০৩:১০ পি.এম
বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে শক্তিশালী ডিআর কঙ্গো চমক দেখাতে সক্ষম হয়েছে। ১-১ গোলে ড্র করে মূল্যবান একটি পয়েন্ট অর্জন করলেও দলের কোচ সেবাস্তিয়ান দেশাব্রে পুরোপুরি সন্তুষ্ট নন।
তার লক্ষ্য আরো বড়। তিনি চাইছেন যে, প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিক।
পর্তুগালের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পর দেশাব্রে মন্তব্য করেন, ‘টুর্নামেন্টের জন্য এটি ভালো একটি শুরু। আমরা ড্র পেয়ে খুশি, কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না।
আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক: ফুটপাতে ব্যবসার পক্ষে কেউ নেই, সড়ক দখল উচ্ছেদে জনগণের সহযোগিতা জরুরি
আমাদের লক্ষ্য হল গ্রুপ পর্ব পেরিয়ে পরের রাউন্ডে পৌঁছানো। শুধু ড্র করলেই হবে না।’
ফরাসি এই কোচের মতে, পর্তুগালের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে পয়েন্ট অর্জন করা দলের আত্মবিশ্বাস আরো বাড়িয়েছে। তবে, সামনে আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।
তিনি আরো বলেন, ‘যদি আমরা বাকি দুই ম্যাচের মধ্যে একটি জিততে পারি, তাহলে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ তৈরি হবে। কিন্তু এটি একটি কঠিন গ্রুপ, সুতরাং আমাদের প্রতিটি ম্যাচে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’
পর্তুগালের বিরুদ্ধে ম্যাচে ডিআর কঙ্গো নিজেদের রক্ষণভাগের দৃঢ়তা ও পাল্টা আক্রমণের সক্ষমতা দেখাতে সক্ষম হয়েছে। ম্যাচজুড়ে ইউরোপীয় জায়ান্টদের চাপের মধ্যে রাখার পাশাপাশি সমতা ফিরিয়ে তারা লড়াই চালিয়ে যেতে সক্ষম হয়।
আরও পড়ুন: সরকার অবাধ ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দেবে: মীর শাহে আলম
আগামী ২৪ জুন গ্রুপের দ্বিতীয় ম্যাচে ডিআর কঙ্গো কলম্বিয়ার মুখোমুখি হবে।
এরপর ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে উজবেকিস্তান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন