১০:৩৮ এম
বাল্টিক সাগরে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি কার্গো জাহাজে ড্রোন হামলা সংঘটিত হয়েছে। হামলার ফলস্বরূপ, জাহাজটিতে আগুন লেগে যায়। শনিবারের এই ঘটনায়, জাহাজটির ১৬ জন ক্রু সদস্য লাইফবোটের মাধ্যমে নিরাপদে বের হয়ে আসেন। পরে তাদের একটি রুশ জাহাজে তুলে নেওয়া হয় এবং তারা রাশিয়ায় ফিরে যাওয়ার কথা জানিয়েছেন ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওয়াইএলই।
‘স্পার্টা-২’ নামের জাহাজটি পরে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। শনিবার গভীর রাতে ফিনল্যান্ডের বর্ডার গার্ডের কমান্ডার ইলজা ইলজিন এই তথ্য প্রকাশ করেন। শনিবার গভীর রাত পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলতে থাকে।
ফিনল্যান্ডের ধারণা, ইউক্রেন এই হামলার পেছনে থাকতে পারে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, ‘সম্ভবত ইউক্রেনই এ হামলার পেছনে রয়েছে।’ তবে কেন জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু
রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে এ বছর একাধিকবার ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলার কিছু ড্রোন বাল্টিক অঞ্চলের আকাশসীমায় প্রবেশ করেছিল। এর ফলে যুদ্ধের প্রভাব ন্যাটোর ভূখণ্ডেও ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার কর্মকর্তাদের দেওয়া আগের তথ্যের সঙ্গে এই বিবরণও মিলে যায়।
সূত্র: রয়টার্স
আরএ
আরও পড়ুন: মাফিয়া হত্যাকাণ্ডের তদন্তের মধ্যেই আত্মহত্যা করেছেন ইতালির সাবেক পুলিশপ্রধান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন