ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা রাশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীসংখ্যা এক লাখে উন্নীত করতে চায়


ঢাকা রাশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীসংখ্যা এক লাখে উন্নীত করতে চায়

বাংলাদেশ ও রাশিয়া জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের জন্য কাজ করছে। এর অংশ হিসেবে, রাশিয়ায় বর্তমানে কর্মরত প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর সংখ্যা আগামী এক বছরের মধ্যে এক লাখে উন্নীত করার প্রস্তাব ঢাকা দিয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, রাশিয়ায় তিন দিনের সরকারি সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই প্রস্তাবটি দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রুশ কর্তৃপক্ষ এই প্রস্তাবের ওপর দ্রুততার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। উভয় পক্ষ আশা করছে শিগগিরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুই দেশের আলোচনায় বাংলাদেশ থেকে রাশিয়ায় জনশক্তি রপ্তানি ১০ গুণ বাড়ানোর বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উঠে এসেছে।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

জনশক্তি খাতে সহযোগিতার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ ও রাশিয়া একমত হয়েছে যে, বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম এবং তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো উচিত।

রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্য, বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধসামগ্রী বাজারে বাড়ানোর সম্ভাবনার কথাও খলিলুর রহমান তুলে ধরেন।

বাণিজ্যের নতুন সুযোগ সন্ধান ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলকে রাশিয়ায় পাঠানোর প্রস্তাব রুশ পক্ষ স্বাগত জানিয়েছে।

এ ছাড়া, দুই দেশের আলোচনায় প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–সংক্রান্ত সহযোগিতার বিষয়টিও বেশ গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

কৃষি ও স্বাস্থ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের জন্য পররাষ্ট্রমন্ত্রী একটি রুশ প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের প্রস্তাব দেন। এই প্রস্তাবেও রাশিয়া তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছে।

এ ছাড়াও, বাংলাদেশের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালা প্রণয়ন ও এই খাতে ‘সেন্টার অব এক্সেলেন্স’ বা উৎকর্ষকেন্দ্র স্থাপনে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে মস্কো।

খলিলুর রহমান ৭ জুন থেকে রাশিয়া সফরে রয়েছেন এবং এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা

দেশের আরো এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ খবর দিয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য তুলে ধরেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে মঙ্গলবার (৯ জুন) বিকাল ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়।

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ জানতে চান উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনা সম্পর্কে।

এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর বাস্তবায়িত ‘শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ এর আওতায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইতোমধ্যে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।

মন্ত্রী আরো জানান, একই প্রকল্পের আওতায় সারা দেশে আরও এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, ডিপিপি অনুমোদন হলে আগামী অর্থবছরে সংশ্লিষ্ট সংসদীয় আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসল্যান্ডের বিপক্ষে আগামীকাল খেলবেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


আইসল্যান্ডের বিপক্ষে আগামীকাল খেলবেন মেসি

বিস্বকাপের লড়াইয়ে নামার আগে আগামীকাল (৯ জুন) নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ফুটবলপ্রেমীদের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ম্যাচটিতে মাঠে নামছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি।

স্ক্যালোনি বলেন, 'লিও এখন সম্পূর্ণ ফিট আছে। সে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছে এবং আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই তাকে মাঠে দেখা যাবে।'

বয়সের কারণে সাম্প্রতিক সময়ে মেসির ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও ফিটনেস নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে স্ক্যালোনি বলেন, 'আমরা খুব ভালো করেই জানি লিও মাঠে থাকা মানে আমাদের জন্য বাড়তি সুবিধা। সে এমন একজন খেলোয়াড় যে কিনা এক নিমেষেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে তার মতো একজন ফুটবলারের ম্যাচ অনুশীলনে থাকাটা দলের কম্বিনেশনের জন্য অত্যন্ত জরুরি।'

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার আর্জেন্টিনার ওপর চাপ ও প্রত্যাশা অনেক বেশি। দলগত পরিকল্পনায় মেসির ভূমিকা নিয়ে স্ক্যালোনি বলেন, 'মাঠে লিওর উপস্থিতি শুধু কৌশলগত দিক থেকেই আমাদের এগিয়ে রাখে না বরং তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বহুগুণ বাড়িয়ে দেয়। সে আমাদের দলের নেতা এবং প্রধান চালিকাশক্তি। আমরা এই ম্যাচটিকে খুবই গুরুত্ব সহকারে নিচ্ছি এবং লিও নিজেই ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছে।'

