বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৬:৪৫ পি.এম
ভারতের উত্তর প্রদেশের কানপুরে গঙ্গা নদীর তীরের নিকটে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট এবং সহ-পাইলট নিহত হয়েছেন। এই দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৭ আগস্ট) তারিখে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি ছিল চার আসনের দুই ইঞ্জিনের এবং এতে থাকা দুজনের একজন ছিল প্রশিক্ষণার্থী, অপরজন প্রশিক্ষক।
নিহতদের মধ্যে গুজরাটের শচীন ভাটিয়া এবং কর্ণাটকের অভিষেক পূজারি অন্তর্ভুক্ত রয়েছেন। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় তারা কানপুরের গার্গ এভিয়েশন ট্রেনিং সেন্টার থেকে উড্ডয়ন করেন। প্রায় ২০ মিনিট পর, প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার পথে সকাল ১১টা ৫০ মিনিটের দিকে বিমানটি দুর্ঘটনার শিকার হয়।
পুলিশের এক কর্মকর্তা লাল জানিয়েছেন, প্রশিক্ষকের বিমান চালানোর অভিজ্ঞতা ছিল প্রায় ৩ হাজার ঘণ্টা। দুর্ঘটনার বিষয়টি ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) কে জানানো হয়েছে। ডিজিসিএর একটি দল ঘটনাটির বিস্তারিত তদন্তে নিয়োজিত হবে। পুলিশ দুর্ঘটনাস্থলকে ঘিরে রেখেছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পর জরুরি সেবাদানকারী সংস্থা ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলের ভিডিও এবং ছবিতে দেখা যায়, ঘাস ও গাছপালায় ঘেরা এলাকায় বিমানটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে রয়েছে। বিমানের ধাতব অংশগুলো দুমড়ে-মুচড়ে গেছে এবং ডানা ও সাদা রঙের অন্যান্য অংশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
পুলিশের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে, বিমানটিতে থাকা দুজনের একজন প্রশিক্ষণার্থী এবং অপরজন প্রশিক্ষক ছিলেন। নিহতদের মধ্যে গুজরাটের শচীন ভাটিয়া এবং কর্ণাটকের অভিষেক পূজারি রয়েছেন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় নিহত পাইলটদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংসদে সমালোচনা করেছেন। তিনি মন্তব্য করেন, ‘আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে মুশকিল হয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন—তিনি হয় ব্যঙ্গ করেন, না হলে বাক চাতুর্য দিয়ে পুরো বিষয়টি ঢেকে দিতে চান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ বিষয়গুলো তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতি সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, ‘সাধারণ মানুষের সঙ্গে কথা বললে জানা যায়, বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন তিনজন মন্ত্রী আছেন, ৬৪ জেলায় ৬৪ জন আইন-শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না। বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এত ভালো অবস্থা।’
জ্বালানিসংকট এবং লোডশেডিং নিয়ে সংসদে তিনি সমালোচনা করেন। তিনি বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের বিষয়ে মানুষ বলে, দুষ্টু লোকে বলে, ভালো লোকে বলে না—টুকু আসে, টুকু যায়।
এ আসে, এই যায়। কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না।’
জ্বালানিসংকট প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুতের জন্য হাহাকার, যখন গ্যাস পাওয়া যায় না, তখন ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতি যে সরকার দিয়েছিল নির্বাচনে, সে সরকার ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে ৬২ হাজার লোক চাকরি হারিয়েছে। ৯০০-এর ওপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে।
নতুন কর্মসংস্থান তৈরি হবে? যারা চাকরি করছেন, তাদের চাকরি কত দিন থাকবে আল্লাহ মাবুদ জানে!
স্বতন্ত্র এ সংসদ সদস্য বলেন, ‘এ সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারের মধ্যে তিনটি কাজের একটি হচ্ছে আইন-শৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের নিশ্চয়তা। আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে মুশকিল হয়।’
রুমিন ফারহানা বলেন, ‘বাজারে মানুষ গেলে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। ডিমের দাম কয়েক দফা বেড়েছে। চালের দাম, বিশেষ করে মিনিকেট চাল! বলা হয় এটা কেউ খায় না, কেউ কেউ তো খায়! দাম যখন দ্বিগুণ হয়ে যায়, যখন আমরা টিসিবির লাইন দেখি...।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ জন এমপির কান্নাকাটি চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি উল্লেখ করেছেন যে, সরকারি দলের সংসদ সদস্যরা ভদ্রতা প্রদর্শন করছেন।
রাশেদ খান বলেন, ‘এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ জন এমপির কান্নাকাটি করা লাগছে।’
আজ বৃহস্পতিবার, তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন। বিরোধী দল ‘ছায়া মন্ত্রিপরিষদ’ গঠনের পর আজ প্রথমবার সংসদে উপস্থিত হয়েছে, ফলে তাদের মধ্যে উত্তেজনা রয়েছে বলে তিনি দাবি করেন। ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, ‘ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ ঘোষণা হওয়ার পর আজকে প্রথম সংসদে গেছেন জামায়াতের আমির। ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের মধ্যে একটি উত্তেজনা আছে না? সেই উত্তেজনায় একযোগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে আক্রমণ শুরু করেছেন।’
তিনি আরও বলেন, ‘বিরোধী দলের সব এমপি দাঁড়িয়ে যাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দেবেন না। তবে সরকারি দলের এমপিরা যথেষ্ট ভদ্রতা দেখাচ্ছেন। তারা চাইলে জামায়াতের আমিরের বক্তব্যের সময় হৈচৈ কিংবা পরিস্থিতি উত্তপ্ত করতে পারতেন। কিন্তু বিএনপি ক্ষমতায় রয়েছে, তাই বিএনপিকে দায়িত্বশীল হতে হবে।’
রাশেদ খান তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ জন এমপির কান্নাকাটি করা লাগছে। সুতরাং সংসদে বিএনপির অন্য এমপিরা যদি সালাহউদ্দিন আহমদের মতো কথা বলা শুরু করেন, তবে বিরোধী দলের এমপিরা বলবেন—ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমরা আর খেলব না।’
তিনি সংসদে বিরোধী দলকে কথা বলার সুযোগ দিলে তারা কথা বলতে বলতে শিখে যাবে বলেও জানান। রাশেদ খান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, এদের আর বেশি যুক্তিতর্ক দিয়ে ধরিয়েন না, মাঝে মাঝে অযৌক্তিক কথা বললেও বলতে থাকুক। শুনতে ভালো লাগবে না, তবুও তাদের বলতে দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বৃদ্ধির জন্য কাঁচা তুলার ডিজিটাল বাজার ‘কটনপোর্ট’ প্রতিষ্ঠা করা হয়েছে।
বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধি এবং স্থানীয় স্পিনিং মিলগুলোতে কাঁচা তুলার ন্যায্য মূল্য ও স্বচ্ছ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার উদ্দেশ্যে দেশের প্রথম ডিজিটাল কাঁচা তুলার বাজার ‘কটনপোর্ট’ চালু করা হয়েছে। এই উদ্যোগটি যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত আমেরিবাংলা করপোরেশন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কটনপোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমেরিবাংলা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসওয়ার রহমান। দুই বছরের প্রযুক্তিগত উন্নয়নের পর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে সংগৃহীত ৮২ টন উচ্চমানের কাঁচা তুলার প্রাথমিক প্রস্তাব নিয়ে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আসওয়ার রহমান কটনপোর্টকে মধ্যস্বত্বভোগীমুক্ত একটি প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, এর মাধ্যমে কাঁচা তুলার বাজারে প্রচলিত একচেটিয়া ব্যবস্থা কমবে এবং স্থানীয় ক্রেতারা দর-কষাকষিতে আরো বেশি ক্ষমতা পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ২৭ আগস্ট, ২০২৬ : সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে এবং আগামী ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রয়োজনের ভিত্তিতে অধিবেশনের সময় ও কার্যদিবসের বিষয়ে যেকোনো পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়।
অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টিসহ মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৮১টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৪৯টি নোটিশ পাওয়া গেছে।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য সময় বরাদ্দ এবং অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আগামী এক বছরে সম্ভাব্য অধিবেশনগুলোর দিন ও সম্ভাব্য সময়কাল নিয়েও আলোচনা হয়।
বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অংশগ্রহণ করেন।
স্পিকারের বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া বৈঠকে সাচিবিক সহায়তা প্রদান করেন। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