ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতাকে কুপিয়ে হত্যা


নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতাকে কুপিয়ে হত্যা
নড়াইলের কালিয়া উপজেলা সদরে বিএনপি, ছাত্রদল ও যুবদলের মিছিলে আওয়ামী লীগের হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহিন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেলযোগে সন্ধ্যায় মিছিল বের করেন। মিছিলটি বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের মিছিলে হামলা চালায় বলে অভিযোগ করেন তারা।

ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু ও বিএনপি নেতা সরদার আর্মিস্টংয়ের নেতৃত্বে মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনের দিকে এগোনোর সময় অতর্কিত ভাবে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহিন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। খুলনায় নেওয়ার পথে তারা মারা যান।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, বিএনপির মিছিলটি কালিয়ার বেন্দারচর অতিক্রমের সময় এ হামলার ঘটনা ঘটে। হামলায় মোঃ শাহিন ও সোহেল মোল্যা নিহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। #
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহবাগে পুলিশ তল্লাশিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


শাহবাগে পুলিশ তল্লাশিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

রাজধানীর শাহবাগ এলাকা থেকে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে শাহবাগ মেট্রো স্টেশন চেকপোস্ট থেকে মহানগর দক্ষিণ ছাত্রলীগের ওই নেতাকে আটক করা হয়।

আটক হওয়া ছাত্রলীগ নেতার নাম সাব্বির (৩২)। তিনি মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

পুলিশের তথ্য অনুযায়ী, রাতে মেট্রো স্টেশন চেকপোস্টে পুলিশ এক ব্যক্তির তল্লাশি করছিল। এ সময় চেকপোস্টের আশপাশে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীরা ওই ব্যক্তিকে ছাত্রলীগের নেতা মনে করে আটক করেন এবং পরে শাহবাগ থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে হামলার ঘটনায় কৃষক দল ও যুবদলের দুই নেতাকর্মী নিহত হয়েছেন। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এই হামলার ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে উপজেলা কৃষক দলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) এবং যুবদলকর্মী সোহেল মোল্লা (৪৫) রয়েছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়ায় বানাই আনিস বিশ্বাসের কন্যা শিমু বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ঝালকাঠি প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


কাঁঠালিয়ায় বানাই আনিস বিশ্বাসের কন্যা শিমু বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ

 ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১নং চেচরীরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তফসিলের খেয়াঘাট এলাকার বাসিন্দা মৃত আনাস বিশ্বাসের দ্বিতীয় সংসারের বড় মেয়ে শিমু আক্তারের বিরুদ্ধে একাধিক বিয়ে, প্রতারণা এবং মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিমু আক্তারের প্রথম স্বামী মো. সাগরের সঙ্গে সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। পরবর্তীতে সংসার চলাকালে সন্তানদের রেখে মো. চান মিয়া নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, প্রায় তিন থেকে চার বছর সংসার করার পর তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এ সময় আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ও অর্থ আত্মসাতের অভিযোগও সামনে এসেছে।

এ ছাড়া শিমু আক্তারের বিরুদ্ধে ঢাকায় বিভিন্ন আবাসিক হোটেল ও স্পা সেন্টারে যাতায়াত এবং অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছেন কয়েকজন স্থানীয় ব্যক্তি। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২৭ জন মাদক ও ককটেলসহ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২৭ জন মাদক ও ককটেলসহ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে একদিন ব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ২৭ জনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন অভিযোগে।

বুধবার (১৮ নভেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এই তথ্য প্রকাশ করেন। মঙ্গলবার থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনের মামলায় ১২ জন, ডাকাতির প্রস্তুতির অভিযোগে একজন, মাদক মামলায় দুজন, পরোয়ানাভুক্ত একজন এবং ডিএমপি অধ্যাদেশ আইনে ১১ জন অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রেপ্তারকৃতদের নামের তালিকায় রয়েছে- নয়ন (৩০), রনি হোসেন (২৭), সজীব (২৩), সুজন (২০), মনির (১৯), শিহাব (২৪), আবির আহমেদ (২২), রুবেল রানা (২৮), শামীম মিরোহ (৩৩), মারুফ (২৫), দেলোয়ার (২২), রুবেল (২৮), তানভীর আহমেদ (৩২), বিল্লাল হোসেন (৪১), আবুল বাশার (৪৭), কাজী নুরুল আমিন তুহিন (৫৫), সাব্বির (২৬), জাকারিয়া শাওন (২৫), শাওম আহমেদ সীমান্ত (২১), মাকসুদ (৩৬), মহাসিন আকন্দ (২৪), কবির আহমেদ (৩৮), সোহাগ (৩২), রাশেদ আলী (২৪), সবুজ (২৭), মাহি হোসেন (১৯) ও শান্ত ইসলাম (২১)।

অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৫ দশমিক ৪ গ্রাম, ১২ গ্রাম ওজনের ছয় পুরিয়া গাঁজা এবং দুটি অবিস্ফোরিত ককটেল।

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানান, বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ২৭ জনকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%