ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

আজকের মুদ্রার বিনিময় হার জানুন


আজকের মুদ্রার বিনিময় হার জানুন

 

বাংলাদেশ ব্যাংক দেশের অভ্যন্তরীণ বাজারে যুক্তরাষ্ট্রের ডলারসহ অন্যান্য প্রধান বৈদেশিক মুদ্রার নতুন বিনিময় হার প্রকাশ করেছে।

সোমবার (২২ জুন) সকালে ১০টায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আন্তব্যাংক লেনদেনের চাহিদা ও জোগানের ওপর ভিত্তি করেই টাকার এ মান নির্ধারিত হয়েছে।

আরও পড়ুন: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা

বর্তমান মার্কিন ডলার কেনার মূল্য ১২২.৭৫ টাকা এবং বিক্রির মূল্যও ১২২.৭৫ টাকা; ইউরো কেনার মূল্য ১৪০.৭৬ টাকা এবং বিক্রির মূল্য ১৪০.৭৯ টাকা; ব্রিটিশ পাউন্ড কেনার মূল্য ১৬২.৪২ টাকা এবং বিক্রির মূল্য ১৬২.৪৫ টাকা; অস্ট্রেলিয়ান ডলার কেনার মূল্য ৮৬.০৬ টাকা এবং বিক্রির মূল্য ৮৬.১০ টাকা; জাপানি ইয়েন কেনার মূল্য ০.৭৬ টাকা এবং বিক্রির মূল্যও ০.৭৬ টাকা; কানাডিয়ান ডলার কেনার মূল্য ৮৬.৭০ টাকা এবং বিক্রির মূল্য ৮৬.৭৩ টাকা; সুইডিশ ক্রোনা কেনার মূল্য ১২.৭৮ টাকা এবং বিক্রির মূল্য ১২.৮৩ টাকা; সিঙ্গাপুর ডলার কেনার মূল্য ৯৪.৯৪ টাকা এবং বিক্রির মূল্য ৯৫.১৪ টাকা; চীনা ইউয়ান কেনার মূল্য ১৮.০৯ টাকা এবং বিক্রির মূল্যও ১৮.০৯ টাকা; ভারতীয় রুপি কেনার মূল্য ১.৩০ টাকা এবং বিক্রির মূল্য ১.৩০ টাকা; শ্রীলঙ্কান রুপি কেনার মূল্য ২.৭১ টাকা এবং বিক্রির মূল্য ২.৭২ টাকা।

বাংলাদেশ ব্যাংকের ঘোষণা করা দরের চেয়ে খোলাবাজারে মুদ্রার দাম কিছুটা বেশি থাকে। বৈদেশিক মুদ্রার এই বিনিময় হারই নির্ভর করে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: নারায়ণগঞ্জের জেলা উন্নয়ন কমিটির সভা

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ প্রতিনিধি

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:২১ এম


জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: নারায়ণগঞ্জের জেলা উন্নয়ন কমিটির সভা

নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও সচেতন, দায়িত্বশীল ও তদারকিমূলক ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেছেন। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এই নির্দেশনা দেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। এ সময় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আ. ফ. ম. মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, জেলা আনসার ও ভিডিপি কমান্ডার হেলাল উদ্দিন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, খাদ্য, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, ফায়ার সার্ভিস, ডেপুটি জেলারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

সভায় জেলা প্রশাসক মহোদয় বলেন, 'নিজ দায়িত্বরা ও কর্তব্য সচেতনভাবে পালন করতে হবে। বরাদ্দকৃত অর্থ ও জনবল সঠিকভাবে কাজে লাগাতে হবে এবং নিয়মিত নজরদারি করতে হবে। প্রত্যেক কর্মকর্তাকে নিজ দপ্তরের সার্বিক কার্যক্রম তদারকি করতে হবে, যাতে কোনোভাবেই দপ্তরের ভুল-ত্রুটি বাইরে থেকে চিহ্নিত হওয়ার সুযোগ না থাকে।'

সভায় তিনি পঞ্চবটী-শু পাগলা সড়কটি ঢাকা সড়ক ও জনপথ বিভাগ থেকে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ জানান। তিনি মন্তব্য করেন, 'এতে জেলার সড়ক রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম আরও সহজ হবে।'

