ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সন্দ্বীপে মৎস্য চাষে নতুন দিগন্ত, সুফলভোগীদের হাতে প্রদর্শনী পুকুরের উপকরণ


সন্দ্বীপে মৎস্য চাষে নতুন দিগন্ত, সুফলভোগীদের হাতে প্রদর্শনী পুকুরের উপকরণ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় “ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা ও সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় সাতজন সুফলভোগীর মাঝে প্রদর্শনী পুকুর স্থাপনের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় গৃহস্থালি পুকুরগুলোকে আধুনিক মৎস্যচাষ ব্যবস্থার অন্তর্ভুক্ত করে মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণকে মৎস্যচাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সুফলভোগীদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য এবং পুকুরপাড়ে সবজি চাষের জন্য বিভিন্ন জাতের সবজির চারা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মারুফ হোসেন। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গৃহস্থালি পুকুরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে মাছ ও সবজি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণ এবং পরিবারের অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সরকারের মৎস্য ও কৃষি উন্নয়নমূলক প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিগগিরই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:২৪ এম


শিগগিরই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার খুব শিগগিরই পদত্যাগের ঘোষণা দিতে পারেন, এমন তথ্য সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে। কেয়ার স্টারমার একইসঙ্গে নিজের উত্তরসূরি নির্বাচন বা ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা ঘোষণা করতে পারেন।

চাপ বাড়তে থাকার মধ্যে গত কয়েকদিন ধরে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত বিবেচনা করছেন। যদিও দলীয় নেতৃত্বে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা চলছে, অনেকেই মনে করছেন অ্যান্ডি বার্নহাম নতুন নেতা হিসেবে সহজেই উঠে আসতে পারেন।

গত সপ্তাহে মেকারফিল্ড উপনির্বাচনে জয়ের পর বার্নহাম আজ বিকেলে ওয়েস্টমিনস্টারে এমপি হিসেবে শপথ নেবেন। এই জয় তাকে লেবার পার্টির নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করার পথে অনেক সুবিধা প্রদান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:২৬ এম


শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি সৌদি আরবে তার নতুন চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিং চলাকালীন আনুষ্ঠানিকভাবে মুসলিম হন।

এই তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর প্রকাশ্যে আসে। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, অভিনেতা এসপোসিতো একটি মসজিদের ভেতরে অল্প কয়েকজন মানুষের সঙ্গে রয়েছেন। পরে তিনি সেখানে উপস্থিত অন্যান্যদের সাথে নামাজেও অংশ নেন।

ভিডিওটি শেয়ার হওয়ার পরপরই তা নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। তুর্কি আলালশেখ জানিয়েছেন, চলচ্চিত্রের শুটিংয়ের জন্য সৌদি আরবে থাকাকালীন মুসলিমদের সঙ্গে এসপোসিটো ইতিবাচক আলাপচারিতা ও তাদের আচার-আচরণে মুগ্ধ হন। এরপরই তিনি ইসলাম ধর্মের মূল বিশ্বাস ‘শাহাদা’ (কালেমা) পাঠ করে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হন।

ভাইরাল হওয়া ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘সেভেন ডগস’ ও ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এসপোসিটো সৌদি আরবে মুসলিমদের সঙ্গে আলাপচারিতায় সন্তোষ প্রকাশ করেছেন। এরপর তিনি একটি মসজিদে শাহাদা পাঠ করেন এবং সহ-অভিনেতা ও কলাকুশলীদের সঙ্গে নামাজে যোগ দেন। সমস্ত প্রশংসা আল্লাহর।

জিয়ানকার্লো এসপোসিটো বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত একজন অভিনেতা। তিনি বহু দশক ধরে হলিউডে অভিনয় করে আসছেন। ‘ব্রেকিং ব্যাড’ ও ‘বেটার কল সল’ সিরিজে খলনায়ক ‘গুস্তাভো ফ্রিলিং’-এর চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পান।

এছাড়া ‘দ্য বয়েজ’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ ও ‘গডফাদার অফ হারলেম’-এর মতো বিখ্যাত সিরিজ ও সিনেমাতেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সূত্র : এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২ পয়েন্ট কাটা গেল ইংল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:২৭ এম


টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২ পয়েন্ট কাটা গেল ইংল্যান্ডের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ের মধ্যে ইংল্যান্ড বড় ধাক্কা খেল। নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইংল্যান্ডের ১২ পয়েন্ট কেটে নিয়েছে।

দ্য ওভালে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড ২৫৩ রানের বড় জয় পেয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায়। ম্যাচ শেষে আইসিসির পর্যালোচনায় দেখা যায়, নির্ধারিত সময়ের তুলনায় ১২ ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড। এর ফলস্বরূপ তাদের শাস্তির মুখে পড়তে হয়েছে।

আইসিসির এক বিবৃতিতে জানানো হয় যে, ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন অধিনায়ক জো রুট এই অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। তাই এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। পয়েন্ট কর্তনের পাশাপাশি ইংল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে।

এখন ১২ পয়েন্ট হারানোর ফলে ডব্লিউটিসি টেবিলে ইংল্যান্ডের অবস্থান সপ্তমে রয়েছে, তবে তাদের পয়েন্ট শতাংশ ৩৪.৭২ থেকে নেমে ২৬.৩৮ হয়ে গেছে। এই পরিস্থিতে আগামী বছরের ডব্লিউটিসি ফাইনালে ওঠার পথ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে ইংলিশদের জন্য।

বর্তমানে ডব্লিউটিসি পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। নিয়ম অনুযায়ী শীর্ষ দুই দল আগামী বছর লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হবে।

এদিকে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ড দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। লন্ডনের একটি নাইটক্লাবে কারফিউ ভঙ্গের ঘটনায় স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসন দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ ছিলেন। নটিংহ্যামে অনুষ্ঠিত শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি ডব্লিউটিসি লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করার চ্যালেঞ্জ রয়েছে ইংল্যান্ডের সামনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:২৯ এম


জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে জুলাই আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। পুলিশ সোমবার (২২ জুন) ভোরে উপজেলার পংরৌহালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে।

রুবেল হোসেন আত্মীয় হিসেবে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মো: আফজাল হোসেনর ছেলে। সে নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক হিসেবে পরিচিত।

রুবেলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, সে ওই ঘটনার সঙ্গে কোনো ভাবেই জড়িত নয়। তারা উল্লেখ করেছেন যে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, 'আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%