ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে আওয়ামী লীগের ব্যানারে মিছিল, ধাওয়া দিয়ে ১২ জন আটক


চট্টগ্রামে আওয়ামী লীগের ব্যানারে মিছিল, ধাওয়া দিয়ে ১২ জন আটক

চট্টগ্রামের কোতোয়ালি থানার সিআরবি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিলের সময় পুলিশ ১২ জনকে আটক করেছে।

আজ শুক্রবার দুপুরে সিআরবি এলাকা থেকে তাদের আটক করা হয়। এই সময় একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জুমার নামাজের পর মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা সিআরবি এলাকায় আসেন। এরপর তারা মিছিল শুরু করেন। মিছিলটি শুরু হওয়ার পর পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া দেয়। এই ঘটনার ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। আটক নেতাকর্মীদের সম্পর্কে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে যে, তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির কালের কণ্ঠকে বলেন, "চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে হাইস ও মোটরসাইকেল করে এসে সিআরবি এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করলে ১২ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলছে। পরে যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে।" ঘটনাস্থল থেকে একটি হাইস ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার

ডিবি পুলিশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির প্রধান শফিকুল ইসলাম কালের কণ্ঠকে।

আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ দুপুরে বিমানবন্দর থানায় আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়।

এদিকে, আদালত আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন ১০ নভেম্বরের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন। আজ শুক্রবার মামলার এজাহার আদালতে উপস্থাপনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ দেন।

বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম মামলাটির তদন্ত করছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের চাপের কারণে বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। এতে লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়।

সাধারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন। এ সময় আখতারুজ্জামান তার দিকে এগিয়ে গিয়ে গালাগাল করেন এবং মারধর ও বিমানবন্দর থেকে বের করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরো বলা হয়, একপর্যায়ে আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত (কেপিআই) এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন।

সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের ভিডিও ধারণে নিষেধ করেন। এ সময় আখতারুজ্জামান তার সঙ্গে অশোভন আচরণ ও গালাগাল করেন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ওই সময় অন্য যাত্রীদের সংগ্রহ করা জমজমের পানির বোতলও ট্রলি থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়। এতে বোতলগুলোর ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গেও আখতারুজ্জামান মারমুখী আচরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশ বদলাতে প্রত্যেককে নিজের অবদান নিয়ে ভাবতে হবে: জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


দেশ বদলাতে প্রত্যেককে নিজের অবদান নিয়ে ভাবতে হবে: জেলা প্রশাসক

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মন্তব্য করেছেন, দেশ ও সমাজের পরিবর্তন ঘটাতে হলে প্রত্যেককে নিজেদের ভূমিকা ও অবদান নিয়ে চিন্তা করতে হবে। তিনি উল্লেখ করেন, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি ভোক্তার পরিবর্তিত চাহিদা বুঝে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে।

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি জাহিদ বলেন, ‘আমরা সবাই চাই দেশটা সুন্দর ও উন্নত হোক। কিন্তু আমি নিজেকে প্রশ্ন করি—দেশকে উন্নত করার জন্য আমি কী করছি? আমার অবদান কী? দেশ ও সমাজের পরিবর্তনে আপনার অবদান কী—এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে যেতে চাই।’

বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলোর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সফল প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতের ভোক্তার রুচি ও চাহিদা নিয়ে আগাম গবেষণা করে। তরুণ প্রজন্মের পছন্দ কিভাবে বদলাচ্ছে এবং ভবিষ্যতে তারা কী চাইবে—এসব বিবেচনায় নিয়ে পণ্য ও বাজার পরিকল্পনা করতে হবে। তিনি উল্লেখ করেন, দেশ ও বাজারগুলো বর্তমানে পরস্পরের সঙ্গে যুক্ত, তাই চিন্তাভাবনাকেও সেই পর্যায়ে নিয়ে যেতে হবে।

চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের দীর্ঘ ইতিহাসের প্রসঙ্গ তুলে জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনীতিতে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। ঐতিহাসিকভাবে এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে, ফলে চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছেও মানুষের প্রত্যাশা বেশি।

