০৫:৫০ পি.এম
বরিশালে গ্রেপ্তারের ভয়ের কারণে পালাতে গিয়ে সড়কের পাশে দেয়ালে আঘাত পেয়ে রাশেদ খান মেনন নামের এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু ঘটেছে। আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় বরিশাল নগরীর ১ নং ওয়ার্ডের কাউনিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত রাশেদ খান মেনন কাউনিয়া এলাকার হেমায়েত হোসেন খানের ছেলে এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, বিকেল ৩টার দিকে রাশেদ খানের বাড়িটি পুলিশ ঘেরাও করে। তখন তিনি বাড়ির পেছনে একটি কবরস্থানে পালিয়ে যান। পুলিশ সেখানে গিয়ে পৌঁছে তিনি দেয়াল টপকিয়ে পার্শ্ববর্তী একটি বাসায় অবস্থান নেন।
ওই বাসাটি ও পুলিশ ঘেরাও করলে, পরবর্তীতে তিনি সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং রাস্তার ওপর পড়ে যান। এ সময় পাশের দেয়ালে তার মাথায় আঘাত হানা এবং মৃত্যু ঘটে।
আরও পড়ুন: ‘বসন্তের কোকিল’ হিসেবে পরিচিত কাজী জাহিদ অভি? পূজামণ্ডপে অনুদান, ক্যানসার আক্রান্ত হাফেজকে সহায়তা নিয়ে প্রশ্ন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ কালের কণ্ঠকে জানান, ‘কার্যক্রম নিষিদ্ধ এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের ভয়ে পালাতে গিয়ে তার মৃত্যু ঘটে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন