০৫:০৭ পি.এম
বিশ্বকাপের সময় ক্রীড়া অনুরাগীদের উন্মাদনা সবসময়ই বাড়ে। ফুটবল কিংবা ক্রিকেট—দুই খেলাতেই বিশ্বসেরার লড়াই দেখার জন্য কোটি কোটি দর্শক অপেক্ষা করে থাকেন। তবে ২০৩০ সালের জুলাই মাসে তাদের সামনে একটি মধুর সমস্যা দেখা দিতে পারে। কারণ, একসঙ্গে মাঠে গড়াবে ফুটবল ও টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ।
আইসিসির নির্ধারিত সূচি অনুযায়ী, ২০৩০ সালের ৪ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড যৌথভাবে এই আসরটি আয়োজন করবে। এটি চলবে ৪ আগস্ট পর্যন্ত।
অন্যদিকে, ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে ২০৩০ সালের আসরটি বিশেষভাবে অনুষ্ঠিত হবে। মরক্কো, পর্তুগাল এবং স্পেনে মূল আয়োজনের পাশাপাশি উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে শতবর্ষের তিনটি বিশেষ ম্যাচ। ফিফার প্রকাশিত সূচি অনুযায়ী, বিশ্বকাপ শুরু হবে ৮ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই।
আরও পড়ুন: আবারও জ্বলে উঠবে স্পেন; ইংল্যান্ডের কাছে হারের পর দে লা ফুয়েন্তে
অর্থাৎ, ৪ থেকে ২১ জুলাই পর্যন্ত টানা ১৮ দিন একই সময়ে চলবে দুটি বৈশ্বিক আসর। ফলে ফুটবল ও ক্রিকেটপ্রেমীদের জন্য একসঙ্গে দুটি বিশ্বকাপ উপভোগের সুযোগ তৈরি হবে।
এখন প্রশ্ন হলো, একই সময়ে প্রিয় দুই খেলার বিশ্বকাপ চললে ক্রীড়াপ্রেমীরা কোনটি রেখে কোনটি দেখবেন?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন