ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নারী এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নারী এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নারী এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার এক ঘরোয়া অনুষ্ঠানে তার বিয়ে সম্পন্ন হয়েছে। এই বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জাকসুর কার্যকরী নারী সদস্য নাবিলা বিনতে হারুন।

শুক্রবার রাতেই আয়শা সিদ্দিকা মেঘলার বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও দেননি তিনি।

জানা গেছে, মেঘলার স্বামীর নাম আস সাদিক। আস সাদিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’র ২০২১-২২ সেশনের সাবেক সভাপতি।

আরও পড়ুন: কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ভাসমান নৌকায় গুলিবিদ্ধ অজ্ঞাত মরদেহ উদ্ধার

আয়শা সিদ্দিকা মেঘলা জাকসুর সর্বশেষ নির্বাচনে নারী এজিএস পদে ৩ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী। নির্বাচনের আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বযুদ্ধের বার্ষিকীতে বিতর্কিত মন্দির সফর এড়ালেন জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


বিশ্বযুদ্ধের বার্ষিকীতে বিতর্কিত মন্দির সফর এড়ালেন জাপানের প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮১তম বার্ষিকী উপলক্ষে শনিবার প্রধানমন্ত্রী সানাই তাকাইচি টোকিওর বিতর্কিত ইয়াসুকুনি শ্রাইন পরিদর্শন এড়িয়ে গেছেন। মূলত চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক যেন আরও খারাপ না হয়, সেই কারণেই তিনি এ পদক্ষেপ গ্রহণ করেছেন।

তবে, অনুষ্ঠানে দেওয়া তাঁর ভাষণে তাকাইচি এশিয়ায় জাপানের অতীতের যুদ্ধ বা সেই সময়ের কর্মকাণ্ডের জন্য কোনো ধরনের দুঃখ প্রকাশ করেননি। অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি, মন্ত্রিসভার তিন সদস্য এবং তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টির তিন নির্বাহী শনিবার সকালে ওই মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেখানে অর্থও দান করা হয়েছে।

ইয়াসুকুনি শ্রাইনে মূলত যুদ্ধে নিহত ২৪ লাখেরও বেশি মানুষের স্মৃতি জড়িত। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ১৪ জন দণ্ডিত জাপানি যুদ্ধাপরাধীকে সেখানে অন্তর্ভুক্ত করার পর থেকেই এটি বিতর্কিত হয়ে উঠেছে। চীন ও দক্ষিণ কোরিয়ার মতে, জাপানি কর্মকর্তাদের এই মন্দির পরিদর্শন মূলত যুদ্ধের সময় জাপানের চালানো ভয়াবহ নৃশংসতার প্রতি অনুশোচনাহীনতারই প্রমাণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং চলাকালীন, জাপান এশিয়ার একটি বড় অংশ দখল করে নেয়। সেসময় সেখানে হত্যা, জোরপূর্বক শ্রম এবং নারীদের যৌনদাসী বানানোর মতো ঘটনা ঘটে।

এই পরিদর্শনের কড়া প্রতিবাদ জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা একে ইতিহাস বিকৃতি এবং সামরিকায়নের পথে প্রশস্ত করার চেষ্টা বলেও মন্তব্য করেছেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টিকে ‘ইতিহাসের প্রতি অবজ্ঞা’ বলে সমালোচনা করেছে। তবে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং তার দেশের মুক্তির ৮১তম বার্ষিকীর ভাষণে কিছুটা নমনীয় থাকার চেষ্টা করেছেন। তিনি ‘বাস্তববাদী কূটনীতি’র ওপর জোর দিয়ে বলেছেন, এখন জাপান-কোরিয়া সহযোগিতা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।

১৯৭৮ সালে যুদ্ধাপরাধীদের যুক্ত করার পর থেকে জাপানের সম্রাটরা এই মন্দির এড়িয়ে চলছেন। শনিবারের অনুষ্ঠানে সম্রাট নারুহিতো অতীতের কথা স্মরণ করে গভীর অনুশোচনা প্রকাশ করেন এবং যুদ্ধের ভয়াবহতা যেন আর না ঘটে সেই আশা ব্যক্ত করেন। তবে, প্রধানমন্ত্রী তাকাইচি কখনোই জাপানের অতীত আগ্রাসনের দায় নিতে রাজি হননি। তাঁর মতে, তিনি যুদ্ধপরবর্তী প্রজন্মের এবং অতীতের জন্য ক্ষমা চাওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ধনবাড়ী উপজেলা ইউনিট সংস্থার অফিসে এই আয়োজন করে।

ইউনিটের অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার ধনবাড়ী উপজেলা ইউনিটের সভাপতি কবি ইমাম হাসান সোহান।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি এম. মাছুদুর রহমান মিলন। তিনি তাঁর ভাষণের একপর্যায়ে স্পষ্টভাবে বলেন, "সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।" তাই তিনি বলেন, এই পেশার মর্যাদা ধরে রাখতে হলে সংগঠিত ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই। তিনি আরো বলেন, "বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্যের সত্যতা যাচাই এবং জনস্বার্থকে প্রাধান্য দেওয়া-এগুলোই নৈতিক সাংবাদিকতার মূল ভিত্তি।" কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে সংবাদকে বিকৃত করা বা প্রচারের গতি বাড়ানোর জন্য সত্যকে উপেক্ষা করা পেশার প্রতি বৈরী আচরণ, যা কখনোই কাম্য নয়।

সভাপতি মিলন ধনবাড়ী উপজেলার সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, এই উপজেলার সংবাদকর্মীরা দীর্ঘদিন ধরে পেশাগত দায়বদ্ধতা ও নিরপেক্ষতার আদর্শ ধরে রেখে জনগণের পক্ষে কাজ করে আসছেন। তাঁরা শুধু সংবাদই পরিবেশন করছেন না, বরং স্থানীয় নানা সমস্যা, দুর্ভোগ ও উন্নয়নের প্রতিবন্ধকতা তুলে ধরে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কৃষি ও সামাজিক সচেতনতামূলক প্রতিবেদনের মাধ্যমে তাঁরা সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন-যা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, নিরপেক্ষ থাকা সত্ত্বেও তাঁরা কখনো জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পিছপা হননি, যা একজন সত্যিকারের সাংবাদিকের পরিচায়ক।

ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনের সদস্যরা যদি আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারেন, তাহলে প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন অনেক সহজ হবে। ঐক্যের মাধ্যমে যেমন পারস্পরিক দক্ষতা বিনিময় সম্ভব, তেমনি যৌথ উদ্যোগে সংবাদ সংগ্রহ, যাচাই-বাছাই ও প্রচার আরও কার্যকরী হয়। তিনি সকল সাংবাদিককে পেশাগত প্রশিক্ষণ, নৈতিকতা মেনে চলা এবং আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সংগঠনের পক্ষ থেকে তরুণ সাংবাদিকদের জন্য মানবসম্পদ উন্নয়ন, আইনি সহায়তা ও মানসিক স্বাস্থ্য সচেতনতার মতো উদ্যোগ গ্রহণের কথাও উল্লেখ করেন। তাঁর মতে, এককভাবে নয়, যৌথ প্রচেষ্টায়ই সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব এবং সমাজের কাছে সাংবাদিকদের গ্রহণযোগ্যতা বাড়ানো যায়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে তিনি সকল সাংবাদিককে পেশার প্রতি অটুট থাকার, জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখার এবং কোনো প্রকার চাপ বা প্রলোভনে বিচলিত না হওয়ার পরামর্শ দেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ধনবাড়ী উপজেলার সাংবাদিকরা যদি এভাবেই নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করে যান, তবে তাঁরা শুধু স্থানীয় পর্যায়ে নয়, জেলা ও জাতীয় পর্যায়েও আদর্শ স্থাপন করতে সক্ষম হবেন। তাঁর এই বক্তব্য উপস্থিত সকল সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে গভীর অনুপ্রেরণা সৃষ্টি করে এবং পেশার প্রতি নতুন উদ্যম যোগায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, টাঙ্গাইল জেলা ইউনিটের সহ-সভাপতি ও আনন্দ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি হলো স্বাধীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম।" সংবাদ মাধ্যমই হলো সমাজের আয়না, যা অসঙ্গতি তুলে ধরে, শাসক-শোষিতের মাঝে সেতুবন্ধন তৈরি করে এবং জনমত গঠনে মুখ্য ভূমিকা পালন করে। কিন্তু এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রায়ই নানা প্রতিকূলতার সম্মুখীন হন-কখনও হুমকি, কখনও মামলা। এমন প্রেক্ষাপটে জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কর্মপরিবেশের উন্নয়ন এবং তথ্য অধিকার নিশ্চিতে যুগ যুগ ধরে যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে, তা অনস্বীকার্য।

আমি গর্বের সাথে বলতে চাই, টাঙ্গাইল জেলা ইউনিট এই সংগ্রামের অন্যতম শক্ত ঘাঁটি। আমাদের সংস্থা কেবল প্রতিবাদেই সীমাবদ্ধ নয়; বরং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নৈতিকতার চর্চা এবং আইনি সহায়তা প্রদানের মাধ্যমেও তাঁদের পাশে দাঁড়িয়েছে। আজ আমি ধনবাড়ী উপজেলার নেতৃবৃন্দের বিশেষ প্রশংসা না করে পারছি না। তাঁদের আন্তরিকতা, কর্মঠতা এবং সংগঠনের প্রতি অগাধ ভালোবাসা জেলা পর্যায়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁরা প্রমাণ করেছেন, সঠিক নেতৃত্ব ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় পর্যায়েও সাংবাদিকতার মান উন্নীত করা সম্ভব। তাঁদের এই উদ্যোগ আমাদের সকলের জন্য প্রেরণা-এটি শুধু ধনবাড়ী বা টাঙ্গাইলের জন্য নয়, গোটা দেশের সাংবাদিক সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে বাস্তবতা হচ্ছে, সাংবাদিকতার স্বাধীনতা আজও হুমকির মুখে। কখনও গুজবের জালে, কখনও ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগে, আবার কখনও মালিকপক্ষের চাপে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হয়। আমরা যদি সত্যিই জনগণের কণ্ঠস্বর হতে চাই, তাহলে এই বাধাগুলোকে সাহসের সাথে মোকাবিলা করতে হবে। জাতীয় সাংবাদিক সংস্থা তার ইতিহাসে যেমন সবসময় অসাম্প্রদায়িক, মানবিক ও উন্নয়নমূলক সাংবাদিকতার পক্ষে কথা বলেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের অনুসন্ধানী প্রতিবেদক মো. ইউসুফ আলী। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের শৃঙ্খলা ও একতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার, ঘাটাইল উপজেলা ইউনিটের সহ-সভাপতি মোহাম্মদ সোহেল, ধনবাড়ী উপজেলা ইউনিটের সহ-সভাপতি মো. রমজান আলী ও সাধারণ সম্পাদক রাকিব হাসান। আরও উপস্থিত ছিলেন মধুপুর ও ধনবাড়ী ইউনিটের সকল সদস্যবৃন্দ। দ্বিতীয় পর্বে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং কবি ইমাম হাসান সোহানকে সভাপতি ও রাকিব হাসানকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের নাম আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে বলে জানানো হয়। মো. সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংস্থার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সবার ঐকান্তিক অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশে সভার সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবায় মিলল জিহাদ হোসেন আসিফ নামে শিক্ষার্থীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন রিপোর্টার

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবায় মিলল জিহাদ হোসেন আসিফ নামে শিক্ষার্থীর মরদেহ

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পরে পুলিশ জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে সদর উপজেলার টাঙ্গাইল-কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে তারা।

নিহত আসিফ টাঙ্গাইল সদরের চর পাতুলী কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে হিসেবে পরিচিত। তিনি হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (হাবিট) ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এরপর শনিবার (১৫ আগস্ট) সকালে সাড়ে ৭টার দিকে স্থানীয়রা গাড়াইল আন্ডারপাস এলাকায় একটি ডোবার পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে মুরগি বিক্রির উদ্দেশ্যে পুটিয়াজানি হাটে যান আসিফ। সেখানে তিনি চাচাতো ভাই তামিমকে কাজের কথা বলে চলে যান। এরপর থেকে আসিফ নিখোঁজ হয়ে যায়। রাত ৮টা পর্যন্ত তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করেন।

টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আসিফ গতকাল থেকেই নিখোঁজ ছিলেন। এই ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত-শিবিরের ‘রগকাটার ইতিহাস’ ফিরে এসেছে: গণঅধিকার পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


জামায়াত-শিবিরের ‘রগকাটার ইতিহাস’ ফিরে এসেছে: গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মশাল মিছিলে অংশ নেন। কুষ্টিয়ার এমপি আমির হামজার কটুক্তির প্রতিবাদে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদ বিক্ষোভ মিছিল করে। এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়। নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ রাজধানী ঢাকায় তাৎক্ষণিকভাবে একটি মশাল মিছিল করে।

শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে আটটায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মশাল মিছিল শুরু হয়ে পল্টন ও প্রেসক্লাব ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন জানান, "কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শহরে মানববন্ধনের আয়োজন করে গণঅধিকার পরিষদ। সেখানে জামাত শিবিরের লোকজন দেশীয় রামদা দিয়ে গণঅধিকার পরিষদের নেতা ও কর্মীদের উপর হামলা চালায়। এই হামলায় গণঅধিকার পরিষদের ৪০/৫০ জন নেতা কর্মী আহত হন। হামলার ফলে এক নেতার পায়ের গোড়ালি কেটে দেওয়ার ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদ জামায়াতে ইসলামীর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চায় এবং তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানায়। জামায়াত শিবির যদি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাহলে গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও, আমির হামজার অশোভন বক্তব্য নিয়ে গণঅধিকার পরিষদ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত রয়েছে। তিনি যোগ করেন, শেখ হাসিনা সন্ত্রাসী কর্মকাণ্ড করে ভারতে পলাতক রয়েছেন। জামায়াতে ইসলামী যদি তাদের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ না করে, তাহলে তাদেরকেও পাকিস্তানে পালিয়ে যেতে হবে।

দলের মুখপাত্র আবু হানিফ বলেন, "কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে। এ সময় আমির হামজার গাড়ি থেকে দেশীয় অস্ত্র নিয়ে জামাতের সন্ত্রাসীরা হামলা চালায়। হামলার কারণে নেতার পায়ের রগ কেটে যায়। জামাত শিবিরের রগ কাটার ইতিহাস অনেক পুরোনো। গণঅভ্যুত্থানের পর আজকের ঘটনা প্রমাণ করেছে জামাত শিবিরের রগকাটার ইতিহাস আবার ফিরে এসেছে। জামাতের কাছে আবেদন, হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিক।

তিনি আরও বলেন, আমির হামজা পাগলের মত কথাবার্তা বলে, তার মত মানসিক ভাবে অসুস্থ একজন ব্যক্তি এমপি হতে পারে, এটা বোধগম্য নয়। জামাতের উচিত, আমির হামজাকে পাবনায় পাঠিয়ে মানসিক চিকিৎসা করানো।

এসময় মশাল মিছিলে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য রবিউল হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মামুন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য ফাতেমা রেসাসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%