশ ও বাদীর কাছে প্রয়োজনীয় ভিডিও, স্ক্রিনশট ও অডিও রেকর্ডিং সংরক্ষিত রয়েছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যক্তিগত ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতেও অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%