ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকার যাত্রাবাড়ী থেকে যুবক রাব্বীর রক্তাক্ত মরদেহ উদ্ধার


ঢাকার যাত্রাবাড়ী থেকে যুবক রাব্বীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঢাকার যাত্রাবাড়ীর একটি সুপারশপের সামনে থেকে পুলিশ রাব্বী নামে ২৬ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। পুলিশের মতে, পূর্ব শত্রুতার কারণে তাকে হত্যা করা হতে পারে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।

তিনি জানান, সকালে খবর পেয়ে সনটেক এলাকার সুপার শপের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী

ওসি রাজু আহমেদ আরও জানান, রাব্বির বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে বলে জানান ওসি রাজু আহমেদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাব্বি স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকার শনির আখড়ায় বসবাস করতেন। তিনি যাত্রাবাড়ীতে তার বাবার সঙ্গে মাছের আড়তে কাজ করতেন।

আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শামীম মোল্লা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শামীম মোল্লা গ্রেফতার

আশুলিয়ার হরিরামপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. শামীম মোল্লা (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিকগঞ্জের হরিরামপুর থেকে তাকে আটক করা হয়েছে, পুলিশ সূত্রে জানা গেছে। ২০১৮ সালে ৩৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়ার পর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া মো. শামীম মোল্লা মানিকগঞ্জের হরিরামপুর থানার উত্তর মেরুন্ডী এলাকার মো. আব্দুর রহিম মোল্লার ছেলে। বর্তমানে তার ঠিকানা ঢাকার আশুলিয়ার বগাবাগী এলাকায় বলে পুলিশ জানায়।

পুলিশের তথ্য অনুযায়ী, মামলার নং-৬৫(০৯)২০১৮ অনুযায়ী শামীম মোল্লা ৩৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়ার পর আদালত তাকে যাবজ্জীবন সাজা দেয়। সাজা পরোয়ানা জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে তার অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শামীম মোল্লার অবস্থান শনাক্ত করার পর এসআই কাজী কামাল মিয়ার নেতৃত্বে এসআই আফজালসহ পুলিশের একটি দল শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, "সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে আশুলিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।" গ্রেপ্তার শামীম মোল্লার বিরুদ্ধে আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু মন্তব্য করেছেন যে, রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ দেশের অন্যতম শ্রেষ্ঠ বরেণ্য শিক্ষাপ্রতিষ্ঠান। এই কলেজটি বহু কৃতী সন্তানের জন্ম দিয়েছে, যারা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রেখে সুনামের সাথে কাজ করছেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

আজ শুক্রবার রাজধানীর হেয়ার রোডে নিউ গভ. ডিগ্রী কলেজের ঢাকাস্থ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীর রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, নিউ গভ. ডিগ্রী কলেজের বরেণ্য প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সালাহউদ্দিন এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শালসহ সরকারের সচিব ও উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী রয়েছেন। এ বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থীরা অতীতে এইচএসসি পরীক্ষার মেধা তালিকায় বিভিন্ন স্থান অর্জন করে গৌরবোজ্জ্বল ফলাফল করেছেন।

তিনি উল্লেখ করেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ঝরেপড়া রোধ এবং সমাজের পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তায় সরকারের বহুমুখী প্রচেষ্টা রয়েছে।

মন্ত্রী বিশেষ করে নারী শিক্ষা ও শিক্ষার সার্বিক প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ অবদানের কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বর্তমানে কলেজের ৫৮তম বছর চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী দিনে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বড় পরিসরে ৬০ বছরপূর্তি উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। কলেজের জরাজীর্ণ অডিটোরিয়াম দ্রুত সংস্কার করে নতুন রূপ দেওয়ার ঘোষণা তিনি দেন।

এ সময় তিনি এ প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত যেসকল শিক্ষক ও শিক্ষার্থী পরলোকগমন করেছেন, তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।

নিউ গভ. ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকারের সভাপতিত্বে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও নিউ গভ. ডিগ্রী কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নিউ গভ. ডিগ্রী কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিউ গভ. ডিগ্রী কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান এই বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী হৃদয় হোসেন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী হৃদয় হোসেন নিহত

মুন্সীগঞ্জ, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া একটি মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি আরবের প্রবাসী চালক হৃদয় হোসেন (২৭) নিহত হয়েছেন।

এই দুর্ঘটনায় আরোহী সাজ্জাদ (২৪) আহত হয়েছেন এবং তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ৬টায় কুচিয়ামোড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় ও সাজ্জাদের রেলিংয়ের সঙ্গে ধাক্কা দেয়। এই ঘটনায় হৃদয় ঘটনাস্থলেই মারা যান।

হৃদয় হোসেন কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের সাইদ হোসেনের পুত্র। আহত সাজ্জাদ সিরাজদিখান উপজেলার ঘোড়ামারা এলাকার রবিউল আওয়ালের ছেলে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, সকাল ৬টায় কুচিয়ামোড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে হৃদয় ও সাজ্জাদ ধাক্কা খায়। এই ঘটনায় সৌদি প্রবাসী চালক হৃদয় ঘটনাস্থলেই মারা যান।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, মরদেহের প্রাথমিক কার্য সম্পাদনের পর পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা ব্যারেজ প্রকল্প আগামী বছরে উদ্বোধনের ঘোষণা পানি সম্পদমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


পদ্মা ব্যারেজ প্রকল্প আগামী বছরে উদ্বোধনের ঘোষণা পানি সম্পদমন্ত্রীর

পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী উল্লেখ করেছেন যে, পদ্মা ব্যারেজ প্রকল্প বাংলাদেশের অর্থনৈতিক বিপ্লবের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন করবেন।

শুক্রবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর-বাহাদুরপুর এলাকায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের স্থান পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪টি জেলায় অর্থনৈতিক রূপান্তর ঘটবে। কৃষিতে বিপ্লব সাধিত হবে এবং বিদ্যুৎ উৎপাদন ও মাছের চাষসহ বিভিন্ন কার্যক্রম এই প্রকল্পের আওতায় আসবে।

তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটি বাংলাদেশের একটি মাস্টারসাইন প্রকল্প। দীর্ঘদিন ধরে দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের মানুষসহ দেশের ২৪টি জেলার প্রায় এক-তৃতীয়াংশ মানুষের জন্য এটি একটি স্বপ্ন ছিল।

মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং এটি একনেকে অনুমোদন করানো হয়েছে। একই সঙ্গে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানো হবে। নতুনভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রকল্পটি দেশীয় অর্থেই বাস্তবায়ন করা হবে। জিওবি অর্থায়নে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে সাত বছর মেয়াদি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, নদী, মানুষ, প্রাণ-প্রকৃতি ও খাল খননকে গুরুত্ব দিয়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। পানি অপর নাম জীবন। প্রধানমন্ত্রী পানিসম্পদ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিকল্পনা নিয়েছেন। বাংলাদেশ একটি ব-দ্বীপ হলেও এ ব-দ্বীপকে কেন্দ্র করে আগে তেমন কোনো উন্নয়ন হয়নি। এখন পানিসম্পদ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিকল্পনার সূচনা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম শাহাবুদ্দিন, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%