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর "পাঁচ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে জেলার সব সরকারি দপ্তরের আঙ্গিনা ও ছাদে বৃক্ষচারা রোপণের নির্দেশ দেন ডিসি। তিনি সভায় উল্লেখ করেন, 'পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, রাজস্ব আদায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা ও কৃষি কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কর্মকর্তারা নিজ দপ্তরের সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সমাধানে জেলা প্রশাসনের সহযোগিতা চান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে মৎস্য চাষে নতুন দিগন্ত, সুফলভোগীদের হাতে প্রদর্শনী পুকুরের উপকরণ

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:২২ এম


সন্দ্বীপে মৎস্য চাষে নতুন দিগন্ত, সুফলভোগীদের হাতে প্রদর্শনী পুকুরের উপকরণ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় “ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা ও সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় সাতজন সুফলভোগীর মাঝে প্রদর্শনী পুকুর স্থাপনের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় গৃহস্থালি পুকুরগুলোকে আধুনিক মৎস্যচাষ ব্যবস্থার অন্তর্ভুক্ত করে মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণকে মৎস্যচাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সুফলভোগীদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য এবং পুকুরপাড়ে সবজি চাষের জন্য বিভিন্ন জাতের সবজির চারা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মারুফ হোসেন। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গৃহস্থালি পুকুরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে মাছ ও সবজি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণ এবং পরিবারের অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সরকারের মৎস্য ও কৃষি উন্নয়নমূলক প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিগগিরই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:২৪ এম


শিগগিরই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার খুব শিগগিরই পদত্যাগের ঘোষণা দিতে পারেন, এমন তথ্য সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে। কেয়ার স্টারমার একইসঙ্গে নিজের উত্তরসূরি নির্বাচন বা ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা ঘোষণা করতে পারেন।

চাপ বাড়তে থাকার মধ্যে গত কয়েকদিন ধরে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত বিবেচনা করছেন। যদিও দলীয় নেতৃত্বে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা চলছে, অনেকেই মনে করছেন অ্যান্ডি বার্নহাম নতুন নেতা হিসেবে সহজেই উঠে আসতে পারেন।

গত সপ্তাহে মেকারফিল্ড উপনির্বাচনে জয়ের পর বার্নহাম আজ বিকেলে ওয়েস্টমিনস্টারে এমপি হিসেবে শপথ নেবেন। এই জয় তাকে লেবার পার্টির নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করার পথে অনেক সুবিধা প্রদান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:২৬ এম


শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি সৌদি আরবে তার নতুন চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিং চলাকালীন আনুষ্ঠানিকভাবে মুসলিম হন।

এই তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর প্রকাশ্যে আসে। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, অভিনেতা এসপোসিতো একটি মসজিদের ভেতরে অল্প কয়েকজন মানুষের সঙ্গে রয়েছেন। পরে তিনি সেখানে উপস্থিত অন্যান্যদের সাথে নামাজেও অংশ নেন।

ভিডিওটি শেয়ার হওয়ার পরপরই তা নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। তুর্কি আলালশেখ জানিয়েছেন, চলচ্চিত্রের শুটিংয়ের জন্য সৌদি আরবে থাকাকালীন মুসলিমদের সঙ্গে এসপোসিটো ইতিবাচক আলাপচারিতা ও তাদের আচার-আচরণে মুগ্ধ হন। এরপরই তিনি ইসলাম ধর্মের মূল বিশ্বাস ‘শাহাদা’ (কালেমা) পাঠ করে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হন।

ভাইরাল হওয়া ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘সেভেন ডগস’ ও ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এসপোসিটো সৌদি আরবে মুসলিমদের সঙ্গে আলাপচারিতায় সন্তোষ প্রকাশ করেছেন। এরপর তিনি একটি মসজিদে শাহাদা পাঠ করেন এবং সহ-অভিনেতা ও কলাকুশলীদের সঙ্গে নামাজে যোগ দেন। সমস্ত প্রশংসা আল্লাহর।

জিয়ানকার্লো এসপোসিটো বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত একজন অভিনেতা। তিনি বহু দশক ধরে হলিউডে অভিনয় করে আসছেন। ‘ব্রেকিং ব্যাড’ ও ‘বেটার কল সল’ সিরিজে খলনায়ক ‘গুস্তাভো ফ্রিলিং’-এর চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পান।

এছাড়া ‘দ্য বয়েজ’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ ও ‘গডফাদার অফ হারলেম’-এর মতো বিখ্যাত সিরিজ ও সিনেমাতেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সূত্র : এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%