ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্যারিস খাল বাঁচাতে ডিএনসিসির সহায়তায় মাঠে তরুণ স্বেচ্ছাসেবীরা


প্যারিস খাল বাঁচাতে ডিএনসিসির সহায়তায় মাঠে তরুণ স্বেচ্ছাসেবীরা

মিরপুরের ঐতিহ্যবাহী প্যারিস খাল পরিষ্কারের জন্য তরুণ স্বেচ্ছাসেবীরা মাঠে নেমে এসেছেন। ডিএনসিসির সহযোগিতায় ফুটস্টেপস বাংলাদেশের ‘চলো খাল বাঁচাই’ উদ্যোগের অধীনে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযান চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।

এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা। জলাবদ্ধতা কমানোও এর একটি উদ্দেশ্য। খালটি পরিচ্ছন্ন রাখতে গো আপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। তারা খাল থেকে বর্জ্য অপসারণ করছেন এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন করছেন।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান খাল পরিদর্শনে এসে বলেছেন, ‘যত বাধাই আসুক, নগরবাসীকে সঙ্গে নিয়ে ক্লিন ও গ্রিন ঢাকা রূপকল্প বাস্তবায়ন করা হবে। খালের সীমানা নির্ধারণের কাজ ৮৫ থেকে ৯০ শতাংশ শেষ। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। খালে ময়লা ফেললে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: জাপানের ‘ও-সোজি’ মডেলে ডিসি ফরিদার ‘ক্লিন স্কুল টিম’ গঠন

ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেঁরে-শার্লে মন্তব্য করেছেন, ঢাকার জলাবদ্ধতা কমাতে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। তিনি এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। খালের দীর্ঘমেয়াদি উন্নয়নে ফ্রান্স সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

ফুটস্টেপস বাংলাদেশ জানিয়েছে, খাল পরিষ্কারের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও এই অভিযানের লক্ষ্য। খালটি যেন আবার ময়লার ভাগাড়ে পরিণত না হয়, সেজন্য স্থানীয় বাসিন্দাদের নিয়ে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।

গো আপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী আব্দুল জাহিদ বলেছেন, ‘এই দেশ আমাদের, শহরটাও আমাদের। তাই শহর পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। মানুষকে সচেতন করাও জরুরি। দেশের কল্যাণে কাজ করার লক্ষ্য থেকেই গো আপ ফাউন্ডেশন এই উদ্যোগে যুক্ত হয়েছে।’

খাল পরিষ্কারের পর দুই পাড়ে হাঁটার পথ, বসার জায়গা এবং সবুজ পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। আয়োজকেরা স্থানীয় বাসিন্দাদের খালে ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন। তাদের আশা, এই উদ্যোগ ঢাকার অন্যান্য খালগুলো রক্ষায়ও তরুণদের উৎসাহিত করবে।

আরও পড়ুন: বুধবার রাজধানীর বসুন্ধরা, উত্তর বাড্ডা ও যমুনা ফিউচার পার্কসহ মার্কেট বন্ধ

গো আপ ফাউন্ডেশন বাংলাদেশের একটি অলাভজনক সংগঠন। শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে সংগঠনটি তরুণদের ক্ষমতায়ন করে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, "গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান।"

তিনি বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে ১১-দলীয় ঐক্য আয়োজিত আগামী শনিবারের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন আরও বলেন, "বিদ্যুৎ, সার, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।" তিনি অভিযোগ করেন, ক্ষমতায় এসে জনগণের স্বার্থ রক্ষার পরিবর্তে সরকার নিজেদের স্বার্থে ব্যস্ত হয়ে পড়েছে। তিনি উল্লেখ করেন, "অতীতে দলীয়করণ হলেও মাত্র আট মাসে যেভাবে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে, তা দেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসকে নতুনভাবে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।"

তিনি প্রশ্ন করেন, "যে দল নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কীভাবে দেশ পরিচালনা করবে?" সেলিম উদ্দিন বলেন, দেশে কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি ও মাস্তানি চলতে দেওয়া যাবে না এবং যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মোহাম্মদ সেলিম উদ্দিন আরও জানান, "লংমার্চের পর দেশের মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।" তিনি বলেন, "জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানুষ প্রস্তুতি নিচ্ছে।" তিনি দাবি করেন, "দ্রুত গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং দেশে জনগণের শাসন নিশ্চিত করতে হবে।"

তিনি হাসপাতালের হামলার ঘটনায় সংশ্লিষ্ট সংসদ সদস্যকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে বলেন, "এ যেন দায় শেষ করার মতো।" তিনি উল্লেখ করেন, "যদিও জনগণের সমস্যার কথা বলায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে।" সেলিম উদ্দিন দাবি করেন, "আমরা অবিলম্বে তাঁর মুক্তি দাবি করছি।" তিনি সতর্ক করেন, "দ্রুত মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।"

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, "জনগণের গণরায়ের বিরুদ্ধে অবস্থান না নিয়ে জনগণের পক্ষে দাঁড়ান।" তিনি বলেন, "জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"

এ সময় তিনি ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।

তেজগাঁও উত্তর থানা আমির (২৫ নম্বর ওয়ার্ড) আহসান উল্লাহর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ও আতাউর রহমান সরকার। এছাড়া বক্তব্য রাখেন মহানগরী মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান, কলিম উল্লাহ ও নাসিফুল হক নাসিফ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


মেহেরপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে র‍্যালি ও আলোচনা সভা। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসক শিল্পী রানী রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হান্নান, মেহেরপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব।

এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নওরীন ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কবি রাধারমণ দত্তের গ্রামে গানবাজনা বন্ধের আবেদন জমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


কবি রাধারমণ দত্তের গ্রামে গানবাজনা বন্ধের আবেদন জমা

সুনামগঞ্জের দিরাইয়ে বাউল গানের আসর নিয়ে আপত্তি জানিয়ে বলা হয়েছে, ‘গানের নামে অশ্লীলতা হতে পারে’। এই আশঙ্কার প্রেক্ষিতে এবার জগন্নাথপুর পৌরসভার কেশবপুর বাজারে গানবাজনা ও ইসলামবিরোধী কার্যক্রম বন্ধ রাখার জন্য আবেদন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদনটি জমা দিয়েছেন কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন কমিটির সদস্যরা।

আবেদনে বলা হয়েছে, কবরস্থান সংলগ্ন এলাকায় গানবাজনা ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

আবেদনে স্বাক্ষরকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছেন কাদির মিয়া, রফিক মিয়া, মো. তৈয়মুছ আলী, আনকার মিয়া, খালেদ মিয়া, সোহেল মিয়া, মো. রফিকুল মিয়া, জাহাঙ্গীর মিয়া, আবু মিয়া, রফিক আলী, দিলা মিয়া, ওয়াহিদ মিয়া, এখলাক মিয়া, আবু তাহের, আওলাদ মিয়া, তারেক মিয়া এবং আরও অনেকে।

স্বাক্ষরকারীরা জানান, তারা জানতে পেরেছেন যে কবরস্থানের পাশে কবি রাধারমণ দত্তের নামে কিছু ব্যক্তি গান-বাজনাসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজনের পরিকল্পনা করেছেন। তারা এই কার্যক্রমকে অনৈসলামিক মনে করছেন। এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইউএনওর কাছে গানবাজনার আয়োজন বন্ধের জন্য আবেদন জানিয়েছেন।

আবেদনে উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করা হয়েছে, ‘কবরস্থানের পাশে গানবাজনা হলে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হতে পারে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জনস্বার্থে ওই স্থানে এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একইসঙ্গে বিষয়টি তদন্ত করে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ইউএনওর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা।’

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, ‘আসলে গানবাজনা বন্ধের আবেদন করা হয়নি। তারা একটি চিঠি দিয়ে বলেছেন, কেশবপুর গ্রামের কবরস্থানের পাশে যেন গানবাজনার আয়োজন করা না হয়। কবরস্থানের পবিত্রতা রক্ষায় সবার সঙ্গে কথা বলে কবি রাধারমণ দত্তের অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে, যেন আরো সুন্দর সুপরিসরে অনুষ্ঠানের আয়োজন করা যায়।’

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শওকত আলীর বাড়িতে বাউল গানের আয়োজন করা হয়েছিল। হাতিয়া গ্রামের পাশের তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে প্রয়াত বাউল সম্রাট শাহ আবদুল করিমের বাড়ি।

তবে ‘গানের নামে অশ্লীলতা হতে পারে’ উল্লেখ করে নারী শিল্পীদের নিয়ে একাংশের আপত্তিতে বাউল গানের আয়োজনটি বন্ধ হয়ে যায়। পরে সীমিত পরিসরে গানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা ট্রাম্পের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


১২৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা ট্রাম্পের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১২৪ কোটি টাকার মামলা দায়ের করা হয়েছে। কানাডার সংগীতশিল্পী নিল ইয়ংয়ের ‘রকিন ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ গানটি নির্বাচনী প্রচারে ব্যবহৃত হওয়ায় এই মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ট্রাম্পের একটি নির্বাচনী সমাবেশে গানটি বাজানো হয়। এই ঘটনার জন্য ট্রাম্প এবং তার নির্বাচনী সমাবেশের আয়োজনের দায়িত্বে থাকা ‘ট্রাম্প ৪৭’ কমিটির বিরুদ্ধে মামলা করেছেন নিল ইয়ং।

মামলায় ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ডলার দাবি করেছেন নিল ইয়ং। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গানটিকে মার্কিন রাজনৈতিক বক্তব্যের ফাঁকা প্রতিশ্রুতির সঙ্গে দরিদ্র, গৃহহীন ও উপেক্ষিত মানুষের কঠিন বাস্তবতার তুলনা করা একটি প্রতিবাদী সংগীত হিসেবে বর্ণনা করা হয়েছে।

নথিতে আরও বলা হয়েছে, গানটির বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত অবস্থানের সম্পূর্ণ বিপরীত। নিল ইয়ংয়ের অভিযোগ, ট্রাম্প নির্বাচনী প্রচারে গানটি আর ব্যবহার করবেন না বলে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি।

এর আগে ২০২০ সালে নির্বাচনী প্রচারে একই গান ব্যবহারের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছিলেন ইয়ং। তবে পরে তিনি সেই মামলা প্রত্যাহার করে নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%