তিনি বলেন, ‘মানুষ চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে। তাঁরা নতুন ধারণা নিয়ে আসবেন, নতুন কিছু সৃষ্টি করবেন। সৃষ্টিশীলতা আসতে হবে।’

পরিবর্তিত বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যবসায়ীদের ক্রেতার চাহিদা, তরুণ প্রজন্মের রুচি ও ভবিষ্যৎ বাজার নিয়ে গবেষণার পরামর্শ দেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, সমাজের প্রতি নিজের অবদান কী, সেদিকে আমরা তাকাই না। শুধু বলি—ডিসি সাহেব এটা করেননি, এসপি এটা করেননি। এভাবে সমাজ পরিবর্তন হবে না।

কাঙ্ক্ষিত পরিবর্তন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ নাগরিক—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুরের হাওরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, শূন্য পদে ব্যাহত পাঠদান

আন্তর্জাতিক ডেস্ক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


তাহিরপুরের হাওরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, শূন্য পদে ব্যাহত পাঠদান

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দুর্গম হাওরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও বিভিন্ন পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। দুর্গম যোগাযোগব্যবস্থা ও হাওরকেন্দ্রিক ভৌগোলিক বাস্তবতার কারণে এসব বিদ্যালয়ে শিক্ষক সংকট আরও প্রকট হয়ে উঠেছে।
উপজেলার কয়েকটি বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় শিক্ষক সংখ্যা কম থাকায় একজন শিক্ষককে একাধিক শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। কোথাও আবার শিক্ষক বদলি বা অবসরের পর পদ শূন্য থাকলেও দীর্ঘদিনেও তা পূরণ হয়নি। ফলে কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত ও মানসম্মত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে।
দুর্গম হাওরাঞ্চলের শরীফপুর রাধাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক না থাকায় পাশের বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় করে বিদ্যালয়ের কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ছাড়া দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ সময় ধরে মাত্র একজন শিক্ষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ ড. নিয়াজ মুর্তাজারের: ঋণনির্ভরতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ ড. নিয়াজ মুর্তাজারের: ঋণনির্ভরতা

পাকিস্তানের বৈদেশিক তারল্য বর্তমানে মূলত দুটি ভঙ্গুর ভিত্তির ওপর নির্ভর করছে—বারবার নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ এবং মিত্র রাষ্ট্রগুলোর আমানত পুনঃতফসিল বা মেয়াদ বাড়ানো। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই এসব ব্যবস্থার জন্য পাকিস্তানকে বড় মূল্য দিতে হচ্ছে।

রাজনৈতিক অর্থনীতিবিদ এবং গবেষক ড. নিয়াজ মুর্তাজারের মতে, পাকিস্তানের শাসকরা অর্থনৈতিক সক্ষমতার পরিবর্তে ভূরাজনৈতিক গুরুত্বকে কাজে লাগিয়ে মিত্র রাষ্ট্রগুলোকে প্রায় দেউলিয়া রাষ্ট্রটির অর্থায়নে আগ্রহী করে তুলছেন। যদিও এসব সহায়তাকে টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে রূপান্তরিত করতে ব্যর্থ হয়েছেন, তবে ব্যক্তিগত স্বার্থে তা ব্যবহারে তারা সফলতা অর্জন করেছেন। এর ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আমদানিনির্ভর হয়ে পড়েছে, যা ডলার আয় করার চেয়ে দ্রুত ব্যয় করার ফলে বারবার বৈদেশিক মুদ্রার সংকট সৃষ্টি করছে।

চলতি শতকে পাকিস্তানের সবচেয়ে বড় সুযোগ নষ্ট করেছিলেন সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান পারভেজ মোশাররফ—এমন দাবি করেছেন মুর্তাজা। তিনি উল্লেখ করেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর মোশাররফের শাসনামলে যুক্তরাষ্ট্রের সহায়তা, ঋণ পুনর্গঠন, বিদেশি বিনিয়োগ ও পোর্টফোলিও বিনিয়োগ মিলিয়ে ৪৫ বিলিয়ন ডলারের বেশি প্রবাহিত হয়েছিল। কিন্তু শক্তিশালী রপ্তানি ভিত্তি গড়ে ওঠেনি। বরং এসব অর্থ ভোগ, আমদানি ও আবাসন খাতে ব্যয় হয়ে সম্পদের মূল্যবৃদ্ধি ঘটিয়েছে। ২০০৮ সালে জিডিপির ৮ দশমিক ২ শতাংশে পৌঁছে যায় চলতি হিসাবে ঘাটতি, যা বড় ধরনের সংকট তৈরি করে।

