১১:২৮ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভয়াবহ পরাজয়কে যুক্তরাষ্ট্রের জন্য ‘ইতিহাসে এক বিশাল পদক্ষেপ পিছিয়ে যাওয়া’ হিসাবে উল্লেখ করেছেন। তবে তিনি দলের এই বড় পরাজয় থেকে আরও শক্তিশালীভাবে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।
রবিবার (৮ নভেম্বর) ট্রাম্প তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন, ‘গত নির্বাচনের ফলাফলের মাধ্যমে আমেরিকা ইতিহাসে এক বিশাল পদক্ষেপ পিছিয়ে গেছে।’
শেয়ারবাজারের পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, ‘ট্রাম্পের অধীনে শেয়ারবাজার ছিল রকেটশিপে, আর এখন একদিনেই তিন ট্রিলিয়ন ডলার ক্ষতি।’ তবে ট্রাম্প তার সমর্থকদের আশ্বস্ত করে বলেন, ‘কিন্তু ভয় পাবেন না, আমরা ফিরে আসব, আগের চেয়ে আরো বড় এবং আরো শক্তিশালী হয়ে!’
আরও পড়ুন: বার্লিনে জার্মান পার্লামেন্টের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বিক্ষোভকারীরা
নির্বাচনের আগে হেরে গেলে প্রয়োজনে ‘মিস্টার ভেটো’ হয়ে ডেমোক্র্যাটদের সব প্রচেষ্টা রুখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু গত মঙ্গলবারের ভয়াবহ পরাজয়ের পর তিনি কিছুটা নমনীয় সুরে কথা বলেন। দেশের স্বার্থে প্রয়োজনে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করারও অঙ্গীকার করেছিলেন। তবে সময়ের সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প আবার তার আগের অবস্থানে ফিরে আসছেন। কট্টরপন্থী স্টিফেন মিলারকে নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়ে ট্রাম্প সামনের দিনগুলোতে তীব্র ও আপসহীন লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন