ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সার্কভুক্ত দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে পিটিএ, সিইপিএ এগিয়ে নিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী


সার্কভুক্ত দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে পিটিএ, সিইপিএ এগিয়ে নিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী

শুল্ক বহির্ভূত বাধা দূর করা, সংবেদনশীল পণ্যের তালিকা কমানো, শুল্ক হ্রাস এবং দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়ার মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কথা জাতীয় সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সদস্য সেলিনা সুলতানার লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশন শুরু হয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে।

মন্ত্রী বলেন, এসব উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানো এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা। তিনি বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোর বাজারে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক বহির্ভূত বাধা দূর করার সঙ্গে সঙ্গে সংবেদনশীল পণ্যের তালিকা কমানো এবং শুল্ক হ্রাসে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।’

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার সাপুটিয়া বিলে মাছ ধরতে শত শত নৌকার আগমন, আর্থিক ক্ষতির মুখে ইজারাদার

মন্ত্রী জানান, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বাণিজ্য-সংক্রান্ত সমস্যা সমাধানে সার্কভুক্ত বিভিন্ন দেশের বাণিজ্য সচিব পর্যায় এবং ওয়ার্কিং গ্রুপ পর্যায়ে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ), মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) সম্পাদনের উদ্যোগ নেয়া হয়েছে।

ভুটানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের ৯-১০ মার্চ ঢাকায় দুই দেশের বাণিজ্য সচিব পর্যায় ভূমিকা রাখার জন্য ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আলোচনা হয় দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি, বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদার নিয়ে।

তিনি জানান, ‘বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির আওতায় গঠিত যৌথ বাণিজ্য কমিটির প্রথম বৈঠক শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে চুক্তির কার্যকর বাস্তবায়ন, বাস্তবায়নজনিত জটিলতা দূর এবং নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা হবে।’

ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্কের বিষয়ে মন্ত্রী বলেন, সাফটা এবং এপিটিএ কাঠামোর আওতায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার ভোগ করে আসছে। তিনি জানান, ২০১৮ সালে বাংলাদেশ ও ভারত পণ্য, সেবা এবং বিনিয়োগ অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার বিষয়ে একমত হয়।

আরও পড়ুন: সিরাজগঞ্জের হাটিকুমরুল প্রকল্প ডিসেম্বরে চালুর পথে, ২২ জেলার যান চলাচল উন্নত হবে

মন্ত্রী বলেন, ‘যৌথ সম্ভাব্যতা সমীক্ষার সুপারিশের ভিত্তিতে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকে সিইপিএ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি উভয় দেশ আনুষ্ঠানিক আলোচনার সুবিধার্থে বাণিজ্য-সংক্রান্ত তথ্য বিনিময় করবে।’

তিনি জানান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা ইতোমধ্যেই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে তিন দফা আলোচনা সম্পন্ন করেছে এবং উভয় দেশ অগ্রাধিকার তালিকা বিনিময় করেছে। বর্তমানে ট্রেড নেগোসিয়েটিং কমিটির চতুর্থ বৈঠকের প্রস্তুতি চলছে, যেখানে মার্জিন অব প্রেফারেন্স এবং অফার তালিকা চূড়ান্ত করার কাজ হচ্ছে।

মন্ত্রী জানান, বাংলাদেশ ও নেপালও পিটিএ নিয়ে তিন দফা আলোচনা সম্পন্ন করেছে এবং চতুর্থ দফা আলোচনা আয়োজনের জন্য বাংলাদেশ নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।

এ পর্যন্ত অর্জিত অগ্রগতির কথা তুলে ধরে মুক্তাদির বলেন, সাফটার প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে সার্কভুক্ত দেশগুলো ২০১২ সালের ১ জানুয়ারি থেকে কার্যকরভাবে তাদের সংবেদনশীল পণ্যের তালিকা ২০ শতাংশ কমিয়েছে। বর্তমানে তৃতীয় ধাপে এ তালিকা আরও কমানোর কাজ চলছে।