বিশ্লেষকদের মতে, আইসল্যান্ডের শারীরিক শক্তিনির্ভর ফুটবলের বিপক্ষে মেসিকে শুরুতে নামানোর সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে পারে। তবে স্ক্যালোনির বক্তব্য প্রমাণ করে, আর্জেন্টাইন শিবির অধিনায়কের ফিটনেস নিয়ে শতভাগ নিশ্চিত। মাঠের লড়াইয়ে প্রিয় তারকার পায়ের জাদু দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার কোটি কোটি ভক্ত-সমর্থক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তামিলনাড়ুতে আটক ২৮ শ্রমিককে দেশে ফিরিয়ে আনায় সরকারকে ধন্যবাদ জানালেন এমপি মোশারফ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


তামিলনাড়ুতে আটক ২৮ শ্রমিককে দেশে ফিরিয়ে আনায় সরকারকে ধন্যবাদ জানালেন এমপি মোশারফ

ভারতের তামিলনাড়ুতে আটক থাকা ২৮ জন শ্রমিককে বর্তমান সরকারের সহায়তায় দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে মাত্র ১ মাসের মধ্যে। এই জন্য বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

জাতীয় সংসদ ভবনে আজ মঙ্গলবার বিকালে ত্রযোদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) চলাকালে তিনি এই ধন্যবাদ দেন। মোশারফ হোসেন বলেন, নির্বাচনী এলাকার ২৮ জন শ্রমিক কাজের সন্ধানে ভারত যাওয়ার সময় তাদের পাসপোর্ট এবং ভিসা হারিয়ে ফেলেন। এরপর তামিলনাড়ু পুলিশের হাতে তারা আটক হন। দীর্ঘ ১৭ মাস বন্দিজীবন কাটানোর পর ঈদের আগে তারা বাংলাদেশে ফিরতে সক্ষম হন। বর্তমান সরকারের উদ্যোগের কারণে তারা দেশে আসতে পেরেছেন, এজন্য সরকারকে ধন্যবাদ জানাতে চাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরুষদের কাছ থেকে উপহার পেতে অস্বস্তি লাগে আনুশকার!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


পুরুষদের কাছ থেকে উপহার পেতে অস্বস্তি লাগে আনুশকার!

একসময় বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ছিলেন আনুশকা শর্মা। তবে বিয়ে এবং মাতৃত্বের পর তিনি অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গেছেন।

বর্তমানে স্বামী বিরাট কোহলি এবং দুটো সন্তানকে নিয়ে পারিবারিক জীবনেই অধিকাংশ সময় কাটাচ্ছেন এই তারকা।

কিন্তু ব্যক্তিজীবনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি বরাবরই স্পষ্টভাষী। তেমনভাবেই একটি পুরনো মন্তব্য বর্তমানে আবারও আলোচনায় এসেছে, যেখানে তিনি জানিয়েছিলেন, পুরুষদের কাছ থেকে উপহার পেলে তিনি অস্বস্তিতে পড়েন।

এক সাক্ষাৎকারে উপহার গ্রহণের বিষয়ে তাঁর অবস্থান ব্যাখ্যা করে আনুশকা বলেছিলেন, ‘একবার এক পুরুষ বন্ধু আমাকে অনেক উপহার পাঠান।

প্রথমে আমি বিরক্ত হই। আসলে আমি এগুলো পছন্দ করি না। আমাকে কেন কেউ উপহার দেবে? এই বিষয়ে আমার অবস্থান খুব স্পষ্ট। কোনো পুরুষ বন্ধুর সঙ্গে কোথাও গেলে, হয় আমি পুরো টাকা দেব, নয়তো তা দু’ভাগ হবে। আমি সেই উপহারটি পেয়ে প্রথমে দামটা যাচাই করি, তার পর তার থেকে বেশি দামের উপহার তাঁকে পাঠিয়ে দিচ্ছি।’

তিনি আরও জানান, এই বিষয়ে ব্যতিক্রম কেবল তাঁর স্বামী বিরাট কোহলি। স্বামীর কাছ থেকে উপহার গ্রহণে তাঁর কোন আপত্তি নেই, তবে অন্য পুরুষের কাছ থেকে উপহার নেওয়ার প্রচলন তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না।

বর্তমানে বছরের অধিকাংশ সময় লন্ডনেই থাকছেন আনুশকা এবং বিরাট। সন্তান জন্মের পর তিনি বড় পর্দায় খুব একটা দেখা দেননি।

তবে ক্যারিয়ারের সক্রিয় সময়ে অভিনয়ের পাশাপাশি নিজের স্পষ্ট অবস্থান ও প্রতিবাদী মনোভাবের জন্য তিনি পরিচিত ছিলেন। সামাজিক অন্যায় কিংবা অসচেতন আচরণের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে কখনোই দ্বিধা করেননি এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ ছিল আনুশকা শর্মার সর্বশেষ চলচ্চিত্র। এরপর থেকে তিনি নতুন কোন সিনেমায় অভিনয় করেননি। ফলে তিনি আবার কবে বড় পর্দায় ফিরবেন, অথবা অভিনয় থেকে দীর্ঘ বিরতিই বজায় রাখবেন—এই প্রশ্নের উত্তর এখনো অজানাই রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%