ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প


রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

রাঙ্গামাটি, ৩১ আগস্ট ২০২৬ : আজ বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে জেলার মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কাপ্তাই উপজেলার হাজাছড়া এলাকার বাকছড়ি পাড়া কিয়াং ঘরে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এই সময় সেনাবাহিনীর কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ এবং ব্যাটালিয়নের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. ইফতেখার হোসাইন চিকিৎসা সেবা প্রদান করেন।

আরও পড়ুন: বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফ্রি মেডিকেল ক্যাম্পে ১২৮ জন পুরুষ, নারী ও শিশুকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্থানীয় জনগণের কল্যাণে ও জনসেবায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নবম পে-স্কেল মন্ত্রিপরিষদের চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যে এই পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরও উল্লেখ করেছেন, এটি একটি প্রজ্ঞাপন নয়, বরং এ-সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হবে। পাশাপাশি, আইনগত ভেটিং সম্পন্ন হওয়ার পর কিছু বিষয় এসআরও আকারেও প্রকাশ করা হবে।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন।

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন কবে নাগাদ জারি হবে— সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, "এই সপ্তাহেই হয়ে যাবে, ইনশাআল্লাহ। গেজেট একটা না, বেশ কয়েকটা হবে।"

তিনি জানান, সর্বশেষ ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল প্রদান করা হয়েছিল। এরপর প্রায় ১২ বছর ধরে সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল হয়নি। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সময়োপযোগী করার জন্য জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করা হয়। কমিশনের প্রতিবেদন পাওয়ার পরও সরকারের পক্ষ থেকে এ নিয়ে আটটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নাসিমুল গণি আরও বলেন, ১২ বছর ধরে বেতন বৃদ্ধি হয়নি। ৫ বছর অন্তর যেখানে পে স্কেল পরিবর্তন হয়, সেখানে এটি ১২ বছরে হয়নি। তাই কর্মচারীদের জন্য এটি খুব কষ্টকর এবং জীবনযাত্রার মানও অনেক কমে গেছে। সেটিকে বিবেচনায় রেখে একটি ব্যালান্স তৈরি করা হয়েছে।

জাতীয় বেতন স্কেল ২০২৬ আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সরকারের আর্থিক সক্ষমতা ও সামগ্রিক মূল্যস্ফীতির ওপর প্রভাব বিবেচনায় নিয়ে চলতি ২০২৬-২৭ ও আগামী ২০২৭-২৮ অর্থবছরে এটি পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন মোট তিন ধাপে কার্যকর হবে। এরপর ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে ভাতাসমূহ একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিন ধাপের সুনির্দিষ্ট সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "তাহলে হয়তো ৬ মাসের একটা প্রথমের থেকে চলে যাবে, এই জুলাই থেকে ইফেক্টিভভাবে। ৬ মাস পরে যে আরেকটা ইফেক্টিভ হবে, আর লাস্টে যেয়ে আরেকটা ইফেক্টিভ হবে।"

নাসিমুল গণি আরও বলেন, ২০২৭ সালের শেষ নাগাদ তিন ধাপে বেতন বাস্তবায়ন হয়ে যাবে এবং ২০২৮ সাল থেকে বেতন-ভাতাসহ পূর্ণ সুবিধা কার্যকর হবে।

নিম্ন গ্রেডে বেতন বেশি বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, "নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানোর বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এতে কম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় ও প্রকৃত আয় কমে যাওয়ার বিষয়টি কিছুটা সমন্বয় করার চেষ্টা করা হয়েছে।"

নতুন বেতন স্কেলে পুরোনো পেনশনভোগীদের জন্যও স্ল্যাবভিত্তিক নিট পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাসিক ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হবে। এছাড়া, ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পাওয়া ব্যক্তিদের ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পাওয়া ব্যক্তিদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ হারে পেনশন বাড়ানো হবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ধীরে ধীরে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থার দিকে যাওয়ার লক্ষ্য রয়েছে। ২০৩০ সালের মধ্যে এ ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি।

নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। পুরো বেতন স্কেল বাস্তবায়িত হলে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।

এ বিষয়ে নাসিমুল গণি জানান, এ অর্থ একসঙ্গে প্রয়োজন হবে না, ধাপে ধাপে বাস্তবায়নের কারণে আগামী দুই বছরে পুরো অর্থের প্রয়োজন পড়বে না।

বেতন বাড়ানোর ফলে বাজার ও মূল্যস্ফীতির ওপর কী ধরনের প্রভাব পড়বে, সে বিষয়টিও সরকার বিবেচনায় নিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, "সমস্ত কিছুই অ্যাকাউন্টে নেওয়া হয়েছে। তা না হলে তো একসাথেই টাকা দেওয়া হতো।"

বেতন বৃদ্ধির কারণে বাজারে যে প্রভাব পড়বে, সরকার কীভাবে তা মোকাবিলা করবে— এমন প্রশ্নের উত্তরে নাসিমুল গণি বলেন, "দেখা যাক কীভাবে হ্যান্ডেল করে গভমেন্ট। সরকারি কর্মচারীদের হাতে অর্থ গেলে তারা অতিরিক্ত পণ্য ও সেবা কিনবেন এবং এর ফলে অর্থনীতিতে চাহিদা বাড়বে।"

নতুন বেতন স্কেলে প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত হবেন কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।"

এরপর সাংবাদিকদের ওয়েজ বোর্ড নিয়ে দীর্ঘদিনের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, "নতুন পে স্কেল আসার পর এ বিষয়টির ‘গতিবেগ বাড়বে’। এটি আর আগের মতো পড়ে থাকতে পারবে না।"

