ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

নড়াইলে হত্যা মামলার চার্জশিটে প্রকৃত আসামিদের নাম বাদ দেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ


নড়াইলে হত্যা মামলার চার্জশিটে প্রকৃত আসামিদের নাম বাদ দেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

নড়াইল সদরের পলইডাঙ্গা গ্রামে চাঞ্চল্যকর মোস্তফা কাজী (৭৫) হত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামিদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ভদ্রবিলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ভদ্রবিলা বাজারে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন-মামলার বাদী কাজী আমজাদ হোসেন, মুনসুর আলী খান, জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম, হাফিজুর রহমান শেখ, জামান শেখ, রেসপিয়ারসহ বিভিন্ন পেশার মানুষ।

বক্তারা অভিযোগ করেন, মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার এসআই সাগর সিকদার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না করে অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে মামলার প্রধান আসামি ইমরুল, হুমায়ুন, তরিকুল, আকিবসহ ১৯জনকে বাদ দিয়ে নয়জনের নামে অভিযোগপত্র (চার্জশিট) গঠন করেছেন। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বক্তব্য ও মামলার বিভিন্ন তথ্য-প্রমাণ যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এ বিষয়ে গত বুধবার আদালতে না-রাজি (মানি না) প্রদান করা হয়েছে।

বক্তারা আরও বলেন, মোস্তফা কাজী হত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামিরা অভিযোগপত্র থেকে বাদ পড়লে প্রকৃত অপরাধীরা বিচারের বাইরে থেকে যাবে। এতে নিহতের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। তাই দ্রুত মামলার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এছাড়া এসআই সাগরের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও তদন্ত হওয়া দরকার।

এদিকে, মোস্তফা কাজী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাগর বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ঠিক নয়। আমি ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষীদের জবানবন্দী এবং তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্স ব্যবহার করেছি। এসবের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। এ বিষয়ে উর্ধবতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ভুক্তভোগীরা জানান, স্থানীয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে পলইডাঙ্গা-মহারাগ এবং ভদ্রবিলা গ্রামের তরুণ ও যুবকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধ মীমাংসার জন্য গত ৩ জুলাই বিকেলে মোন্তফা কাজী বাড়ি থেকে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কলাগাছের ঝোপের মধ্যে ওতপেতে থাকা আসামিরা পরিকল্পিতভাবে মোস্তফা কাজীকে কুপিয়ে এবং হাতুড়িপেটা করে হত্যা করে। এ ঘটনায় ২৮জনকে আসামি করে গত ৪ জুলাই নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন নিহত মোস্তফা কাজীর ছেলে কাজী আমজাদ হোসেন ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক-অনলাইন জুয়া থেকে বিরত রাখতে খেলার বিকল্প নেই : প্রতিমন্ত্রী সোহেল মনজুর

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ এম


মাদক-অনলাইন জুয়া থেকে বিরত রাখতে খেলার বিকল্প নেই : প্রতিমন্ত্রী সোহেল মনজুর

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, মাদক ও অনলাইন জুয়া থেকে বিরত রাখতে খেলার কোন বিকল্প নেই। আধুনিকতার উৎকর্ষতায় আধুনিক ডিভাইস হাতে পেয়ে স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা অনলাইন জুয়া ও মাদকের দিকে ঝুকে পড়েছে। তাদেরকে খেলার মাঠ মুখি করতে হবে। 

 
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি উপজেলা ও ইউনিয়নে স্টেডিয়ামের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। স্টেডিয়াম বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। খেলাধুলার জন্য স্টেডিয়াম বাস্তবায়ন হলে মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার জন্য প্রতিটি নাগরিক খেলাধুলার সুযোগ পাবেন। এতে অপরাধ প্রবণতা কমে যাবে।
 
প্রতিমন্ত্রী আরো বলেন, সন্ধ্যার পরে স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাফেরা করলে পুলিশ ধরে থানায় নিয়ে যাবেন। পরবর্তীতে তার বাহিরে যাবার প্রকৃত কারণ সম্পর্কে ব্যাখ্যা জানতে চাইবেন তার অভিভাবকের কাছে। আশানুরূপ ব্যাখ্যা না দিতে পারলে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। 
 
প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, আমার নির্বাচনী এলাকায় কোন ব্যক্তিগত ও পছন্দের প্রতিনিধি নেই। আমার নাম ভাঙ্গিয়ে কোন ব্যক্তি যদি সুবিধা নিতে চায় তাকে বয়কট করবেন। এছাড়াও কোন সোশ্যাল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে তোলা কোন ছবি ব্যবহার করবেন না।
 
এর আগে শুক্রবার সকালে প্রতিমন্ত্রী উপজেলার নাপিতখালী এলাকায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগিদ দেন।
 
পরে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন এবং সম্ভাব্য প্রকল্পের স্থান ঘুরে দেখেন। সর্বশেষ উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত রেস্টহাউসের উদ্বোধন করেন তিনি।
 
এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ, নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, পিরোজপুর সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়, স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠী পৌরসভার সভাপতি কাজী মোঃ কামাল হোসেন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আবদুল্লাহ আল-বেরুনী সৈকত, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মানিক, স্বরূপকাঠী পৌরসভার সাধারণ সম্পাদক মো. মঈনুল হাসানসহ খেলা কমিটির আহবায়ক সাব্বির আহমেদ ও অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ এম


সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

নোয়াখালী অঞ্চলের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর আওতায় লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসন, স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি ঢাকা-নোয়াখালী রুটে নতুন আন্তনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

জনপ্রশাসন সচিব বরেন, নোয়াখালী ও চৌমুহনী অঞ্চলের স্টেশনগুলোর প্ল্যাটফর্ম ছোট হওয়ায় যাত্রীদের ওঠা-নামায় ভোগান্তি পোহাতে হয়। এ সমস্যা সমাধানে প্ল্যাটফর্মের বিপরীত পাশে ৩০০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের একটি নতুন অংশ সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সম্প্রসারিত প্ল্যাটফর্ম চালু হলে একযোগে ১৬টি কোচবিশিষ্ট ট্রেনের যাত্রীরা নিরাপদে ওঠানামা করতে পারবেন। পাশাপাশি প্ল্যাটফর্মের মেঝে পেভিং করা, অ্যাকসেস কন্ট্রোল ব্যবস্থার অসম্পূর্ণ কাজ শেষ করা এবং স্টেশন ভবন ও শেডের সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। নোয়াখালী বাসীর যাতায়াত সুবিধার জন্য বন্ধ হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস ও নতুন বরাদ্ধকৃত আন্তঃনগর সুবর্ণচর এক্সপ্রে খুব শীঘ্রই চালু করা হবে।

রেলপথ আধুনিকায়নের বিষয়ে রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্বাঞ্চল) তানভীরুল ইসলাম বলেন, লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত ৪৮-৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসনের জন্য বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের আওতায় প্রায় ৪০ কোটি টাকার একটি প্যাকেজের দরপত্র ৫ নভেম্বর আহ্বান করা হয়েছে। এর আওতায় ক্ষয়প্রাপ্ত রেলপাত ও স্টিল স্লিপার পরিবর্তন, নতুন পাথর (ব্যালাস্ট) স্থাপন, ফিটিংস আধুনিকায়ন, ব্যাংক প্রটেকশন ওয়াল নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংগুলোর মানোন্নয়ন করা হবে। ঢাকা-নোয়াখালী রুটে নতুন ট্রেন চালুর পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, মিটারগেজ ইঞ্জিনের (লোকোমোটিভ) কিছুটা সংকট থাকায় নতুন ট্রেন পরিচালনা আপাতত আটকে আছে। তবে চট্টগ্রাম-দোহাজারী প্রকল্পের আওতায় প্রায় ১৫০০ কোটি টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ (প্রতিটি প্রায় ৫০ কোটি টাকা) ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ২-৩ বছরের মধ্যে এসব ইঞ্জিন ও নতুন কোচ বহরে যুক্ত হবে। ইঞ্জিন ও কোচ হস্তান্তরিত হলে বর্তমানে চলন্ত ‘উপকূল এক্সপ্রেস’-এর বহর আধুনিকায়নের পাশাপাশি ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর কাজ পুরোপুরি প্রস্তুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সচিব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%