ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

কলম্বিয়ার প্রেসিডেন্টের শান্তি ট্রাইব্যুনালের বিরুদ্ধে ‘প্রতিহিংসার’ অভিযোগ অস্বীকার


কলম্বিয়ার প্রেসিডেন্টের শান্তি ট্রাইব্যুনালের বিরুদ্ধে ‘প্রতিহিংসার’ অভিযোগ অস্বীকার

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা রোববার দেশটির দীর্ঘকালীন সশস্ত্র সংঘাতের গুরুতর অপরাধের বিচার পরিচালনার জন্য গঠিত বিশেষ শান্তি ট্রাইব্যুনাল জেইপি-এর বিরুদ্ধে ‘প্রতিহিংসার নীতি’ অনুসরণের অভিযোগকে অস্বীকার করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বৃহস্পতিবার, সরকারের সমর্থক এক সিনেটর ট্রাইব্যুনালের জন্য বরাদ্দ রাষ্ট্রীয় বাজেট প্রায় ৩ কোটি ১০ লাখ ডলার কমানোর একটি বিল উত্থাপন করেন।

আরও পড়ুন: নেতানিয়াহুর ভাগ্য মনসুর আব্বাসের হাতে?

প্রেসিডেন্ট দে লা এস্প্রিয়েলা ওই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন।

তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং পূর্বে অভিযোগ করেছেন যে ট্রাইব্যুনালটি বিদ্রোহীদের প্রতি অতিরিক্ত নমনীয় আচরণ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দে লা এস্প্রিয়েলা জানান, ‘জেইপের বিরুদ্ধে আমার কোনো প্রতিহিংসার নীতি নেই।’

জেইপি হলো ‘স্পেশাল জুরিসডিকশন ফর পিস’-এর সংক্ষিপ্ত রূপ। ২০১৬ সালে তৎকালীন বিদ্রোহী সংগঠন ফার্ক-এর সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তিচুক্তির আওতায় ট্রাইব্যুনালটি প্রতিষ্ঠা করা হয়।

আরও পড়ুন: কানাডায় সামরিক মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সেনা সদস্য নিহত

তিনি আরও বলেন, ‘সরকারি ব্যয়ের ক্ষেত্রে শৃঙ্খলা আনা, ফলাফল নিশ্চিত করা ও রাষ্ট্রের সীমিত সম্পদ এমন একটি বিচারব্যবস্থায় বরাদ্দ করা আমার দায়িত্ব, যা সবার জন্য কাজ করে— এমন কোনো ট্রাইব্যুনালে নয়, যেটিকে দেশের একটি অংশ সুবিধা দেওয়ার ব্যবস্থা হিসেবে মনে করে।’

প্রস্তাবিত বিলটি পাস হলে ট্রাইব্যুনালের বাজেট ২৩ কোটি ডলার থেকে কমিয়ে ১৯ কোটি ৯০ লাখ ডলার করা হবে। এতে যে অর্থ সাশ্রয় হবে, তা প্রচলিত বিচারব্যবস্থায় বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে।

ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট আলেহান্দ্রো রামেল্লি শুক্রবার বাজেট কমানোর প্রস্তাবকে ‘অর্থনৈতিক শ্বাসরোধ’-এর সঙ্গে তুলনা করেছেন।

গত বছর প্রথমবারের মতো রায় দেওয়া শুরু করে জেইপি। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে ট্রাইব্যুনালটি কারাদণ্ডের পরিবর্তে বিকল্প শাস্তি দিয়ে থাকে।

আরও পড়ুন: ফ্রান্সজুড়ে দাঙ্গা ও লুটপাট, সবাইকে শান্ত থাকার আহ্বান ম্যাক্রোঁর

দেশটির কয়েক দশকের সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে।

একটি মামলায় ফার্কের কয়েকজন শীর্ষ নেতাকে আট বছরের কমিউনিটি সার্ভিস বা জনসেবামূলক কাজে অংশ নেওয়ার শাস্তি দেওয়া হয়। একই সঙ্গে তাদের চলাচলের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়।

ওই নেতাদের বিরুদ্ধে ২১ হাজারের বেশি মানুষকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল।

এ ছাড়া বেসামরিক নাগরিকদের গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় দায়ী অবসরপ্রাপ্ত ১২ জন সামরিক কর্মকর্তাকেও একই ধরনের শাস্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ: কী চাইছেন তারা?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে চালক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


নাটোরে অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে চালক নিহত

নাটোরে একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্বপন চন্দ্র নামের একজন চালক নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন চন্দ্র বগুড়ার শেরপুর থানার ভাটরা গ্রামের মৃত গোবর্ধন চন্দ্রের পুত্র।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে খুন, আহত ভাবি

স্থানীয়দের উদ্ধৃত করে ওসি জানান, স্বপন চন্দ্র রাতে নাটোর থেকে রোগী নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রোগী রেখে রাজশাহী থেকে নাটোরে ফেরার পথে নাটোরের চাঁদপুর এলাকায় এসে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই স্বপন চন্দ্র নিহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনাটি স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩, উত্তেজনা বাড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩, উত্তেজনা বাড়ার আশঙ্কা

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলার ফলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার আফগান কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করেছেন। তাদের দাবি, এই হামলার ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। প্রায় তিন মাস ধরে দুই দেশের মধ্যে পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের টানাপড়েন গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে। ওই সময়ে দুই দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে। দুই দেশের বিরোধের মূল কারণ হিসেবে পাকিস্তানে হামলার অভিযোগ করা হয়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান তার ভূখণ্ডে সশস্ত্র ব্যক্তিদের আশ্রয় দিচ্ছে, যারা আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায়।

আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। সোমবারের বিমান হামলার কয়েক দিন আগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্থাপনায় হামলা হয়, যেখানে অন্তত ১৬ জন নিহত হন।

তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের কুনার প্রদেশের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একই পরিবারের তিন সদস্য নিহত এবং আরও চারজন আহত হন।

তিনি আরও জানান, পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দুটি স্থানে বিমান হামলা চালানো হয়। এই হামলায় একটি দোকান ও একটি খালি বাড়ি ধ্বংস হয়েছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

গত জুলাইয়ে আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছিল। পাকিস্তানের দাবি, তাদের বাহিনী ওই ড্রোনগুলো শনাক্ত করে গুলি করে ভূপাতিত করে। এর আগে মার্চে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটে, যেখানে কাবুলে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয় বলে আফগান তালেবান জানায়।

তাদের দাবি, হামলায় একটি মাদক পুনর্বাসন কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে জানায়, তারা সামরিক স্থাপনা ও সন্ত্রাসীদের সহায়তার অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, পাকিস্তানের বিমানবাহিনীতে ৪২২টি যুদ্ধবিমান ও ২৬০টির বেশি হেলিকপ্টার রয়েছে।

অন্যদিকে, আফগানিস্তানের কোনো যুদ্ধবিমান নেই। তবে দেশটির কাছে অন্তত ৬টি বিমান, ২৩টি হেলিকপ্টার এবং বেশ কিছু ড্রোন রয়েছে। এর আগে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে এসব ড্রোন ব্যবহার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০০ পি.এম


ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৩ জন

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধের কারণে ৪৭টি মামলা দায়ের হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ৯৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৩ জন, গুলশান বিভাগ থেকে ৪২ জন, উত্তরা বিভাগ থেকে ৪১ জন, মতিঝিল বিভাগ থেকে ৩৬ জন, লালবাগ বিভাগ থেকে ২৮ জন, রমনা বিভাগ থেকে ১৮ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে দুটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১৩৭৬ পিস ইয়াবা, ৩৪০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল এবং মাদক বিক্রয়ের নগদ ৩৮০০ টাকা।

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত এসব আলামত ও মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা রাসেল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা রাসেল গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার প্রেক্ষিতে হাউলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার সময় উপজেলার পুরাতন হাউলী গ্রামের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল আউয়ালের পুত্র।

পুলিশের সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারের প্রক্রিয়ার অংশ হিসেবে রাসেলকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি টিম রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

 

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%