১০:৫৬ পি.এম
পটুয়াখালীর কলাপাড়ায় একশর বেশি গ্রাহকের কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ।
এ ঘটনায় সোমবার (২৯ জুন) বেলা ১১টায় ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। তাদের মধ্যে কিছু গ্রাহক মানববন্ধন কর্মসূচিও পালন করেন। শুধু গ্রাহকরা নয়, ব্যাংকটির এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার একাউন্ট থেকেও ১০ লাখ টাকা নিয়েছে রিয়াদ।
ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করছেন, টাকা গ্রহণ করার পর জমাকৃত অর্থ ব্যাংকের অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন রিয়াদ। গ্রাহকের মোবাইলে জমার বার্তা না পৌঁছালে তিনি সার্ভারে সমস্যা বলে বিষয়টি এড়িয়ে যান। পরে যখন এজেন্ট ও গ্রাহকদের নজরে আসে যে তার আত্মসাতের বিষয়টি ঘটেছে, তখন সে গা ঢাকা দেয়।
আরও পড়ুন: মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার আহ্বান সিরাজুল ইসলামের
ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, "অর্থ আত্মসাতের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ভুক্তভোগীদের টাকা ফেরতের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন