ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ইরানের রেভল্যুশনারি গার্ডের সর্বাধিনায়কের মৃত্যুর গুজব


ইরানের রেভল্যুশনারি গার্ডের সর্বাধিনায়কের মৃত্যুর গুজব

ইরানের একজন কট্টরপন্থী জেনারেল আহমেদ ওয়াহিদির নিহত হওয়ার খবর ছড়িয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি বর্তমানে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর সর্বাধিনায়ক। এর আগে, তিনি ২০২৩ সালের ডিসেম্বরে আইআরজিসির সহ-প্রধান হিসেবে মনোনীত হয়েছিলেন।

তবে, তার মৃত্যুর বিষয়ে এখনো কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। খবরে বলা হচ্ছে যে, ইরানের ক্ষমতার কেন্দ্রের ঘনিষ্ঠ এই সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসান নিয়ে সম্ভাব্য আলোচনার জন্য কঠোর অবস্থান গ্রহণের পক্ষে ছিলেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ঘনিষ্ঠ গোষ্ঠীর সদস্য বলেও ধারণা করা হচ্ছে।

কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ফেব্রুয়ারিতে ইসরায়েলি হামলায় আহত হওয়ার পর মোজতবা খামেনি আত্মগোপনে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এক দাবি অনুযায়ী, তেহরানে সাম্প্রতিক একটি ইসরায়েলি বিমান হামলায় ওয়াহিদি নিহত হতে পারেন। তবে, ইরানের কর্তৃপক্ষ এখন পর্যন্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। স্বাধীন কোনো সূত্র থেকেও এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: টিআইবি: জামায়াতের গবেষণা প্রতিবেদন নিয়ে বিবৃতি বিভ্রান্তিমূলক

আহমাদ ওয়াহিদির মৃত্যুর দাবি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি অ্যাকাউন্ট ও ইসরায়েল-ইরান সংঘাত পর্যবেক্ষণকারী কিছু বিশ্লেষকের কাছ থেকে ছড়িয়ে পড়ে। আহমাদ ওয়াহিদি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও নিরাপত্তা ইস্যুতে বিতর্কিত এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত।

ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের মতে, ওয়াহিদি এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা আইআরজিসির ভেতরে বিশাল প্রভাব রাখেন এবং ইরানের রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিষ্ঠানটির মূল্যায়ন অনুসারে, ওয়াহিদি নেতৃত্বাধীন গোষ্ঠী বেসামরিক কর্মকর্তাদের প্রভাব কমিয়ে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরণের সমঝোতা বা ছাড় দেওয়ার বিরোধিতা করে কঠোর অবস্থান গ্রহণ করেছে। তবে, তার মৃত্যুর খবর এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং ইরান সরকারও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

আহমদ ওয়াহিদি আগে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেওয়ার জন্য পরিচিত ছিলেন। সমালোচকদের মতে, তার বক্তব্যগুলো আইআরজিসির ইসরায়েলবিরোধী কঠোর অবস্থানের প্রতিফলন ছিল। সামরিক বিশ্লেষক ও আঞ্চলিক পর্যবেক্ষকদের মতে, যদি ওয়াহিদির মৃত্যুর খবর সত্য প্রমাণিত হয়, তবে এটি ইরানের নিরাপত্তা ব্যবস্থার জন্য তাৎপর্যপূর্ণ আঘাত হয়ে দাঁড়াবে। আইআরজিসি ইরানের সবচেয়ে শক্তিশালী সংস্থাগুলোর একটি।

এই সংস্থাটি শুধুমাত্র সামরিক কার্যক্রমই নয়, বরং গোয়েন্দা তৎপরতা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের আঞ্চলিক কর্মকাণ্ডও তদারকি করে।

আরও পড়ুন: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ধনকুবেরদের শত শত কোটি ডলার দানের কারণ

এদিকে, ওয়াহিদির মৃত্যুর গুজব ছড়ানোর পর কিছু ইসরায়েলপন্থী ও ইরানবিরোধী বিশ্লেষক যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইআরজিসিবিরোধী প্রচেষ্টায় ইউরোপের আরও সক্রিয় সমর্থনের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলোর উচিত তেহরানের ওপর আরো চাপ বাড়ানো এবং মধ্যপ্রাচ্যে ইরানের যে অভিযানগুলোকে তারা অস্থিতিশীলতামূলক মনে করে, সেগুলোর বিরুদ্ধে আরও ঘনিষ্ঠভাবে সমন্বিত পদক্ষেপ নেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি সম্পন্নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি সম্পন্নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: ট্রাম্প

ঢাকা, ৯ জুন, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে একটি শান্তি চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার এনবিএ ফাইনালের একটি ম্যাচ দেখে ফেরার পথে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, ‘আমরা এমন একটি চুক্তির একেবারে শেষ পর্যায়ে আছি। এটি অত্যন্ত ভালো একটি চুক্তি হবে।’

চুক্তিটি সম্পন্ন হতে কয়েক দিন নাকি কয়েক সপ্তাহ লাগতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এর জন্য ‘দুই থেকে তিন দিন’ সময় লাগবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও লিফলেট বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও লিফলেট বিতরণ
 
 
 
প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি" এ শ্লোগান নিয়ে রাজবাড়ীতে তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার সকাল ১১ টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু, ডাস বাংলাদেশের নির্বাহী পরিচালক আমিরুল ইসলাম রিন্টু, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকাররম হোসেন, ভিপিকেএ নির্বাহী কমিটির সদস্য আজিজুল ইসলাম, নাসার নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান সোহেল, অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী, মীর মশাররফ হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ। 
বক্তারা বলেন, প্রতিবছর বিশ্ব তামাকমুক্ত দিবস পালনের মূল উদ্দেশ্য হলো তামাকের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধি করা। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে "টহসধংশরহম ঃযব অঢ়ঢ়বধষ: ঈড়ঁহঃবৎরহম ঘরপড়ঃরহব ধহফ ঞড়নধপপড় অফফরপঃরড়হ", যার বাংলা প্রতিপাদ্য হলো "প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি"। এবারের প্রতিপাদ্যের মাধ্যমে মূলত তামাক কোম্পানিগুলো তরুণদের মধ্যে নিকোটিন ও তামাকের আসক্তি তৈরির জন্য যে কৌশলগুলো ব্যবহার করে, সেগুলো মোকাবিলায় সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ বছরের বিশ্ব তামাকমুক্ত দিবসের তিনটি প্রধান লক্ষ্য হলো: তামাক কোম্পানির বিভ্রান্তিকর কৌশল উন্মোচন করা। শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ নীতির পক্ষে জনমত গড়ে তোলা। তরুণ ও সাধারণ জনগণকে সচেতন করে প্রতিরোধে সক্ষম করে তোলা।
তারা বলেন, তামাক কোম্পানিগুলো কিশোর ও তরুণদের আসক্ত করতে প্রচলিত সিগারেটের পাশাপাশি নতুন ধরনের উচ্চ-আসক্তি সৃষ্টিকারী পণ্য বাজারজাত করছে। এর মধ্যে রয়েছে ই-সিগারেট, নিকোটিন পাউচ, হিটেড টোব্যাকো প্রোডাক্টস (ঐঞচং) এবং সিন্থেটিক নিকোটিন ডিভাইস। নানা বিপণন কৌশলের মাধ্যমে এসব পণ্যকে আধুনিক, নিরাপদ ও আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ই-সিগারেট ও অন্যান্য উদীয়মান নিকোটিন পণ্যের ওপর বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ তরুণদের স্বাস্থ্য ও দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য উদ্বেগজনক এবং আসক্তির ঝুঁকি বৃদ্ধি করছে।
সারা বিশ্বে তামাক ও নিকোটিন উৎপাদনকারী কোম্পানিগুলো তাদের পণ্যের ক্ষতিকর দিক আড়াল করতে নিত্যনতুন কৌশল গ্রহণ করছে। তারা ই-সিগারেট বা ভেপকে "নিরাপদ বিকল্প" কিংবা প্রচলিত সিগারেটের তুলনায় কম ক্ষতিকর হিসেবে প্রচার করার চেষ্টা করে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এ ধারণা বিভ্রান্তিকর। ই-সিগারেট বা ভেপ মোটেও নিরাপদ নয়; বরং এগুলো দ্রুত ও উচ্চমাত্রার নিকোটিন আসক্তি সৃষ্টি করতে পারে। তরুণদের আকৃষ্ট করার জন্য এসব পণ্যে বিভিন্ন ফল, ক্যান্ডি ও মিষ্টি স্বাদের ফ্লেভার ব্যবহার করা হয়। তামাক কোম্পানিগুলোর এ ধরনের কৌশল তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম এবং জনস্বাস্থ্য উন্নয়নে অর্জিত সাফল্যের জন্য একটি গুরুতর হুমকি।
সরকার তাদের নির্বাচনী ইশতেহারে তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। এ প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে এখনই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা জরুরি। বর্তমান প্রেক্ষাপটে তরুণদের নিকোটিন আসক্তি থেকে সুরক্ষা দিতে এবং তামাক ও নিকোটিন পণ্যের আকর্ষণ কমাতে ই-সিগারেট, ভেপ, নিকোটিন পাউচসহ উদীয়মান নিকোটিন পণ্য নিষিদ্ধে পৃথক ও কার্যকর আইন প্রণয়ন সময়ের দাবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেরুকে গুঁড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:২০ পি.এম


