ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত


সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত

সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেল প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। যা চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে এবং তিন ধাপে বাস্তবায়িত হবে। এর ফলে সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত। 

সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এর অনুমোদন দেয়া হয়।

নবম পে-স্কেল অনুযায়ী, মাসিক ৯ হাজার টাকা বা এর নিচের নিট পেনশন আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ১০০ শতাংশ, ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা এর উপরের নিট পেনশন আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ৫৫ শতাংশ বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: জনগণকে সঙ্গে নিয়ে নব্য ফ্যাসিবাদের পতন ঘটানোর ঘোষণা জামায়াত আমিরের

এর ফলে যেসব পেনশনভোগী দীর্ঘদিন আগে অবসরে গমন করেছেন এবং যারা তুলনামূলক কম নিট পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে নিট পেনশন বৃদ্ধির পরিমাণ অনেক বেশি হবে।

এদিকে নতুন পে-স্কেল অনুযায়ী সর্বোচ্চ ১৪২ ও সর্বনিম্ন ১শ’ শতাংশ বেতন বৃদ্ধি পাবে। যা বাস্তবায়িত হবে তিন ধাপে। এ ক্ষেত্রে গ্রেড-১ এর জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গ্রেড-২ এর জন্য ১ লাখ ৩২ হাজার টাকা, গ্রেড-৩ এর জন্য ১ লাখ ১৩ হাজার টাকা, গ্রেড-৪ এর জন্য ১ লাখ, গ্রেড-৫ এর জন্য ৮৬ হাজার, গ্রেড-৬ এর জন্য ৭১ হাজার, গ্রেড-৭ এর জন্য ৫৮ হাজার, গ্রেড-৮ এর জন্য ৪৬ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়ও গ্রেড-৯ এর জন্য ৪৪ হাজার, গ্রেড-১০ এর জন্য ৩২ হাজার, গ্রেড-১১ এর জন্য ২৫ হাজার, গ্রেড-১২ এর জন্য ২৪ হাজার ৩শ, গ্রেড-১৩ এর জন্য ২৪ হাজার, গ্রেড-১৪ এর জন্য ২৩ হাজার ৫শ, গ্রেড-১৫ এর জন্য ২২ হাজার ৮শ, গ্রেড-১৬ এর জন্য ২১ হাজার ৯শ, গ্রেড-১৭ এর জন্য ২১ হাজার ৪শ, গ্রেড-১৮ এর জন্য ২১ হাজার, গ্রেড-১৯ এর জন্য ২০ হাজার ৫শ ও গ্রেড-২০ এর জন্য ২০ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু হয়। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকের আলোচনার মধ্যে অন্যতম বিষয় ছিল নবম পে-স্কেল প্রস্তাব।

আরও পড়ুন: যাত্রাবাড়ী হামলা মামলায় আনিসুল হক ও পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ট্রস-কুকদের টপকে শীর্ষে রুট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


স্ট্রস-কুকদের টপকে শীর্ষে রুট

ঢাকা, ৩১ আগস্ট ২০২৬ : এশিয়ার দলগুলোর বিপক্ষে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি জয় অর্জনের রেকর্ডটি জো রুট, ইংল্যান্ডের অধিনায়ক, গড়েছেন।

গত রাতে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ১৯৪ রানে পরাজিত করে ইংল্যান্ড। এই জয়ের মাধ্যমে, রুট অধিনায়ক হিসেবে এশিয়ার দলগুলোর বিরুদ্ধে ২৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৫তম জয় লাভ করে নতুন রেকর্ড স্থাপন করেন।

এখন পর্যন্ত এই রেকর্ডের অধিকারী ছিলেন পূর্ববর্তী অধিনায়ক এন্ড্রু স্ট্রস। তিনি এশিয়ার দলগুলোর বিরুদ্ধে ২২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৪টি জয় অর্জন করেছিলেন।

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অ্যালিস্টার কুক, যিনি ৩০ ম্যাচে ১২ জয় পেয়েছেন।