পরবর্তীতে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) জ্বালানি ও সড়ক খাতে ২০ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে। এতে জ্বালানি সংকট কিছুটা কমলেও টেকসই রপ্তানি ভিত্তি গড়ে ওঠেনি। ২০১৮ সালে আমদানি বৃদ্ধির ফলে চলতি হিসাবের ঘাটতি জিডিপির প্রায় ৬ শতাংশে পৌঁছে যায়। মূলত এরপর পাকিস্তান আইএমএফ ঋণ ও বিভিন্ন রাষ্ট্রের আমানতের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ে।

মুর্তাজারের মতে, ২০১৬ সালে স্টেট ব্যাংক অব পাকিস্তানের রিজার্ভের ৩৬ শতাংশের সমপরিমাণ বিদেশি রাষ্ট্রের আমানত ছিল, যা ২০২৩ সালের শুরুতে প্রায় ৬০০ শতাংশে পৌঁছে যায়। বর্তমানে প্রায় ১১ বিলিয়ন ডলার আইএমএফ ঋণ, সৌদি আরবের ৮ বিলিয়ন ডলার এবং চীনের ৪ বিলিয়ন ডলারের আমানত রয়েছে বলে তার লেখায় উল্লেখ করা হয়েছে।

তিনি দাবি করেন, এসব আমানত বা ঋণ সরাসরি উৎপাদন, কর্মসংস্থান কিংবা রাজস্ব আয়ের প্রকল্পে ব্যবহৃত হয় না। বরং বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলার জন্য এগুলো নেওয়া হয়। ফলে রিজার্ভ বাড়লেও অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর হচ্ছে না।

তবে পাকিস্তানের তুলনায় বাংলাদেশ বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে তুলনামূলকভাবে ভিন্ন অবস্থানে রয়েছে বলেও মনে করেন পাকিস্তানি এই গবেষক। তার মতে, বাংলাদেশের বিদেশি রাষ্ট্রের এমন আমানত নেই এবং আইএমএফের ঋণ রিজার্ভের তুলনায় অনেক কম। একই সময়ে বাংলাদেশের রপ্তানি প্রায় ৪৮ বিলিয়ন ডলার, যেখানে পাকিস্তানের রপ্তানি প্রায় ৩০ বিলিয়ন ডলার বলে উল্লেখ করা হয়েছে।

সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে তিনি দাবি করেন, গত চার বছরে পাকিস্তানের বর্তমান ব্যবস্থার প্রধান অর্জন স্থিতিশীলতা ধরে রাখা। কিন্তু শক্তিশালী রপ্তানি ভিত্তি ও টেকসই প্রবৃদ্ধি না থাকায় সেই স্থিতিশীলতাই শেষ পর্যন্ত স্থবিরতায় পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

আইএমএফের শর্ত এবং বিদেশি রাষ্ট্রের আমানতের ওপর নির্ভরতা পাকিস্তানের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে বলেও তিনি মনে করেন।

সব মিলিয়ে পাকিস্তানের সামনে দুটি কঠিন পথ রয়েছে—ধীর প্রবৃদ্ধি নিয়ে এগিয়ে গিয়ে সামাজিক অস্থিরতার ঝুঁকি নেওয়া, অথবা আমদানিনির্ভর প্রবৃদ্ধি বাড়িয়ে আবারও বৈদেশিক মুদ্রার সংকটে পড়া। এই দুই ভঙ্গুর অবলম্বনের ওপর দাঁড়িয়ে পাকিস্তানের ‘বেইলআউট রাষ্ট্র’ আর কতদিন টিকে থাকতে পারবে, সেটাও প্রশ্ন রেখে দিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%