ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডেঙ্গুর প্রজননস্থল শনাক্তে ডিএসসিসির অভিযান, রাজারবাগে জরিমানা


ডেঙ্গুর প্রজননস্থল শনাক্তে ডিএসসিসির অভিযান, রাজারবাগে জরিমানা

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করার পাশাপাশি রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

এই অভিযানের অংশ হিসেবে রাজধানীর রাজারবাগে একটি নির্মাণাধীন ভবনে পানি জমে থাকার কারণে জরিমানা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা কার্যকর করা হয়।

আজ রাজারবাগের মোমিনবাগের গলিতে অভিযানটি সম্পন্ন হয়।

আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত

অভিযানটি পরিচালিত হয় ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের উপস্থিতিতে। অভিযানের সময় এলাকার বিভিন্ন স্থানে পরিদর্শন করা হয়।

অভিযান চলাকালে নির্মাণাধীন ভবনের গ্রাউন্ড ফ্লোরে জমে থাকা পানি নজরে আসে।

মোবাইল কোর্টের নেতৃত্বে থাকা ডিএসসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ভবন মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করা হয় যাতে দ্রুত জমে থাকা পানি অপসারণ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়।

আরও পড়ুন: বাংলা একাডেমিতে বৌদ্ধ ঐতিহ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অভিযানের সময় রাস্তা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণের পাশাপাশি সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করা হয়।

সিটি কর্পোরেশনের কর্মকর্তারা নগরীর পরিবেশ ও জনসাধারণের চলাচলের পরিস্থিতি পরিদর্শন করেন।

অভিযান শেষে, ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম নগরবাসীকে তাদের নিজ নিজ বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, "ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

এছাড়া, রাস্তা, ফুটপাত ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা বা প্রতিবন্ধকতা তৈরি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন

ডিএসসিসি কর্তৃপক্ষ জানায়, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

অভিযানের সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে মাগুরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে মাগুরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক দল, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই কর্মসূচি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়।

বুধবার ২৩ সেপ্টেম্বর দুপুরে, মাগুরা ইসলামপুরপাড়া এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে মাগুরা জেলা ও বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা মন্তব্য করেন, "একটি কুচক্রী মহল দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।" বক্তারা প্রশাসনকে আহ্বান জানান, একটি নির্বাচিত সরকারকে ব্যার্থ করতে এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে। তারা হুশিয়ারি দেন যে, যেকোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে সদাপ্রস্তুত রয়েছে।

সমাবেশে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আক্তার হোসেন, যুগ্ন আহব্বায়ক মো: আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক মো: কুতুবউদ্দিন, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক গোলাম জাহিদ, সিনিয়র যুগ্ম আহব্বায়ক হাসানুর রহমান হাসু, সদস্য সচিব আব্দুর রহিমসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও সমাবেশে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্টে শপথ আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্টে শপথ আগামীকাল

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : আগামীকাল বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী হাইকোর্টের (স্থায়ী) বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন।

বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে ২১ সেপ্টেম্বর হাইকোর্টের (স্থায়ী) বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা সাক্ষরিত নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।

এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

দেবাশীষ রায় চৌধুরী ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান।

ব্রিটেন থেকে আইন ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন, ২০০৭ সালে হাইকোর্ট এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিষেক শর্মার টি-টোয়েন্টিতে সাতবার শূন্য রানে আউট হয়ে লজ্জার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


অভিষেক শর্মার টি-টোয়েন্টিতে সাতবার শূন্য রানে আউট হয়ে লজ্জার রেকর্ড

এশিয়া গেমসের টি-টোয়েন্টি ক্রিকেটে জাপানের বিরুদ্ধে লজ্জাজনক বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। মঙ্গলবার, স্বাগতিকদের বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে যান এই ওপেনার। এর মাধ্যমে ২০২৬ সালে ১০ বার টি-টোয়েন্টি ক্রিকেটে ডাক মারার রেকর্ড গড়লেন তিনি। পাশাপাশি, আরও দুটি লজ্জার নজিরও তৈরি করেছেন তিনি।

অভিষেক শর্মা, ২৬ বছর বয়সী এই ওপেনার, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বছরে সাতবার শূন্য রানে আউট হওয়ার ক্ষেত্রে বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে নাম লেখালেন। এর আগে, ২০২৩ সালে রোয়ান্ডার জাপি বিমেনিমান ও অর্কিড টুইসেঞ্জ এবং ২০২৫ সালে পাকিস্তানের সাইম আয়ুব এই বিব্রতকর রেকর্ড গড়েছিলেন। খবর এই সময়

আরো পড়ুন

ইউরোপের বড় দলগুলোর নতুন কোচদের পরীক্ষা শুরু, নজরে ফরাসি কিংবদন্তি

বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়লেন অভিষেক। তিনি আফগানিস্তানের রশিদ খান এবং পাকিস্তানের শাদাব খানের রেকর্ড ভেঙেছেন। রশিদ ২০১৯ সালে এবং শাদাব ২০২৪ সালে ৯ বার শূন্য রানে আউট হয়েছিলেন।

২০২৬ সালে ভারতের হয়ে অভিষেক শর্মা এখন পর্যন্ত ২৭টি টি-টোয়েন্টি খেলেছেন। এর মধ্যে সাতবার তিনি কোনো রান না করেই আউট হয়েছেন। এটি কোনো ক্যালেন্ডার বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বেশিবার শূন্য রানে আউট হওয়ার একটি রেকর্ড।

আরো পড়ুন

এএফএ’র সাথে স্কালোনির বৈঠক, বড় সিদ্ধান্ত

তবে, এই তালিকায় অভিষেক এককভাবে শীর্ষে নন। রোয়ান্ডার অর্কিডে তুইসেঙ্গে ও জ্যাপি বিমেনিমানা এবং পাকিস্তানের সাইম আয়ুবও চলতি বছরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সাতবার শূন্য রানে আউট হয়েছেন।

চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুবার শূন্য রানে আউট হয়েছিলেন অভিষেক। এরপর, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেও তিনি খাতা খুলতে পারেননি। ২৮ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তার ২০২৬ সালের ষষ্ঠ ‘ডাক’ এসেছিল। এবার জাপানের বিরুদ্ধে সেই সংখ্যা বেড়ে সাত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমবাপেকে নিয়ে ফ্রান্স দলে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


এমবাপেকে নিয়ে ফ্রান্স দলে অনিশ্চয়তা

মঙ্গলবার ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে ফ্লু-সদৃশ উপসর্গের কারণে দলের অনুশীলনে অংশগ্রহণ করতে পারেননি। ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে, এর ফলে আসন্ন নেশনস লিগ ম্যাচগুলোতে তার খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে দলের অন্যান্য সদস্যরা যখন অনুশীলন সেশনে অংশগ্রহণ করছিলেন, তখন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এমবাপে ক্যাম্পেই ছিলেন। এটি ছিল জিদানের অধীনে দ্বিতীয় অনুশীলন সেশন।

শুক্রবার তুরস্কের বিপক্ষে খেলেই জিদান ফ্রান্সের কোচ হিসেবে অভিষেক করবেন।

আন্তর্জাতিক বিরতির সময় ফ্রান্সের আরও ম্যাচ রয়েছে, যার মধ্যে বেলজিয়ামের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ এবং ইতালির বিরুদ্ধে ঘরের মাঠে লড়াই অন্তর্ভুক্ত রয়েছে।

এমবাপের অসুস্থতা জিদানের জন্য একটি বড় নির্বাচনী দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপের পর সাবেক সতীর্থ দিদিয়ের দেশঁর জায়গায় দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম আন্তর্জাতিক উইন্ডো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%