এছাড়া, বেসরকারি খাতের কর্মীদের বেতন-ভাতা এবং জীবনযাত্রার ব্যয়ের বিষয়টিও সরকারের আলোচনায় এসেছে জানিয়ে তিনি বলেন, "যারা বেতন স্কেলের ওপর নির্ভরশীল, তাদের বেতন বৃদ্ধি জরুরি। এ বিষয়গুলো বিবেচনায় নিয়েই জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত

সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেল প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। যা চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে এবং তিন ধাপে বাস্তবায়িত হবে। এর ফলে সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত। 

সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এর অনুমোদন দেয়া হয়।

নবম পে-স্কেল অনুযায়ী, মাসিক ৯ হাজার টাকা বা এর নিচের নিট পেনশন আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ১০০ শতাংশ, ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা এর উপরের নিট পেনশন আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ৫৫ শতাংশ বৃদ্ধি পাবে।

এর ফলে যেসব পেনশনভোগী দীর্ঘদিন আগে অবসরে গমন করেছেন এবং যারা তুলনামূলক কম নিট পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে নিট পেনশন বৃদ্ধির পরিমাণ অনেক বেশি হবে।

এদিকে নতুন পে-স্কেল অনুযায়ী সর্বোচ্চ ১৪২ ও সর্বনিম্ন ১শ’ শতাংশ বেতন বৃদ্ধি পাবে। যা বাস্তবায়িত হবে তিন ধাপে। এ ক্ষেত্রে গ্রেড-১ এর জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গ্রেড-২ এর জন্য ১ লাখ ৩২ হাজার টাকা, গ্রেড-৩ এর জন্য ১ লাখ ১৩ হাজার টাকা, গ্রেড-৪ এর জন্য ১ লাখ, গ্রেড-৫ এর জন্য ৮৬ হাজার, গ্রেড-৬ এর জন্য ৭১ হাজার, গ্রেড-৭ এর জন্য ৫৮ হাজার, গ্রেড-৮ এর জন্য ৪৬ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়ও গ্রেড-৯ এর জন্য ৪৪ হাজার, গ্রেড-১০ এর জন্য ৩২ হাজার, গ্রেড-১১ এর জন্য ২৫ হাজার, গ্রেড-১২ এর জন্য ২৪ হাজার ৩শ, গ্রেড-১৩ এর জন্য ২৪ হাজার, গ্রেড-১৪ এর জন্য ২৩ হাজার ৫শ, গ্রেড-১৫ এর জন্য ২২ হাজার ৮শ, গ্রেড-১৬ এর জন্য ২১ হাজার ৯শ, গ্রেড-১৭ এর জন্য ২১ হাজার ৪শ, গ্রেড-১৮ এর জন্য ২১ হাজার, গ্রেড-১৯ এর জন্য ২০ হাজার ৫শ ও গ্রেড-২০ এর জন্য ২০ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু হয়। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকের আলোচনার মধ্যে অন্যতম বিষয় ছিল নবম পে-স্কেল প্রস্তাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ট্রস-কুকদের টপকে শীর্ষে রুট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


স্ট্রস-কুকদের টপকে শীর্ষে রুট

ঢাকা, ৩১ আগস্ট ২০২৬ : এশিয়ার দলগুলোর বিপক্ষে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি জয় অর্জনের রেকর্ডটি জো রুট, ইংল্যান্ডের অধিনায়ক, গড়েছেন।

গত রাতে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ১৯৪ রানে পরাজিত করে ইংল্যান্ড। এই জয়ের মাধ্যমে, রুট অধিনায়ক হিসেবে এশিয়ার দলগুলোর বিরুদ্ধে ২৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৫তম জয় লাভ করে নতুন রেকর্ড স্থাপন করেন।

এখন পর্যন্ত এই রেকর্ডের অধিকারী ছিলেন পূর্ববর্তী অধিনায়ক এন্ড্রু স্ট্রস। তিনি এশিয়ার দলগুলোর বিরুদ্ধে ২২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৪টি জয় অর্জন করেছিলেন।

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অ্যালিস্টার কুক, যিনি ৩০ ম্যাচে ১২ জয় পেয়েছেন।

চতুর্থ স্থানে যৌথভাবে ৭ জয় নিয়ে আছেন নাসের হুসেইন এবং বেন স্টোকস। হুসেইন ১৭ ম্যাচে এবং স্টোকস ১৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা একাডেমিতে কবি নজরুলকে স্মরণ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


বাংলা একাডেমিতে কবি নজরুলকে স্মরণ

পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করেছে বাংলা একাডেমি।

সোমবার বিকালে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষের এই অনুষ্ঠানে "নজরুল সাহিত্য অনুবাদের অভিজ্ঞতা ও অনুধ্যান’ শীর্ষক বক্তৃতা দেন অনুবাদক ও শিক্ষক আলমগীর মোহাম্মদ।

আলোচনায় অংশ নেন সাহিত্যিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন এবং নজরুল গবেষক ও অনুবাদক ইরশাদ আহমেদ শাহীন। 

সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

আলোচকরা বলেন, নজরুলের রচনায় মানবিক আন্তর্জাতিকতার অঙ্গীকার প্রবল। তাই গবেষণার পাশাপাশি ইংরেজিসহ বিভিন্ন ভাষায় তার সাহিত্য অনুবাদের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

সেমিনার পরবর্তী সাংস্কৃতিক পর্বে আবৃত্তি করেন টিটো মুন্সী। নজরুল সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা, শহীদ কবির পলাশ ও শাহীনুর রেজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%