আরও পড়ুন: ছাত্রীর চিৎকারে ‘জুব্বা ও পায়জামা হাতে’ দৌড় দিলেন মাদরাসাশিক্ষক

তিনি বলেন, ভারত বাংলাদেশসহ সার্কভুক্ত স্বল্পোন্নত দেশগুলোর সব পণ্যের জন্য তামাক ও মাদকজাত পণ্য ছাড়া শুল্কমুক্ত বাজার সুবিধা দিয়েছে। এর ফলে ভারতে এবং অন্যান্য সার্ক দেশের বাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পেয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির আওতায় বর্তমানে বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে। অন্যদিকে, ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা ভোগ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে নিয়ে কেন এত খুশি বার্সা তারকা ইয়ামাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


মেসিকে নিয়ে কেন এত খুশি বার্সা তারকা ইয়ামাল

 

মেসি ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছালেও তার জাদু দেখানোর চর্চা শেষ হয়নি। তিনি প্রতিনিয়ত মুগ্ধতা ছড়াচ্ছেন। ৩৯ বছর বয়সেও লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স দেখে পুলকিত লামিনে ইয়ামাল।

এ কারণে মেসিকে নিয়ে ভীষণ আনন্দিত ইয়ামাল। আর্জেন্টাইন অধিনায়কের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন স্প্যানিশ সংবাদ মাধ্যম এল মুন্দো দের্পোতিভোয়। স্পেনের প্লেমেকার বলেছেন, ‘অবিশ্বাস্য।

মেসিকে সকলেই জানে। কিন্তু এই বয়সে এসেও তার কাছ থেকে এমন দুর্দান্ত পারফরম্যান্স, এটা হয়তো কেউ আশা করে নি। এই কারণে আমি সত্যি আনন্দিত।’

২০২২ বিশ্বকাপে নিজের আজন্ম স্বপ্ন পূরণ করেছেন মেসি। স্বপ্নের বিশ্বকাপ জেতায় মনে করা হচ্ছিল তার আর কিছুই চাওয়া-পাওয়া নেই। কিন্তু এই বিশ্বকাপে যা করছেন, তাতে মনে হচ্ছে তার ক্ষুধা যেন শেষ হয়নি। কাতার বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনাকে একাই টানছেন ইন্টার মায়ামির স্ট্রাইকার। দলের ১৪ গোলের মধ্যে ৮টি গোল তিনি করেছেন।

এদিকে, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও কথা বলেছেন ইয়ামাল। তিনি বলেছেন, ‘এখন যারা খেলছে তাদের শৈশব রাঙিয়ে দিয়েছে এমন কিংবদন্তী তারা। আলবৎ, যদিও তারা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। তবে এখনও তাদের প্রতি আমার আনন্দ রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের : আরিফুল হক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের : আরিফুল হক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি যোগ করেন, এরই পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি-সহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘ মেয়াদি ট্রেড বা কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

আজ জাতীয় সংসদে নওগাঁ-৫ আসনের সরকারি দলের সদস্য মো. জাহিদুল ইসলাম ধলুর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী আরও বলেন, বৈদেশিক শ্রমবাজার সুসংহতকরণ, সম্প্রসারণ এবং সংরক্ষণ করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ কর্মী গড়ে তোলা ও তাদের ভাষাগত সমস্যা দূরীকরণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।

বরিশাল-৩ আসনের সরকারি দলের সদস্য জয়নুল আবেদীনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এছাড়াও বলেন, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন, অভিবাসন ব্যয় এবং দালালচক্রের প্রতারণা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।

তিনি উল্লেখ করেন, বিদেশগামী কর্মীদের দ্রুত সময়ে প্রেরণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণার্থীদের ভর্তি, মনিটরিং, সনদায়ন, বিদেশে অবস্থিত শ্রম কল্যাণ উইং থেকে ডিমান্ড লেটার, ভিসা সত্যায়ন এবং বিদেশ গমনেচ্ছু কর্মীদের বহির্গমন ছাড়পত্র ইস্যুসহ অভিবাসন ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সহজতর করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) চালু করা হয়েছে। ফলে অভিবাসনের বিভিন্ন পর্যায়ে দালালদের দৌরাত্ম্য হ্রাস পেয়েছে। এতে অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

এছাড়াও, মন্ত্রী আরও বলেন, দালাল বা সাব-এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনার জন্য সরকার ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করেছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে অভিবাসন সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে জন্য জেলা অভিবাসন সমন্বয় কমিটি এবং উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের ২০২টি গন্তব্যে ৮১২টি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


বিশ্বের ২০২টি গন্তব্যে ৮১২টি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ২০২৪-২৫ অর্থবছরে ৮১২টি পণ্য রপ্তানি করে বিশ্বের ২০২টি গন্তব্যে।

এসময় দেশের বৃহত্তম রপ্তানি বাজারগুলো মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্য শীর্ষ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জাতীয় সংসদে।

আজ সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সদস্য সেলিনা সুলতানার লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্যের মধ্যে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ভারত, ইতালি, কানাডা, জাপান, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, সুইডেন, বেলজিয়াম, চীন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো ও রাশিয়া রয়েছে।

তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জুন সময়কালে দেশের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে ছিল বোনা পোশাক (ওভেন গার্মেন্টস), নিট পোশাক, হোম টেক্সটাইল, হিমায়িত ও জীবিত মাছ, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা এবং প্রকৌশলজাত (ইঞ্জিনিয়ারিং) পণ্য।

বাণিজ্যমন্ত্রী সংসদকে জানান, ২০২৪-২৫ অর্থবছরে এসব পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৪৪ হাজার ১৬৭ দশমিক ৮৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।

তিনি আরও বলেন, অর্থবছরটিতে এসব পণ্য থেকে অর্জিত রপ্তানি আয় দেশের মোট রপ্তানি আয় হিসেবে ৯১ দশমিক ৪৮ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গর্ত-খানাখন্দে নাজেহাল পথচারী ও যানচালকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


গর্ত-খানাখন্দে নাজেহাল পথচারী ও যানচালকরা

খুলনার দৌলতপুর-শাহপুর সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে অনেক আগেই।

কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হওয়ায়। বৃহস্পতিবার সড়কের আমভিটা বাজারসংলগ্ন এলাকায়। ছবি: কালের কণ্ঠ

‘পাঁচ বছরেরও বেশি সময় ধরে রাস্তাটা বেহাল। প্রতিদিনই দুই-একটা ইজিবাইক উল্টে যায়।

কাদা-পানিতে ভরা গর্তে ঢুকে চাকা আটকে যায়। একদিন বসে থাকলে পেটে খাবার জোটে না। তাই প্রাণটা হাতে নিয়ে রাস্তায় গাড়ি বের করি। আমাদের দুর্দশা দেখার কেউ নেই।

খুলনার দৌলতপুর-শাহপুর সড়কের দূরাবস্থার কারণে তার মতো দুর্ভোগের শিকার সংশ্লিষ্ট এলাকার হাজার হাজার মানুষ।

নগরীর দৌলতপুর মহসিন মোড় থেকে শাহপুর পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক এই সড়কটির প্রায় ১০ কিলোমিটার অংশ নিয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।

তাদের এই ভোগান্তি চলছে পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

স্থানীয়রা জানায়, ভাঙা সড়কের বেশিরভাগ অংশ পড়েছে ডুমুরিয়া উপজেলার মধ্যে। এখানকার জনগোষ্ঠীর একটি বড় অংশ ব্যবসায়ী এবং কৃষি ও মৎস্যজীবী। এর বাইরে রয়েছে চাকরিজীবী, যাত্রীবাহী যানের চালক ও ক্ষুদ্র ব্যবসায়ী। ফলে প্রায় প্রতিদিনই পেশা অনুযায়ী হাজারো মানুষকে দৌলতপুর-শাহপুর সড়ক ব্যবহার করতে হয়। এলাকার অনেক শিক্ষার্থীকে নগরীর কলেজ বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হয়।

অথচ দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল।

বৃহস্পতিবার (৯ জুলাই) সরেজমিন সড়কটিতে গিয়ে দেখা যায়, বেশিরভাগ অংশে বিটুমিন ও পাথর উঠে গেছে, সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। অনেক জায়গায় মাটি দেবে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ভেতরের খোয়া উঠে মাটি বেরিয়ে পড়ায় তা কাঁচা রাস্তার রূপ পেয়েছে। ফলে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে হালকা যান উল্টে যাওয়াসহ প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

সবচেয়ে বেশি খারাপ খোঁজ নিয়ে জানা গেছে, ১৪ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক এই সড়কটির প্রায় ১০ কিলোমিটার অংশ বেশি খারাপ। সড়কটির শাহপুর বাজার, থুকড়া মাদরাসা রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমভিটা বাজার ও খানজাহান আলী কৃষি কলেজের সামনে; শলুয়া বাজার, শলুয়া পূর্ণচন্দ্র বিদ্যালয় এবং বাইপাস সড়কের সামনের অংশ একেবারেই ব্যবহারের অনুপযোগী। সড়কের এসব জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে আছে। বৃষ্টির দিনে কোনো কোনো অংশ ছোটখাটো ডোবার আকার ধারণ করে।

সড়কটির আড়ংঘাটার পর থেকে শাহপুর পর্যন্ত ও এর আশপাশের এলাকা থেকে নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনা করেন এমন কয়েকজন শিক্ষার্থী জানান, আগে এ সড়ক দিয়ে সরকারি ব্রজলাল (বিএল) কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় প্রতিষ্ঠানটির বাস চলাচল করতো। তবে বেহাল সড়কের কারণে তা বন্ধ রাখা হয়।

শাহপুর গ্রামের বাসিন্দা বিএল কলেজের শিক্ষার্থী শেখ রহিম বলেছেন, ‘ইতোমধ্যে সড়কটিতে চলাচলকারী কলেজের বাস বন্ধ হয়ে গেছে। এতে প্রতিদিন কলেজে যাতায়াতে দুর্ভোগের শিকার হতে হচ্ছে।’

সড়কটি নিয়মিত ব্যবহার করতে হয় শাহপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রাজু ফকির (৪৩)-কে। তার ভাষ্য, ‘এই একটি সড়ক নিয়ে বছরের পর বছর ভোগান্তি চলছে। শেষ কবে এর সংস্কার হয়েছে মনে নেই।’ তিনি বলেন, ‘এখানকার অনেক মানুষ শহরে অফিস করেন; শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সড়কটি ব্যবহার করেন। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী শহরে গিয়ে মাছ-তরকারি বিক্রি করেন। তাদের ভোগান্তির শেষ নেই। রাস্তায় নামলে অসুস্থ মানুষ আরো অসুস্থ হয়ে পড়ে।’

আমভিটা এলাকার বাসিন্দা ইজিবাইক চালক নাসির সরদার বলেন, ‘১৪ কিলোমিটার সড়কে আগে আধাঘণ্টা সময় লাগতো। এখন এক ঘণ্টা থেকে সোয়া এক ঘণ্টা লাগছে। তবে গাড়ির যন্ত্রপাতি নষ্ট হচ্ছে।’ তিনি বলেন, ‘পেটের তাগিদে কাজ করতে হচ্ছে। কেউ আমাদের কষ্টের কথা শুনতে চায় না।’

কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা গৃহবধূ লক্ষ্মী রাণী, সবিতা মণ্ডল বলেন, ‘রাস্তাটি অত্যন্ত ঝূঁকিপূর্ণ। এলাকার মানুষ মাছ, সবজি, দুধ নিয়ে এই রাস্তা দিয়ে দৌলতপুর যান। আমরা শুধু রাস্তাটি ভালো চাই।’

যা বলছে এলজিইডি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, সড়কটি সংস্কারের জন্য প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াধীন। ইতোমধ্যে সড়কের একটি অংশে দরপত্র আহ্বান করা হয়েছে। চলতি অর্থ বছরের মধ্যে পুরো সড়কটির সংস্কার কাজটি শেষ হবে।

এলজিইডির তথ্য অনুযায়ী, সড়কটি আধুনিক ও টেকসই প্রযুক্তিতে পুনর্নির্মাণের জন্য একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী ২৩ জুলাই আড়ংঘাটা রেল স্টেশন থেকে শাহপুর অংশের জন্য দরপত্র দাখিল শেষ হবে। আগামী সেপ্টেম্বরে মহসিন মোড় থেকে আড়ংঘাটা অংশ ও চলতি অর্থ বছরে পুরো অংশের সংস্কার শেষ করার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) খুলনার প্রধান প্রকৌশলী মো. কামরুল ইসলাম সরদার কালের কণ্ঠকে বলেন, ‘প্রযুক্তিগত ক্রটির কারণে সড়কটি সংস্কারে পদক্ষেপ নিতে দেরি হয়েছে। ইতোমধ্যে সড়কের একটি অংশের দরপত্র আহ্বান করা হয়েছে। চলতি অর্থ বছর পুরো সড়কের সংস্কার কাজ শেষ হবে আশা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%