ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং
ফিফা বিশ্বকাপ ২০২৬

রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা


রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ইংল্যান্ড তাদের শেষ ৩২-এ ওঠার জায়গা নিশ্চিত করেছে। দুইটি ম্যাচের শেষে ‘থ্রি লায়ন্স’দের মোট সংগ্রহ ৪ পয়েন্ট। এর ফলে, তারা সেরা তৃতীয় স্থানধারী দলের মধ্যে একটি হিসেবে নকআউট পর্বে খেলার সুযোগ পেয়ে গেছে।

বর্তমানে সুইডেন, ইকুয়েডর, বসনিয়া-হার্জেগোভিনা এবং প্যারাগুয়েরও ৪ পয়েন্ট রয়েছে। তবে, কয়েকটি গ্রুপের ম্যাচ এখনও বাকি থাকায় তাদের অবস্থানের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শনিবার স্পেনের কাছে উরুগুয়ের হারের পর আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের শেষ ৩২-এ ওঠার বিষয়টি নিশ্চিত হয়েছে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করে ইংল্যান্ড দুর্দান্ত সূচনা করেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘানার সাথে গোলশূন্য ড্রয়ের ফলে থমাস টুখেলের দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

আজ ইংল্যান্ডের প্রতিপক্ষ আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামা। ইতোমধ্যে পানামা টানা দুই ম্যাচে হেরে তাদের বিদায়ের নিশ্চয়তা পেয়ে গেছে। অন্যদিকে, যদি ইংল্যান্ড জয়লাভ করে, তারা গ্রুপসেরা হওয়ার সুযোগ পাবে।

এদিকে, একই গ্রুপে আজ ক্রোয়েশিয়া ও ঘানা মুখোমুখি হবে। ঘানারও বর্তমানে সংগ্রহ ৪ পয়েন্ট, কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। এই ম্যাচে ড্র করতে পারলে ক্রোয়েশিয়া নকআউট পর্বে নিজেদের স্থানটি নিশ্চিত করতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি উঠে গেলেই খেলবে নেইমার’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০২:৫৩ এম


‘আমি উঠে গেলেই খেলবে নেইমার’

ফুটবল পাগল দেশ ব্রাজিলে প্রতিটি শিশুরই স্বপ্ন বিখ্যাত হলুদ জার্সি গায়ে বিশ্বকাপ খেলার। কিন্তু মাত্র ১৯ বছর বয়সে যে রায়ানের স্বপ্ন সত্যি হবে, তা তাকে হয়তো ঘুণাক্ষরেও ভাবতে হয়নি। ভাস্কো দা গামার একাডেমি থেকে উঠে আসা এক অখ্যাত কিশোর আজ তিনি বিশ্বমঞ্চে সেলেসাওদের অন্যতম ভরসা। রূপকথার মতো এই উত্থান যেন সিনেমার গল্পকেও হার মানায়।

সম্প্রতি ব্রাজিল দলের টিম হোটেলে সংবাদমাধ্যমের সামনে নিজের এই রোমাঞ্চকর যাত্রা নিয়ে খোলামেলা কথা বলেছেন বোর্নমাউথের এই তরুণ স্ট্রাইকার। খেলোয়াড় হিসেবে নিজেকে শানিত করার পেছনে কোচ ফার্নান্দো দিনিজ এবং আন্দোনি ইরাওলার দারুণ প্রভাব রয়েছে, বলছেন তিনি। সেই সঙ্গে বর্তমান কোচ কার্লো আনচেলত্তির দেওয়া সাহস ও অনুপ্রেরণা তার মানসিকভাবে কতটা শক্তিশালী করেছে, সেটিও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রায়ান।

বয়স মাত্র ১৯ হলেও এরই মধ্যে ব্রাজিলের ফুটবল ইতিহাসে তার নাম যুক্ত হয়েছে। পেলে, এদু, হুলিনহো, কৌতিনহো এবং রোনালদো নাজারিওর মতো কিংবদন্তিদের পর রায়ান হচ্ছেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপে মাঠে নামা ষষ্ঠ সর্বকনিষ্ঠ ফুটবলার।

বিশ্বকাপে তার এই সুযোগটি আসে মূলত রাফিনিয়ার আকস্মিক ইনজুরির কারণে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে সুযোগ পান তিনি। ৮২ মিনিট পর্যন্ত মাঠে থেকে তিনি নিজের জাত চিনিয়েছেন এবং সতীর্থকে দিয়ে একটি দুর্দান্ত গোলও (অ্যাসিস্ট) করিয়েছেন। তবে দলে জায়গা পাকাপোক্ত করা যে মোটেও সহজ কাজ নয়, সেটি রায়ান ভালোভাবেই জানেন।

ইনজুরি কাটিয়ে নেইমারের ফেরা এবং দলে এনড্রিকের উপস্থিতি তার কথায় উল্লেখযোগ্য। তিনি বলেন, ‘আমাদের দলে জায়গা পাওয়ার লড়াইটা ভীষণ চ্যালেঞ্জিং। আমি মাঠ থেকে উঠলেই সেখানে নেইমার কিংবা এনড্রিকের মতো তারকারা নামবে। এখানে প্রতিদিনের অনুশীলনে কে কেমন করছে, তার ওপর ভিত্তি করেই কোচ চূড়ান্ত একাদশ নির্বাচন করেন।’

এত অল্প বয়সে বিশ্বকাপের মতো বিশাল এক মঞ্চে খেলার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগে ভাসেন এই তরুণ। তিনি জানান, মাঠে যখন ওয়ার্ম-আপ করছিলেন, তখন বারবার তার ফেলে আসা কঠিন দিনগুলোর কথা মনে পড়ছিল। ভাস্কো দা গামা ক্লাব থেকে বিশ্বমঞ্চে আসার পথ মোটেও মসৃণ ছিল না। চরম প্রতিকূলতা ও অমানুষিক পরিশ্রম পার করে তিনি আজকের এই অবস্থানে পৌঁছেছেন।

রায়ানের মতে, তার এই সাফল্যের মূল চাবিকাঠি হলো অনুশীলনে নিজের সেরাটা দেওয়া। কোচ আনচেলত্তি অনুশীলনের ক্ষেত্রে খুবই কঠোর। আর সেই কঠিন ক্যাম্পগুলোতে নিজের শতভাগ উজার করে দেওয়ায় কোচ তার ওপর আস্থা রেখেছেন এবং সুযোগ পাওয়া মাত্রই সেটি কাজে লাগাতে পেরেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০২:৫৬ এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এই অধিবেশন শনিবার (২৭ জুন) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। অধিবেশনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

এবারের অধিবেশনে উপস্থাপিত উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে: জাতীয় বিশ্ববিদ্যালয়কে যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা প্রবর্তনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ ১৫০টিরও বেশি দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক। আন্তর্জাতিক মানের অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম চালু করা হয়েছে, যার মাধ্যমে ৫০ হাজার শিক্ষানবিশ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও উল্লেখযোগ্য কার্যক্রম হলো তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টি করা। এর জন্য মাল্টি ল্যাংগুয়েজ লানির্ং ইনস্টিটিউটের (এমএলএলআই) মাধ্যমে মানদারিন, জাপানিজ, কোরিয়ান, অ্যারাবিক, ইটালিয়ান, স্প্যানিশ ও ফ্রেন্স ভাষা শেখানো হবে।

এ ছাড়াও দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর পাঠ্যক্রম প্রণয়ন করা হচ্ছে। গ্রিন ক্যাম্পাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ৪০ লাখ শিক্ষার্থীর আগামী ৫ বছরে দুই কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্নাতক পর্যায়ে ইংরেজি ও আইসিটি কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেবাস সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শিক্ষক-প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। নৈতিক ও মানবিক শিক্ষা সম্প্রসারণে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এজন্য দেশব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রম দ্বারা উপাচার্য বিষয়গুলো তুলে ধরেছিলেন।

সিনেট অধিবেশনে ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত মূল বাজেট ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা এবং ২০২৫-২০২৬ অর্থবছরের ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকা সংশোধিত বাজেট অধিবেশনে সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।

২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেটে রাজস্ব আয় ৬১৭ কোটি ১৩ লাখ ৭৩ হাজার টাকা ধরা হয়েছে। ফলে ঘাটতি বাজেট ১৮৩ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা। আর ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয় ৬২৫ কোটি দুই লাখ ৭৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঘাটতি রয়েছে ৩৯ কোটি ৫ লাখ ৬৪ হাজার টাকা।

সিনেট অধিবেশনের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরবর্তীতে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। তাদের স্মরণে সব সদস্য এক মিনিট নীরবতা পালন করেন।

অধিবেশনে অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর লুৎফর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষ, প্রায় ৮০ জন সিনেট সদস্যসহ বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমন্ত্রিত সিন্ডিকেট সদস্যবৃন্দ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং বিভাগীয় কমিশনারবৃন্দ অনলাইন প্লাটফর্ম জুমে যুক্ত হয়ে অধিবেশনে অংশগ্রহণ করেন।

অভিভাষণে সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বিশ্ব আজ এক অভূতপূর্ব রূপান্তরের যুগ অতিক্রম করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, চতুর্থ শিল্প বিপ্লব, জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কেবল ডিগ্রি প্রদান নয়, বরং এমন মানবসম্পদ গড়ে তোলা, যারা পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে এমন প্রজন্মের হাত ধরে, যারা কেবল তথ্যের ধারক নয়, বরং জ্ঞান সৃষ্টিকারী; যারা চাকরি প্রার্থী নয়, কর্মসংস্থান সৃষ্টিকারী; যারা পরিবর্তনের শিকার নয়, বরং পরিবর্তনের নেতৃত্বদানকারী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবানন চুক্তি ইরান ও হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:১১ এম


লেবানন চুক্তি ইরান ও হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এটি ইস্রাইলের জন্য একটি ঐতিহাসিক অর্জন এবং ইরান ও হিজবুল্লাহর জন্য একটি বড় ধাক্কা।

শনিবার তিনি টেলিভিশন চ্যানেলে ঘোষণা করেছেন যে, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে আমরা ইসরাইল রাষ্ট্রের জন্য পৌঁছেছি একটি ঐতিহাসিক চুক্তিতে।

এছাড়া তিনি আরো উল্লেখ করেছেন, এটি ইরান ও হিজবুল্লাহর জন্য একটি বড় আঘাত।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুক্রবার, ইসরাইল ও লেবানন এই কাঠামোগত চুক্তিতে পৌঁছায়। তবে, কিছু ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ লেবাননের কিছু এলাকায় তাদের সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে।

এ অবস্থান চুক্তির মাধ্যমে সত্যিকার অর্থে ইসরাইলের সেনা প্রত্যাহার হবে কি না এবং লেবাননের ভূখণ্ডে ইসরাইলের সামরিক অভিযান বন্ধ হবে কি না—এ বিষয়ে নতুন ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:১১ এম


রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

রাজধানীর আদাবরে, চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি দেওয়ার প্রায় ৫ ঘণ্টা পর মো. জাহিদ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এই ঘটনাটি শনিবার (২৭ জুন) সুনিবিড় হাউজিং ফার্ম গলিতে ঘটে। পুলিশ জানায়, শনিবার সকালে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং ফার্ম গলির বাসিন্দা গরু খামারি আ. খুশি শেখ ওরফে খোরশেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়েছিলেন জাহিদ। এ ঘটনায় খোরশেদ বাদি হয়ে আদাবর থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে যে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং ফার্ম গলির বাসিন্দা আ. খুশি শেখ ওরফে খোরশেদের বাসায় গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন জাহিদ। খোরশেদ টাকা দিতে অস্বীকৃতি জানালে জাহিদ তার বাসায় চাপাতি নিয়ে মহড়া দিতে শুরু করেন। একপর্যায়ে খোরশেদ জাহিদকে ১০ হাজার টাকা দেন। এরপরেও, জাহিদ চাপাতি দিয়ে গরুর খামারের অবকাঠামো ভাঙচুর শুরু করেন। পরে তিনি খোরশেদের ঘরে ঢুকে সুকেসের ড্রয়ার থেকে ৩০ হাজার টাকা নিয়ে যান। এরপরও জাহিদ চাপাতি নিয়ে ওই বাসায় ঘুরে বেড়াতে থাকেন।

বেলা সাড়ে ১২টার দিকে আশপাশের লোকজন জড়ো হয়ে জাহিদকে গণপিটুনি দিতে শুরু করেন। পরে পুলিশ এসে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর জাহিদ সুস্থতাবোধ করলে ছিনতাই মামলায় তাকে আদালতে পাঠানো হয়। বিকেল ৪টার দিকে আদালত চত্বরে অবস্থিত হাজতের সামনে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তখন দ্রুত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জাহিদুল ইসলাম আরও বলেন, গত ১৬ জুন আদাবরের শেখেরটেকে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ও ফোন লুটের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে ঘটনার সঙ্গে জাহিদের সম্পৃক্ততা পাওয়া যায়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%