চতুর্থ স্থানে যৌথভাবে ৭ জয় নিয়ে আছেন নাসের হুসেইন এবং বেন স্টোকস। হুসেইন ১৭ ম্যাচে এবং স্টোকস ১৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা একাডেমিতে কবি নজরুলকে স্মরণ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


বাংলা একাডেমিতে কবি নজরুলকে স্মরণ

পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করেছে বাংলা একাডেমি।

সোমবার বিকালে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষের এই অনুষ্ঠানে "নজরুল সাহিত্য অনুবাদের অভিজ্ঞতা ও অনুধ্যান’ শীর্ষক বক্তৃতা দেন অনুবাদক ও শিক্ষক আলমগীর মোহাম্মদ।

আলোচনায় অংশ নেন সাহিত্যিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন এবং নজরুল গবেষক ও অনুবাদক ইরশাদ আহমেদ শাহীন। 

সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

আলোচকরা বলেন, নজরুলের রচনায় মানবিক আন্তর্জাতিকতার অঙ্গীকার প্রবল। তাই গবেষণার পাশাপাশি ইংরেজিসহ বিভিন্ন ভাষায় তার সাহিত্য অনুবাদের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

সেমিনার পরবর্তী সাংস্কৃতিক পর্বে আবৃত্তি করেন টিটো মুন্সী। নজরুল সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা, শহীদ কবির পলাশ ও শাহীনুর রেজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা জেলা প্রশাসন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শনের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

সোমবার রাজধানীর ঐতিহাসিক বাহাদুর শাহ্ পার্কে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

নিতাই রায় চৌধুরী বলেন, অপসংস্কৃতি, উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থী ও তরুণদের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক ও সাম্যের চেতনা ছড়িয়ে দিতে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এসময় কবির কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতার কয়েকটি চরণ আবৃত্তি করেন তিনি।

ঢাকা জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। আরও বক্তব্য দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল প্রমুখ। 

উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নজরুল সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন সিনেমায় দুই নায়িকার সাথে জায়েদ খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


নতুন সিনেমায় দুই নায়িকার সাথে জায়েদ খান

কদিন আগেই খবর আসে নতুন সিনেমায় নাম লিখিয়েছেন  ঢাকাই চলচ্চিত্রের নায়ক জায়েদ খান। তার সঙ্গে আছেন অধরা খান ও শিরিন শিলা। এবার দুই নায়িকাকে নিয়ে সামাজিক মাধ্যমে ধরা দিলেন জায়েদ খান।

সিনেমাটির নাম ‌‘ভায়োলেন্স’। সম্প্রতি কানাডায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এতে পরিচালক ও অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন।

শুটিং শুরুর আগে অধরা খান ও শিরিন শিলার সঙ্গে ফটোশুটেও অংশ নেন জায়েদ খান। নতুন সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ কানাডায় এই প্রথম এভাবে পূর্ণাঙ্গভাবে বাংলা সিনেমার শুটিং হতে যাচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করব। আশা করছি দারুণ কিছুই হবে।’

সিনেমাটি পরিচালনা করবেন কামাল হোসেন। উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের কথা মাথায় রেখে ‘ভায়োলেন্স’ নির্মাণ করা হবে বলে জানা গেছে।

গত ২৭ আগস্ট ঢাকাই সিনেমার এই অভিনেতা নিউইয়র্ক থেকে কানাডার অন্টারিওর উদ্দেশে রওনা হন। বিজনেস ক্লাসে বসে ছবিও তুলেছিলেন তিনি। কিন্তু আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত উড়োজাহাজটি উড়াল দিতে পারেনি। বজ্রপাতের কারণে ৯ ঘণ্টা অপেক্ষা করে জায়েদ খান ফিরে আসেন। এদিকে কানাডায় তার জন্য অপেক্ষা করছিলেন চিত্রনায়িকা অধরা খান ও শিরিন শিলা।

সর্বশেষ ‘সোনার চর’ সিনেমায় দেখা যায় জায়েদ খানকে। ছবিটি পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লেখেন জাহিদ হাসান। জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%