পেরুকে গুঁড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল স্পেন

বিশ্বকাপ শুরুর আগে স্পেন শেষ প্রস্তুতি ম্যাচে পেরুকে ৩-১ গোলে পরাজিত করেছে। বাংলাদেশসময় মঙ্গলবার (৯ জুন) সকালে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই, দ্বিতীয় মিনিটের মাথায়, স্পেনের পক্ষে গোল করেন মিকেল ওয়ারজাবাল। ডি-বক্সের বাইর থেকে তার শক্তিশালী শট জালে প্রবেশ করালে, দ্রুত লিড পেয়ে যায় স্প্যানিশরা। গোলের পর দলটি আক্রমণ চালিয়ে যেতে থাকে।

প্রথমার্ধের ৩২ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রি। ফেরান তরেসের ক্রস থেকে বল পেয়ে, সহজেই গোল করেন বার্সেলোনার এই মিডফিল্ডার। তাই ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই, আরও একটি গোল পায় স্পেন। ৫৩তম মিনিটে, ইয়েরেমি পিনোর ক্রস ঠেকাতে গিয়ে পেরুর গোলরক্ষক পেদ্রো গাইয়াসি একটি ভুল করেন। তিনি বলটি নিজের জালে পাঠিয়ে দেন, ফলে স্পেন ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

এদিকে, ৬৬তম মিনিটে পেরু একটি গোল শোধ করে। সতীর্থের পাস পেয়ে বক্সের বাইরে থেকে এগিয়ে এসে স্পেনের গোলরক্ষক ডেভিড রায়াকে পরাস্ত করেন ভেলেস।

এই জয়টি স্পেনের জন্য বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের একটি উৎস হয়ে দাঁড়িয়েছে। আগামী সোমবার (১৫ জুন) ‘এইচ’ গ্রুপে নবাগত কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি, যেখানে স্পেনের অন্য দুই প্রতিপক্ষ হবে সৌদি আরব ও উরুগুয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় ধর্ষণ-হত্যার পর অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ, ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:২১ পি.এম


পাবনায় ধর্ষণ-হত্যার পর অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ, ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলার নবম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু ঘটেছে। নিহতরা সবাই প্রতিবেশী এবং আগুন লাগার পর সেখানে জড়ো হওয়া উৎসুক জনতা ছিলেন।

মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার (৮ জুন) বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অন্য একজনের মৃত্যু ঘটে।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পার্শ্ববর্তী নতুন পাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার ইউসুফের ছেলে সাপু।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) বিকেলে পাবনার ভাঁড়ারা ইউনিয়নের পিরপুরে পদ্মা নদী থেকে রিয়া খাতুন (১৫) নামের ওই কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন, বৃহস্পতিবার (৪ জুন) তার মরদেহ দাফন করা হয়। দাফন সম্পন্ন হওয়ার পরপরই উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্ত আসামিদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

অগ্নিসংযোগের একপর্যায়ে আসামিদের বাড়ির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন প্রতিবেশী ও উৎসুক জনতা মারাত্মকভাবে দগ্ধ হন। ঘটনার সময় আসামিপক্ষের কোনো লোক বাড়িতে ছিলেন না। পরে স্থানীয় লোকজন দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থাটি আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকায় পাঠানো হয়েছিল।

ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রিয়া খাতুন স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। তাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় রিয়ার কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আসামিরা রিয়াকে গণধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার কথা পুলিশকে স্বীকার করেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, 'ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল একজন এবং আজ সকালে দুজনের মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অগ্নিকাণ্ড ও মৃত্যুর এই ঘটনার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%